00180617165 ( আঠার ) আযীয : যে সহীহ হাদীস প্রত্যেক যুগে অন্তত দুইজন রাবী বর্ণনা করেছেন, তাকে আযীয বলে । গরীব : যে সহীহ হাদীস কোন যুগে একজন মাত্র রাবী বর্ণনা করেছেন, তাকে গরীব (৮ ৯1১) হাদীস বলে । হাদীসে কুদ্্সী : এ ধরণের হাদীসের মূল কথা সরাসরি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত এবং আল্লাহর সাথে সম্পর্কিত করে । যেমন : আল্লাহ তার নবী প্রপ্ুইই-কে ইলহাম, কিংবা স্বপ্রযোগে অথবা জিবরীল (আ)-এর মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন; মহানবী শ্রগ্ু্ঃ তা নিজ ভাষায় বর্ণনা করেছেন । হাদীসে কুদসীকে ইলাহী বা রব্বানী ও বলা হয়। মুত্তাফাক আলায়হ : যে হাদীস একই সাহাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ে গ্রহণ করেছেন, তাকে মুত্তাফাক আলায়হ্ হাদীস বলে । আদালাত : যে সুদৃঢ় শক্তি মানুষকে তাকওয়া শিষ্টাচার অবলম্বনে এবং মিথ্যা আচরণ থেকে বিরত থাকতে উদ্ধুদ্ধ করে, তাকে আদালাত বলে । এখানে তাকওয়া বলতে অশোভনীয় ও অভদ্বোচিত কাজ থেকে বিরত থাকা যেমন হাট-বাজারে বা প্রকাশ্যে পানাহার করা বা রাস্তা-ঘাটে পেশাব-পায়খানা করা ইত্যাদি থেকে বিরত থাকা বুঝায় । এসব গুণে গুণাঘিত ব্যক্তিকে আদিল বলে । যাব্ত : যে স্মৃতিশক্তিদ্বারা মানুষ শ্রুত বা লিখিত বিষয়কে বিস্মৃতি বা বিনাশ থেকে রক্ষা করতে সক্ষম হয় এবং যখন ইচ্ছা তা সঠিকভাবে স্মরণ করতে পারে, তাকে যাবত বলে । সিকাহ : যে রাবীর মধ্যে আদালাত ও যাব্ত, উভয় গুণপূর্ণভাবে বিদ্যমান, তাকে সিকাহ, সাবিত বা সাবাতি বলে । হাদীস গ্রন্থসমূহের শ্রেণী বিভাগ হাদীস গ্রন্থ প্রণয়নের বিভিন্ন ধরন ও পদ্ধতি রয়েছে । এসব গ্রন্থের নামও বিভিন্ন ধরনের । নিম্নে এর কতিপয় প্রসিদ্ধ পদ্ধতির নাম উন্লেখ করা হল : ১. আল-জামি : যে সব হাদীস গ্রন্থে আকীদা-বিশ্বাস, আহ্কাম__শরীআতের আদেশ নিষেধ), আখলাক ও আদব, দয়া, সহানুভূতি, পানাহারের আদব, সফর ও কোন স্থানে অবস্থান, কুরআনের তাফসীর, ইতিহাস, যুদ্ধ ও সন্ধি, শত্রদের মোকাবিলায় মুজাহিদ বাহিনী প্রেরণ, বিশৃংখলা -বিপর্যয়, রিকাক, প্রশংসা ও মর্যাদার বর্ণনা ইত্যাদি সকল প্রকারের হাদীস বিভিন্ন অধ্যায়ে সন্নিবেশিত হয়, তাকে আল-জামি (০৮৯11) বলা হয়। সহীহ বুখারী ও জামি তিরমিযী এর অন্তর্ভুক্ত । সহীহ মুসলিমে যেহেতু তাফসীর ও কিরাআত সংক্রান্ত হাদীস খুবই কম, তাই কোন কোন হাদীস বিশারদের মতে তা জাতি শ্রেণীর অন্তর্ভূক্ত নয় । ২. আস-সুনান : যেসব হাদীস গ্রন্থে কেবলমাত্র শরীআতের হ্ুকুম-আহকাম ও ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় নিয়মনীতি ও আদেশ-নিষেধমূলক হাদীস একত্র করা হয় এবং ফিকহের গ্রন্থের ন্যায় বিভিন্ন অধ্যায়- অনুচ্ছেদে সঙ্জিত হয়, তাকে সুনান (১..11) বলে । যেমন সুনান আবু দাউদ, সুনান নাসাঈ, সুনান ইব্ন মাজাহ ইত্যাদি । তিরমিধী শরীফও এ হিসাবে সুনান গ্রন্থের অন্তর্ভুক্ত ৩. আল মুসনাদ : যেসব হাদীস গ্রন্থে সাহাবীদের থেকে বর্ণিত হাদীসসমূহ তাদের নামের আদ্যাক্ষর অনুযায়ী পরপর সংকলিত হয়, ফিকৃহের পদ্ধতিতে সংকলিত হয় না, তাকে আল-মুসনাদ (১...০11) বা আল-মাসানীদ (১১,০11) বলে । যেমন হযরত আয়েশা (রা) কর্তক বর্ণিত সমস্ত হাদীস তার নামের শিরোনামের অধীনে একত্র করা হয়। যেমন ইমাম আহমদ (র)-এর আল-মুসনাদ গ্রন্থ, মুসনাদে আবু দাউদ তায়ালিসী ইত্যাদি । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।