00180617165 ( চব্বিশ ) এসব ঘটনা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, নবী ক্রপ্্ঃই-এর সময় থেকেই হাদীস লেখার কাজ শুরু হয়৷ তার দরবারে বহু সংখ্যক লেখক সাহাবী সব সময় উপস্থিত থাকতেন এবং তার মুখে যে কথাই শুনতে পেতেন তা লিখে নিতেন । রাসূলুল্লাহ লশ্রং-এর জীবদশায়ই অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত সংকলন বর্তমান ছিল্। উদাহরণ স্বরূপ আবদুল্লাহ ইব্ন আমর (রা)-এর সহিফায়ে সাদিকা, আবু হুরায়রা (রা), ইব্ন উমর (রা)-এর সংকলন সমধিক প্রসিদ্ধ । সাহাবীগণ যেমনিভাবে রাসূলুল্লাহ শ-এর নিকট থেকে হাদীসের জ্ঞান লাভ করেন, তেমনিভাবে হাজার হাজার তাবিঈ সাহাবীগণের কাছে হাদীসের শিক্ষালাভ করেন । একমাত্র হযরত আবু হুরায়রা (রা)-এর নিকট আটশত তাবিঈ হাদীস শিক্ষা করেন। সাঈদ ইবনুল মুসাইয়্যাব, উরওয়া ইবনুয যুবায়র, ইমাম যুহরী, হাসান বসরী, ইব্ন সীরন, নাফে, ইমাম যয়নুল আবিদীন, মুজাহিদ, কাষী শুরাইহ, মাসরূক, মাকহুল, আতা, কাতাদা, ইমাম শাবী, আলকামা ইবরাহীম নাখঈ প্রমুখ প্রবীণ তাবিঈগণের প্রায় সকলে ১০ম হিজরীর পর জন্য্রহণ করেন এবং ১৪৮ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। অন্যদিকে সাহাবীগণ ১১০ হিজরীর মধ্যে ইন্তিকাল করেন। এদিক থেকে বিচার করলে দেখা যায়, তাবিঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাভ করেন। একজন তাবিঈ বহু সংখ্যক সাহাবীর সাথে সাক্ষাত করে মহানবী প্র্্ঃ-এর জীবনের ঘটনাবলী, তার বাণী, কাজ ও সিদ্ধান্তসমূহ সংগ্রহ করেন এবং তা তাদের পরবতীগণ অর্থাৎ তাব-ই তাবিঈনের নিকট পৌছে দেন। হিজরী দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবিঈন ও তাব-ই তাবিঈনের এক বিরাট দল সাহাবা ও প্রবীণ তাবিঈদের লিখিত হাদীসগুলো ব্যাপকভাবে একত্র করতে থাকেন । তারা গোটা মুসলিম জাহানে চড়িয়ে পড়ে সমগ্র উম্মতের মধ্যে হাদীসের জ্ঞান পরিব্যাপ্ত করে দেন৷ এ সময় ইসলামী বিশ্বের খলীফা উমর ইবন আবদুল আযীয (র) দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদীস সংগ্রহ করার জন্য রাজকীয় ফরমান প্রেরণ করেন। ফলে সরকারি উদ্যোগে সংগৃহীত হাদীসের বিভিন্ন সংকলন রাজধানী দামেশকে পৌঁছতে থাকে । খলীফা সেগুলোর একাধিক পান্ডুলিপি তৈরি করে দেশের সর্বত্র পাঠিয়ে দেন। একালে ইমাম আযম আবু হানীফা রে)-এর নেতৃতে কৃফায় এবং ইমাম মালিক-এর নেতৃত্বে মদীনায় হাদীস ও ইসলামী আইনচর্চার বিরাট কেন্দ্র গড়ে উঠে। ইমাম মালিক (র) তার মুওয়াত্তা গ্রন্থ এবং ইমাম আবূ হানীফার দুই সহচর ইমাম মুহাম্মদ ও আবূ ইউসূফ (র) ইমাম আবু হানীফার রিওয়ায়াতগুলো একত্র করে কিতাবুল আছার সংকলন করেন। এ যুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদীস সংকলন হচ্ছে : জামি সুফইয়ান সাওরী, জামি ইবনুল মুবারক, জামি ইমাম আওযাঈ, জামি ইব্ন জুরায়জ ইত্যাদি । হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদীসের চর্চা আরও ব্যাপকতর হয় । এ মাজাহ (র)-এর আবির্ভাব হয় এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যাবসায়ের ফলশ্রুতিতে সর্বাধিক সহীহ ছয়খানি হাদীস গ্রন্থ (সিহাস সিত্তাহ) সংকলিত হয় । এ যুগেই ইমাম শাফিঈ তার কিতাবুল উম্ম ও ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থ সংকলন করেন। হিজরী চতুর্থ শতকে মুসতাদরাক হাকিম, সুনানুদ-দারা কুতনী, সহীহ ইব্ন হিব্বান, সহীহ ইব্ন খুযায়মা, তাবরানীর আল-মুজাম, মুনান্নাফুত তাহাবী এবং আরো কতিপয় হাদীস গ্রন্থ সংকলিত হয়। ইমাম বায়হাকীর সুনানুল-কুবরা ৫ম হিজরী শতকে সংকলিত হয়। চতুর্থ শতকের পর থেকে এই পর্যস্ত সংকলিত হাদীসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকলন ও হাদীসের ভাষ্য গ্রন্থ এবং এই শাস্ত্রের শাখা-প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও বিভিন্ন গ্রন্থ রচিত হয়। ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।