00180617165 ৫ 1 ০ 2 ০ যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য । সালাত ও সালাম তার প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঃশ্রই-এর উপর | হাদীস মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরী“আতের অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মৌলনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্ধকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের প্রদীপ-স্তল্ত, হাদীস তার বিচ্ছরিত আলো । ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৎপিন্ড, আর হাদীস এই হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী, জ্ঞানের বিশাল ক্ষেত্রে এই ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অঙ্গ-প্রত্যঙ্গকৈ অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে । হাদীস একদিকে যেমন কুরআনুল আযীমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক মহানবী প্র৪হ্ঃ-এর পবিত্র জীবন-চরিত্র, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ । এজন্যই ইসলামী জীবন-বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান । আল্লাহ তাআলা জিবরাঈল আমীনের মাধ্যমে মহানবী শ্রঃ-এর উপর যে ওহী নাধিল করেন তাই হচ্ছে হাদীসের মূল উৎস । ওহী অর্থ -“ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা, অপরের জ্ঞাতসারে কাউকে কিছু জানিয়ে দেয়া”--(উমদাতুলকারী, ১ম খ. পৃ. ১৪)। ওহীলব্ জ্ঞান দুই প্রকার । প্রথম প্রকার মৌল জ্ঞান-যা প্রত্যক্ষ ওহীর (১ ০৯) মাধ্যমে প্রাপ্ত যার নাম 'কিতাবুল্লাহ' বা 'আল-কুরআন'। এর ভার ও ভাষা উভয়ই আল্লাহর, রাসুলুল্লাহ 2 তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকারের জ্ঞান-যা প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য এবং যা পরোক্ষ ওহী (০515 ১৪ ৯৯5) মাধ্যমে প্রাপ্ত; এর নাম 'সুন্নাহ' বা “আল-হাদীস; এর ভাব আল্লাহর, কিন্তু নবী 325২ তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন । প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ শ্রুইঃ-এর উপর সরাসরি নাধিল হত এবং তার কাছে উপস্থিত লোকেরা তা উপলঙ্ধি করতে পারত । কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর প্রচ্ছন্রভাবে নাযিল হত এবং অন্যরা তা উপলব্ধি করতে পারত না। তি দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেননি । এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ উই নার নিয়ম-কানুন বলে দিয়েছেন । কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এ পূর্ণাঙ্গ জীবনাদর্শ ও জীবন বিধান পেশ কয়েছেন। অন্য কথায়, কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য 85428 পতত যে পন্থা অবলম্বন করেছেন তাই হচ্ছে হাদীস । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।