মুসাফিরের সালাত ও তার কসর ২১৩ করলেন । মদীনায় আসার পর মদীনাবাসী কিছু লোকের সাথে সাক্ষাত হলে তারা এ কাজ করতে নিষেধ করলেন এবং তাকে জানালেন যে, ছয়জনের একটি দল নবী 228ই-এর জীবদ্দশায় এরূপ ইচ্ছা করেছিল । তখন নবী ৪৪ তাদের নিষেধ করেন এবং বলেন, “আমার মধ্যে তোমাদের জন্য কি কোন আদর্শ নেই”? মদীনাবাসীরা তাকে এ ঘটনা বর্ণনা করলে তিনি নিজের স্ত্রীর সাথে “রাজাআত' (পুনরায় স্ত্রীতে বরণ) করলেন! কেননা তিনি তাকে তালাক দিয়েছিলেন এবং তিনি তার এ রাজা “আতের ব্যাপারে সাক্ষীও রাখলেন । এরপর তিনি ইবন আব্বাস (রা)-এর কাছে গিয়ে তাকে রাসূলুল্লাহ্ ৪22$-এর বিত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন । ইব্ন আব্বাস (রা) বললেন, রাসূলুল্লাহ 34:$-এর 'বিত্র" সম্পর্কে পৃথিবীর মধ্যে সর্বাধিক বিজ্ঞ ব্যক্তি সম্পর্কে কি তোমাকে বলে দেব না? তিনি বললেন, তিনি কে? ইব্ন আব্বাস (রা) বললেন, তিনি আয়েশা (রো)। তার কাছে গিয়ে তুমি তাকে জিজ্ঞেস করবে, পরে আমার কাছে এসে তোমাকে দেওয়া তার জবাব সম্পর্কে অবহিত করবে । আমি তখন তার কাছে রওয়ানা হলাম । আর হাকীম ইবন আফ্লাহ রো)-এর কাছে গিয়ে আমার সঙ্গে আয়েশা (রা)-এর কাছে যাওয়ার জন্য অনুরোধ করলাম । তিনি বললেন, আমি তো তার নিকট যাই না। কেননা (বিবাদমান) দু'দল সম্পর্কে কোন মন্তব্য করতে আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি তা হতে নিবৃত্ত থাকতে অস্বীকার করেন । সাণ্দ (রা) বলেন, তখন আমি তাকে কসম দিলাম । শেষে তিনি তৈরি হলেন । আমরা আয়েশা (রা)-এর উদ্দেশ্যে চললাম এবং তার কাছে গিয়ে অনুমতি চাইলাম । তিনি আমাদের অনুমতি দিলেন । আমরা তার ঘরে প্রবেশ করলে তিনি বললেন, হাকীম না কি? তিনি তাকে চিনে ফেলেছিলেন । উত্তরে হাকীম (রা) বললেন, হ্যা । আয়েশা (রা) বললেন, তোমার সঙ্গে কে? হাকীম রো) বললেন, সা'দ ইব্ন হিশাম । আয়েশা (রা) বললেন, কোন হিশাম? হাকীম (রা) বললেন, ইব্ন আমির । তখন আয়েশা (রা) তার জন্য রহমতের দু'আ করলেন এবং তার সম্পর্কে ভাল মন্তব্য করলেন । রাবী কাতাদা রে) বলেছেন, আমির (রা) উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন । আমি (সাণদ) বললাম, হে, উম্মুল মু'মিনীন! আমাকে রাসূলুল্লাহ্ প্রঃঃই-এর আখ্লাক সম্পর্কে অবহিত করুন! তিনি বললেন, তুমি কি কুরআন পাঠ কর না? আমি বললাম, হ্যা। তিনি বললেন, আল্লাহ্র নবী এগ্ুঞ্ঘঃ -এর চরিত্র তো ছিল আল-কুরআনই। সাদ (র) বলেন, তখন আমি ইচ্ছে করলাম উঠে যাব এবং মৃত্যু পর্যন্ত কাউকে কোন বিষয় জিজ্ঞেস করব না। পরে আমার মনে হল (আরো কিছু জিজ্ঞেস করি) তাই আমি বললাম, রাসূলুল্লাহ্ ৪25২-এর আমি বললাম, হ্যা । তিনি বললেন, মহান আল্লাহ্ এ সুরার প্রথমাংশে (ইবাদত) রাত্রি জাগরণ ফরয করে দিয়েছিলেন । তখন আল্লাহ্র নবী 24৪ এবং তার সাহাবীগণ এক বছর যাবত (তাহাজ্জুদের জন্য) রাত্রি জাগরণ করলেন । আর আল্লাহ তা'আলা এ সুরার শেষ অংশ বার মাস পর্যন্ত আসমানে আটক রাখেন । অবশেষে এ সুরার শেষ অংশ নাযিল করে সহজ করে দিলেন । ফলে রাত্রি জাগরণ ফরয হওয়ার পরে নফলে পরিণত হল । সাদ (র) বলেন, আমি বললাম, হে উম্মুল মু'মিনীন! আমাকে রাসূলুল্লাহ £::-এর বিত্র সম্পর্কে অবহিত করুন! তিনি বললেন, আমরা তার জন্য তার মিসওয়াক ও ওযুর পানি প্রস্তুত রাখতাম । রাতের যে সময় আন্নাহ্্র ইচ্ছা হত তাকে জাগিয়ে দিতেন । তিনি তখন মিস্ওয়াক ও ওযু করতেন এবং নয় রাক'আত সালাত আদায় করতেন । তিনি এর মাঝে আর বসতেন না অষ্টম রাক'আত ব্যতীত । তখন তিনি আল্লাহ্র যিকর করতেন, তার হাম্দ করতেন এবং তার কাছে দু'আ করতেন । তারপর সালাম না করেই উঠে পড়তেন এবং দীড়িয়ে নবম রাক'আত আদায় করে বসতেন এবং আল্লাহ্র যিকর ও তার হাম্দ ও তার কাছে দু'আ করতেন । পরে এমনভাবে সালাম করতেন যা আমরা শুনতে পেতাম । সালাম করার পরে তিনি বসে দু" রাক'আত সালাত আদায় করতেন । বৎস, এ হল মোট এগার রাক'আত । পরে যখন আল্লাহ্র নবী 2৪2৪ বায়োঃবৃদ্ধ হয়ে গেলেন এবং তিনি স্থুলদেহী হয়ে গেলেন, তখন ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।