00180617165 (বিশ) চতুর্থ স্তর এ স্তরের কিতাবসমূহে সাধারণত : যঈফ, গ্রহণের অযোগ্য হাদীসই রয়েছে । ইব্ন হিব্বানের কিতাববুয- যুআফা, ইব্ন আছীরের কামিল ও খাতীব বাগদাদী, আবূ নু'আয়েমের কিতাবসমুহ এই স্তরের কিতাব । পঞ্চম স্তর উপরিউক্ত স্তরে যে সকল কিতাবের স্থান হয় নাই, সে সকল কিতাবই এ স্তরের কিতাব! সহীহায়নের বাইরেও সহীহ হাদীস রয়েছে : বুখারী ও মুসলিম শরীফ হাদীসের সহীহ কিতাব । কিন্তু সমস্ত সহীহ হাদীসই যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম বুখারী (র) বলেছেন : “আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীসকে স্থান দেই নাই এবং বহু সহীহ হাদীসকে আমি বাদও দিয়েছি ।” এইরূপে ইমাম মুসলিম বলেন : “আমি আমার এ কিতাবে যে সকল হাদীস সংকলন করেছি তা সমস্তই সহীহ, কিন্তু আমি এ কথা বলি নাযে এর বাইরে যে সকল হাদীস রয়েছে সেগুলি সমস্তই যঈফ ।” সুতরাং এই দুই কিতাবের বাইরেও সহীহ হাদীস ও সহীহ কিতাব রয়েছে। শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলবীর মতে “সিহাহ সিত্তাহ' “ মুআত্তা ইমাম মালিক' ও “সুনান দারিমী ব্যতীত নিম্নোক্ত কিতাবসমূহও সহীহ (যদিও বুখারী ও মুসলিমের পর্যায়ের নয়) । ১. সহীহ ইব্ন খুযায়মা__ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইব্ন ইসহাক (৩১১ হি.) ২.সহীহ ইব্ন হিববান___আবৃ হাতিম মুহাম্মাদ ইব্ন হিব্বান (৩৫৪ হি.) ৩. আল মুস্তাদরাক হাকিম-_আবূ আবদুল্লাহ নিশারপুরী (৪০২) হি.) ৪. আল- মুখতারা যিয়াউদ্দিন__আল-মাকদিসী (৭৪৩ হি.) ৫. সহীহ আবু আওয়ানা- ইয়াকুব ইবৃন ইসহাক (৩১১ হি.) ৬. আল মুনতাকা-_ইবনুল জারূদ আবদুল্লাহ ইবন আলী । এতদ্বযতীত মুহাম্মদ ইব্ন মুহাম্মদ রাজা সিনধী (২৮৬ হি.) এবং ইব্ন হাযম যিহিরীর (8৫৬ হি.) ও এক-একটি সহীহ কিতাব রয়েছে বলে কোন কোন কিতাবে উল্লেখ দেখা যায়। কিন্তু পরবর্তী মুহাদ্দিসগণ এগুলিকে সহীহ বলে গ্রহণ করেছেন কি না, বা এগুলির পান্ডুলিপি বিদ্যমান আছে কিনা তা জানা যায় নাই। হাদীসের সংখ্যা হাদীসের মুল কিতাবসমূহের মধ্যে ইমাম আহমদ ইব্ন হাম্বলের “মুসনাদ' একটি বৃহৎ কিতাব। এতে সাতশত সাহাবী কর্তৃক বর্ণিত পুনরুল্লেখ (তাকরার)১-সহ মোট ৪০ হাজার এবং তাকরার বাদ ৩০ হাজার হাদীস রয়েছে । শায়খ আলী মুত্তাকী জৌনপুরীর “মুনতাখাব কানযিল উম্মাল'-এ ৩০ হাজার এবং মূল কানযুল উম্মাল-এ (তাকরার বাদে) মোট ৩২ হাজার হাদীস রয়েছে । অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি । একমাত্র হাসান ইবন আহমদ সমরকান্দীর “বাহরুল আসানীদ" কিতাবেই এক লক্ষ হাদীস রয়েছে বলে বর্ণিত আছে । মোট হাদীসের সংখ্যা ১. এক কথাকে পুনঃ পুনঃ বলাকেই “তাকরার' বলে । আমাদের মুহাদ্দিসগণ নানা কারণে এক হাদীসকে বিভিন্ন অধ্যায়ে অনেক বার বর্ণনা করেছেন৷ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।