00180617165 ( পচিশ ) বর্তমানকাল পর্যস্ত এ কাজ অব্যাহত রয়েছে । এসব সংকলনের মধ্যে তাজরীদুস সিহাহ ওয়াস সুনান, আত-তারগীব ওয়াত তারহীব, আল-মুহান্না, শারহুস-সুন্নাহ, নাইলুল আওতার প্রভৃতি সমধিক প্রসিদ্ধ । ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয়ের প্রা্কাল (৭১২ খু.) থেকেই হাদীস চর্চা শুরু হয় এবং এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইসলামী জ্ঞানচর্চা ব্যাপকতর হয় । ইসলামের প্রচারেক ও বাণীবাহকগণ উপমহাদেশের সর্বত্র ইসলামী জ্ঞানচর্চার কেন্দ্র গড়ে তোলেন ।। খ্যাতনামা মুহাদ্দিস শায়খ শরফুদ্দীন আবূ তাওয়ামা (র) (৭০০ হি.) ৭ম শতকে ঢাকার সোনারগাও আগমন করেন এবং কুরআন ও হাদীসচ্চার ব্যাপক ব্যবস্থা করেন। বঙ্গদেশের রাজধানী হিসাবে এখানে অসংখ্য হাদীসবেত্তা সমবেত হন, এবং ইলমে হাদীসের জ্ঞান এতদঞ্চলে ছড়িয়ে দেন । মুসলিম শাসনের শেষ পর্যস্ত এই ধারা অধ্যাহত ছিল এবং বর্তমানকাল পর্যন্ত এধারা অভ্যাহত রয়েছে । এভাবে যুগ ও বংশ পরম্পরায় মহানবী ৪৪৪৪-এর হাদীস ভান্ডার আমাদের কাছে পৌছেছে এবং ইনশাআল্লাহ অব্যাহতভাবে তা অনাগত মানব সভ্যতার কাছে পৌছে যাবে । ইমাম মুসলিম €র) ইমাম মুসলিমের পূর্ণ নাম আবুল হুসায়ন ইবনুল হাজ্জাজ আল-কুশায়রী আন -নিশাপুরী | বনূ গোত্র কুশায়র ছিল আরবের প্রসিদ্ধ এক এতিহ্যবাহী গোত্র । খুরাসানের নিশাপুরে এসে তার পূর্বপুরুষ বসতি স্থাপন করেন। সেখানে তিনি ২০৪ হিজরী সনে (মতান্তরে ২০৩ হিজরী সনে) জন্গ্রহণ করেন । নিশাপুর তৎকালে যেমন একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল, তেমনিভাবে শিক্ষা-দীক্ষাক্ষেত্রেও ছিল এর অবস্থান খুবই গুরুতৃপূর্ণ ৷ শৈশব হতেই তিনি হাদীস শিক্ষায় আত্মনিয়োগ করেন হাদীস শিক্ষার উদ্দেশ্যে তিনি তৎকালীন মুসলিম জাহানের সব কয়টি কেন্দ্রেই গমন করেন । ইরাক, হিজায, সিরিয়া, মিসর প্রভৃতি শহরে উপস্থিত হয়ে তথায় অবস্থানকারী হাদীসের উস্তাদ ও মুহাদ্দিসগণের নিকট থেকে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন । তার প্রখ্যাত উস্তাদের মধ্যে ছিলেন ইমাম আহমদ ইব্ন হাম্বল, ইমাম বুখারী, ইয়াহইয়া ইবৃন ইয়াহইয়া আত-তামিমী, সাঈদ ইব্ন মানসুর প্রমুখ । ইমাম মুসলিম হাদীস বিষয়ে বিরাট ও বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন৷ তিনি যে হাদীসের ইমাম ছিলেন এ বিষয়ে বিশ্বের হাদীস বিশেষজ্ঞ ব্যক্তিগণ সম্পূর্ণ একমত । সেকালের বড় বড় মুহাদ্দিসগণ তার নিকট থেকে হাদীস মাখলাদ এবং ইমাম তিরমিযী প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ তারা সকলেই ইমাম মুসলিমের জ্ঞান ও শ্রেষ্ঠতু সম্পর্কে একমত । হাদীসে ইমাম মুসলিমের অতি উচ্চ মর্যাদা ও স্থানের কথা তারা সকলেই স্বীকার করেছেন । প্রখ্যাত মুহাদ্দিস ইসহাক (রে) ইমাম মুসলিমকে বলেছিলেন : “যতদিন আল্লাহ আপনাকে মুসলিমদের জন্য হায়াতে রাখবেন ততদিন তারা কল্যাণ থেকে বঞ্চিত হবে না। ইমাম আবু যুরআ ও আবু হাতিম আর-রাযী হাদীসের বিষয়ে তাকে সবেচ্চে স্থানে দিতেন । সুপ্রসিদ্ধ হাদীসবিদ ইমাম আবু কুবায়শ বলেন, হাফিযুল হাদীস চারজন, ইমাম মুসলিম হলেন তাদের একজন । ইমাম মুসলিমের মহামূল্যবান গ্রন্থাবলীও তার গভীর জ্ঞানের কথা অকাট্যভাবে প্রমাণ করে । গ্রন্থাবলীর মধ্যে অধিকাংশই হাদীস সম্পর্কিত জরুরী বিষয়ে প্রণীত । তন্মধ্যে তার সহীহ মুসলিম, আল-মুসনাদুল কাবীর ও আল-জমিউল কাবীর বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি অনুপম চরিত্র মাধুরীর অধিকারী ছিলেন । শাহ আবদুল আযীয দেহলবী (র) লিখেন : তিনি তার জীবনে কারো গীবত করেননি বা কাউকে গালি দেননি কিংবা মারেননি । ২/৪ __- ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।