Muslim Sharif Bangla — muslim shareef 2
/ ৫০০
📝 লেখা 📖 পিডিএফ

00180617165 ( ষোল ) হাকিম : যিনি সমস্ত হাদীস আয়ত্ত করেছেন, তাকে হাকিম বলে রাবী : যিনি হাদীস বর্ণনা করেন তাকে রাবী বা বর্ণনাকারী বলে। রিজাল : হাদীসের রাবী সমষ্টিকে রিজাল বলে । যে শান্বে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলে । রিওয়ায়াত : হাদীস বর্ণনা করাকে রিওয়ায়াত বলে । কখনও কখনও মুল হাদীসকেও রিয়ওায়াত বলা হয় যেমন, এই কণার সমর্থনে একটি রিওয়ায়াত (হাদীস) আছে। সনদ : হাদীসের মুল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌছেছে, তাকে সনদ বলে । এতে হাদীস বর্ণনাকারীগণের নাম একের পর এক সজ্জিত থাকে । মতন : হাদীসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন (৩৮০) বলে। মারফু : 31857788188588-47০ গর অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাস্লুল্লাহ ৯4 থেকে হাদীস গ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝখান থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি তাকে মারফু হাদীস বলে মাওকৃফ : যে হাদীসের বর্ণনা সুত্র উর্ধ্বদিকে সাহাবী পর্যন্ত পৌছেছে, অর্থ'ৎ যে সনদ সুত্রে কোন সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে-তাকে মাওকৃফ হাদীস বলে । এর অপর নাম আছার । মাকতু : যে হাদীসের সনদ কোন তাবিঈ পর্যন্ত পৌছেছে, তাকে মাকতু হাদীস বলে । তা*লীক : কোন কোন গ্রন্থকার কোন হাদীসের পূর্ণ সনদকে বাদ দিয়ে কেবল মুল হাদীসটিকেই বর্ণনা করেছেন। এরূপ করাকে তা'লীক বলে । কখনো কখনো তা'লীকরূপে বর্ণিত হাদীসকেও তা'লীক বলে । ইমাম বুখারী (র) এর সহীহ-এ এরূপ বহু তা'লীক রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গিয়েছে যে, বুখারীর সমস্ত তা'লীকেরই মুত্তাসিল সনদ রয়েছে । অপর সংকলনকারীগণ এই সমস্ত তা'লীক মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। মুদাল্লাস : যে হাদীসের রাবী নিজের প্রকৃত শায়খের (উস্তাদের) নাম উন্মেখ না করে তার উপরস্থ শায়খের নামে এভাবে হাদীস বর্ণনা করেছেন যাতে মনে হয় যে, তিনি নিজেই উপরস্থ শায়খের নিকট তা শুনেছেন: অথচ তিনি তার নিকট সেই হাদীস শুনেন নাই, সে হাদীসকে হাদীসে মুদাল্লাস বলে এবং এরূপ করাকে “তাদলসি' বলে । আর যিনি এই রূপ করেন তাকে মুদাল্িস বলে । মুদাল্িসের হাদীস গ্রহণযোগ্য নয়-_যে পর্যন্ত না একথা নিশ্চিতরূপে জানা যায় যে, যিনি একমাত্র ছিকাহ রাবী থেকেই তাদলসি করেন অথবা তিনি আপন শায়খের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে বলে দেন । মুষতারাব : যে হাদীসের রাবী হাদীসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেন-সে হাদীসকে হাদীসে মুযতারাব বলে । যে পর্যন্ত না এর কোনরূপ সমব্যয় সাধন সম্ভবপর হয়, সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াক্কুফ (অপেক্ষা) করতে হবে । অর্থাৎ এ ধরনের রিওয়ায়াত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। মুদরাজ : যে হাদীসের মধ্যে রাবী নিজের অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন, সে হাদীসকে মুদরাজ (প্রক্ষিপ্ত) বলে এবং এইরূপ করাকে ইদরাজ বলে । ইদ্রাজ হারাম, অবশ্য যদি এদ্বারা কোন শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় এবং একে মুদরাজ বলে সহজে বুঝা যায়, তবে দুষনীয় নয়৷ মুত্তাসিল : যে হাদীসের সনদের ধারাবাহিকতা উপর থেকে নিচ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে, কোন স্তরেই কোন রাবীর নাম বাদ পড়েনি, তাকে মুক্তাসিল হাদীস বলে। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।