Muslim Sharif Bangla — muslim shareef 2
/ ৫০০
📝 লেখা 📖 পিডিএফ

00180617165 ( উনিশ ) ৪. আল মু'জাম : যে হাদীস গ্রন্থে মুসনাদ গ্রন্থের পদ্ধতিতে এক একজন উস্তাদের নিকট থেকে প্রাপ্ত হাদীসসমূহ পর্যায়ক্রমে একত্রে সন্নিবেশ করা হয়, তাকে আল-মু'জাম (২৯11) বলে। যেমন ইমাম তাবারানী সংকলিত আল-মজামুল কাবীর। ৫. আল-মুস্তাদরাক : যেসব হাদীস বিশেষ কোন হাদীস গ্রন্থে শামিল করা হয়নি অথচ তা সংশিষ্ট গ্রন্থকারের অনুসৃত শর্তে পূর্ণমাত্রায় উত্তীর্ণ হয় -সেই সব হাদীস যে গ্রন্থে সন্নিবেশ করা হয় তাকে আল-মুসতাদরাক (৬১৯২. ]1) বলে । যেমন ইমাম হাকিম নিশাপুরীর আল-মুসতাদরাক গ্রন্থ । ৬. রিসালা : যে ক্ষুদ্র কিতাবে মাত্র এক বিষয়ের হাদীসসমূহ একত্র করা হয়েছে, তাকে রিসালা (২1...) বা জুয (৮১৯ বলে। সিহাহ সিত্তা : বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ, নাসাঈ ও ইব্‌ন মাজাহ-__-এই ছয়টি গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তাহ (২..1| ৮৯.০11) বলা হয়। কিন্তু কতিপয় বিশিষ্ট আলিম ইব্‌ন মাজারহ পরিবর্তে ইমাম মালিক (র)-এর মুওয়াত্তাকে, আর কতকে সুনানুদ- দারিমীকে সিহাহ সিত্তাহর অন্তর্ভূক্ত করেছেন । সাহীহায়ন : সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে একত্রে সহীহায়ন (০.৯ ১৯০) বলে । সুনানে আরবাআ : সিহাহ সিত্তার অপর চারটি গ্রন্থহ_আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইব্‌ন মাজাহেক একত্রে সুনানে আরবাআ (২৬১১১ ০৮) বলে। হাদীসের কিতাবসমূহের স্তর বিভাগ হাদীসের কিতাবসমূহকে মোটামুটিভাবে পাঁচটি স্তর বা তাবাকায় ভাগ করা হয়েছে। শাহ্‌ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলবী (র)-ও তার “হুজ্জাতুল্লাহিল বালিগা” নামক কিতাবে এরূপ পাঁচ স্তরে ভাগ করেছেন । প্রথম স্তর এ স্তরের কিতাবসমূহে কেবল সহীহ হাদীসই রয়েছে । এ স্তরের কিতাব মাত্র তিনটি; “মুয়ান্তা ইমাম মালিক", 'বুখারী শরীফ" ও “মুসলিম শরীফ' । সকল হাদীস বিশেষজ্ঞ এ বিষয়ে একমত যে, এ তিনটি কিতাবের সমস্ত হাদীসই নিশ্চিতরূপে সহীহ । দ্বিতীয় স্তর এ স্তরের কিতাবসমূহ প্রথম স্তরের খুব কাছাকাছি। এ স্তরের কিতাবে সাধারণত সহীহ ও হাসান হাদীসই রয়েছে । যঈফ হাদীস এতে খুব কমই আছে। নাসাঈ শরীফ, আবু দাউদ শরীফ ও তিরমিযী শরীফ এ স্তরেরই কিতাব । সুনান দারিমী, সুনান ইব্‌ন মাজাহ এবং শাহ ওয়ালী উল্লাহ (র)-এর মতে মুসনাদ ইমাম আহমদকেও এ স্তরে শামিল করা যেতে পারে । এই দুই স্তরের কিতাবের উপরই সকল মাযহাবের ফকীহগণ নির্ভর করে থাকেন । তৃতীয় স্তর এ স্তরের কিতাবে সহীহ, হাসান, যঈফ, মারূফ ও মুনকার সকল রকমের হাদীসই রয়েছে । মুসনাদ আবী ইয়ালা, মুসনাদ আবদুর রায্যাক, বায়হাকী, তাহাবী ও তাবারানী (র)-এর কিতাৰসমূহ এ স্তরেরই অন্তর্ভূক্ত বিশেষজ্ঞগণের বাছাই ব্যতীত এ সকল কিতাবের হাদীস গ্রহণ করা যেতে পারে না। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।