00180617165 ( সতের ) মুনকাতি : যে হাদীসের সনদের ধারাবাহিকতা রক্ষিত হয়নি, মাঝখানের কোন এক স্তরে কোন রাবীর নাম বাদ পড়েছে, তাকে মুনকাতি হাদীস বলে । আর এই বাদ পড়াকে বলে ইনকিতা । মুরসাল : যে হাদীসের ইনকিতা শেষের দিকে হয়েছে, অর্থাৎ সাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবিঈ সরাসরি রাসূলুল্লাহ প্ঃক্ই-এর নামাল্লেখ করে হাদীস বর্ণনা করেছেন তাকে মুরসাল হাদীস বলে। মুতাবি' ও শাহিদ : এক রাবীর হাদীসের অনুরূপ যদি অপর রাবীর কোন হাদীস পাওয়া যায়, তবে দ্বিতীয় রাবীর হাদীসটিকে প্রথম রাবীর হাদীসটির মুতাবি' বলে। যদি উভয় হাদীসের মূল রাবী অর্থাৎ সাহাবী) একই ব্যক্তি হন। আর এরূপ হওয়াকে মুতাবাআত বলে। যদি মূল রাবী একই ব্যক্তি না হন তবে দ্বিতীয় ব্যক্তির হাদীসটিকে শাহিদ বলে । আর এইরূপ হওয়াকে শাহাদত বলে । মুতাবা'আত ও শাহাদতদ্বারা প্রথম হাদীসটির শক্তি বা প্রমাণ্যতা বৃদ্ধি পায় মুআল্লাক : সনদের ইনকিতা প্রথমদিকে হলে, অর্থাৎ সাহাবীর পর এক বা একাধিক রাবীর নাম বাদ পড়লে তাকে মুআল্লাক হাদীস বলে। মারফ ও মুনকার : কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীস অপর কোন দুর্বল রাবীর বর্ণিত হাদীসের বিরোধী হলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবীর হাদীসকে মারূফ বলে এবং অপর রাবীর হাদীসটিকে মুনকার বলে। মুনকার হাদীস গ্রহণযোগ্য নয়। সহীহ : যে মুস্তাসিল হাদীসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীই পূর্ণ আদালত ও যাব্ত গুণসম্পন্ন এবং হাদীসটি যাবতীয় দোষক্রুটিমুক্ত, তাকে সহীহ হাদীস বলে । হাসান : যে হাদীসের কোন রাবীর যাব্ত গুণে পরিপূর্ণতার অভাব রয়েছে, তাকে হাসান হাদীস বলে । ফিকহবিদগণ সাধারণত সহীহ ও হাসান হাদীসের ভিত্তিতে আইন প্রণয়ন করেন। যঈফ : যে হাদীসের কোন রাবী হাসান হাদীসের রাবীর গুণসম্পন্ন নন, তাকে যঈফ হাদীস বলে । রাবীর দুর্বলতার কারণেই হাদীসটিকে দুর্বল বলা হয়; অন্যথায় (নাউযুবিল্লাহ) মহানবী শ্রঃ-এর কোন কথাই যঈফ নয়। মাওযু“ : যে হাদীসের রাবী জীবনে কখনও ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ গ্ই-এর নামে মিথ্যা কথা রচনা করেছে বলে প্রমাণিত হয়েছে, তার বর্ণিত হাদীসকে মাওযু' হাদীস বলে । এরপ ব্যক্তির বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয় । মাতরূক : যে হাদীসের রাবী হাদীসের ক্ষেত্রে নয়; বরং সাধারণ কাজেকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে খ্যাত, তার বর্ণিত হাদীসকে মাতরূক হাদীস বলে । এরপ ব্যক্তির বর্ণিত হাদীসও পরিত্যাজ্য । মুবহাম : যে হাদীসের রাবীর উত্তমরূপে পরিচয় পাওয়া যায়নি-___যার ভিত্তিতে তার দোষগুণ বিচার করা যেতে পারে, এরূপ রাবীর বর্ণিত হাদীসকে মুবহাম হাদীস বলে। এই ব্যক্তি সাহাবী না হলে তার হাদীসও গ্রহণযোগ্য নয় | মুতাওয়াতির : যে সহীহ হাদীস প্রত্যেক যুগে এত অধিক লোক রিওয়ায়াত করেছেন, যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসন্তভব-তাকে মুতাওয়াতির হাদীস বলে । এই ধরণের হাদীস দ্বারা নিশ্চিত জ্ঞান (৩৪-|| ৯০) লাভ হয়। খবরে ওয়াহিদ : প্রত্যেক যুগে এক, দুই অথবা তিনজন রাবীকর্তৃক বর্ণিত হাদীসকে খবরে ওয়াহিদ বা আখবাবুল আহাদ বলে ! এই হাদীস তিন প্রকার : মাশহুর : যে সহীহ হাদীস প্রত্যেক যুগে অন্ততপক্ষে তিনজন রাবী বর্ণনা করেছেন, তাকে মাশহুর হাদীস বলে। ২/৩ -_ ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।