Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 7)
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ শাফপীরে জালালাইন : আরবি-বাংলা, সম্ভম খণ্ড [ ২৯তম পারা ] ০০৯ রি ্ সূরা আল-মা“আরিজ সুরাটির নামকরণের কারণ : অত্র সূরার তৃতীয় আয়াতে উল্লিখিত ০১০.) /১ হতে সূরাটির নামকরণ করা হয়েছে: একে 1 ০1৮-/ও বলা হয় । এতে ২টি রুকু", 8৪টি আয়াত, ২১৬টি বাক্য এবং ৮৬১টি অক্ষর রয়েছে । -নূরুল কোরআন] /. নাজিলের সময়কাল : এ সূরাটিও মকায় অবস্থানকালে অবতারিত প্রাথমিক সূরাসমূহের মধ্যে পরিগণিত; কিন্তু সূরাটি কখন ; নাজিল হয়; তা সঠিকরূপে বলা যায় না। সূরার আলোচ্য বিষয়াদি হতে প্রমাণ হয় যে, পূর্ববর্তী সূরা 2১.) ঘে অবস্থায় অবতীর্ণ হয়েছিল, এ সূরাটিও প্রায় অনুরূপ অবস্থার প্রেক্ষিতেই অবতীর্ণ হয়েছে । হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, এ সূরাটি 2০1 -এর পর মক্কাতেই অবতীর্ণ হয় । -|নূরুল কোরআন] মূল বক্তব্য ও বিষয়বস্তু : মক্কার কাফেরগণ কিয়ামত, হাশর-নাশর, জান্নাত-জাহান্নাম ইত্যাদি বিষয়ের ব্যাপারে মহানবী 2: উদর সত্য হয় এবং তুমি যদি সত্যই নবী হয়ে থাক, তবে সে কিয়ামত সংঘটিত করিয়ে দেখাও দেখি । তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ আমরা তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবো না। আল্লাহ তা'আলা গোটা সূরাটিই কাফেরদের এই চ্যালেঞ্জের জবাবে | অবতীর্ণ করেছেন। প্রথম থেকে ১৪ নং আয়াত পর্যন্ত কিয়ামতের অনিবার্ধতার কথা উল্লেখ করে বলা হয়েছে যে, জনৈক লোক কিয়ামতের শাস্তি চাচ্ছে। এ শাস্তি কাফেরদের জন্য বিলম্ব হলেও অবশ্যই হবে । কেননা আল্লাহ স্থীয় প্রতিশ্রুতির বিপরীত কিছু করেন না। সুতরাং আপনি তাদের অসদাচরণে ধৈর্যহারা হবেন না । তারা তাকে খুব দূরের বিষয় ভাবে; কিন্তু আমি অতি সন্নিকটে দেখছি । যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন আকাশমগ্ুলী বিগলিত ধাতুর ন্যায় হবে। পাহাড়গুলো রঙ্গিন পশমের ন্যায় উড়বে । সেদিন পরস্পরের মধ্যে দেখা-সাক্ষাৎ হলেও কেউ কারো নিকট তার অবস্থা জিজ্ঞাসা করবে না। বন্ধু-বান্ধব সংবাদ নিবে না। লোকেরা শান্তি হতে রক্ষা পাওয়ার জন্য সন্তান, স্ত্রী, ভাই-বোন, জাতি-গোষ্ঠীকে মুক্তিপণ রাখতে চাইবে; কিন্তু কিছুতেই তারা শাস্তি হতে মুক্তি পাবে না। ১৫ থেকে ১৮ নং আয়াত পর্যন্ত লেলিহান অগ্নিশিখার শাস্তির কথা বলা হয়েছে । সে আগুন দ্বারা দেহের চর্ম জ্বলে খসে পড়বে । এ পৃথিবীতে যারা ঈমান আনেনি এবং দীন হতে দূরে সরে রয়েছে তাদেরকে জাহান্নাম নাম ধরে ধরে ডাকতে থাকবে । ১৯ থেকে ৩৬ নং আয়াত পর্যন্ত কাফেরদের চরিত্রের বর্ণনা দিয়ে- জাহান্নাম হতে কোন ধরনের লোক মুক্তি পাবে তাদের চরিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে- যারা নিয়মিত নামাজ আদায় করে, ভিক্ষুক ও অভাবীদের জন্য নিজেদের সম্পদের একটি নিদিষ্ট অংশ দান করে, অপাত্র হতে নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে চলে এবং যারা প্রতিশ্রুতি ও আমানত রক্ষা করে, আর সঠিক সাক্ষ্য দানে দৃঢ়ভাবে অবিচল থাকে, তারাই লাভ করবে অথৈ নিয়ামতের ভাণ্ডার জান্নাত । সেখানে তারা সম্মানজনক জীবন যাপন করবে। ৩৬ থেকে ৪৪ নং আয়াত পর্যন্ত কাফেরদের আচরণের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে যে, কাফেরদের হলো কি? তারা আপনার কাছে দলে দলে এসে ভিড় জমায় কেন? তারা কি অথৈ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের আশা করে নাকি? কখনো তারা জান্নাত লাভ করতে পারবে না। জান্নাত লাভের একটি গুণগত মান রয়েছে। সে মানে তাদের পৌছতে হবে- অন্যথা নয়। তারা যদি ঈমান না আনে তবে আমি তাদের পরিবর্তে নতুন জাতি সৃষ্টিতে পূর্ণমাত্রায় সক্ষম । এ কথা আমি বহু উদয়াচল ও অস্তাচলের একক প্রতিপালকের শপথ করে বলছি । আমি তাতে পূর্ণ মাত্রায় ক্ষমতাবান । পরিশেষে বলেছেন যে. হে নবী! আপনি তাদেরকে আমোদ-ফুর্তি ও কৌতুকের মধ্যে থাকতে দিন । তাদের প্রতি আপনি ভ্রুক্ষেপ করবেন না। কিয়ামতের দিন তারা কবর হতে উথিত হয়ে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুর দিকে দ্রতবেগে দৌড়াতে থাকবে । সেদিন লজ্জা, অপমান ও লাঞ্কুনা তাদেরকে বেষ্টন করে ফেলবে । তাদের নয়নযুগল থাকবে সর্বদা অবনমিত ৷ নিজেরাই নিজেদের কাজের জন্য অনুতাপ করতে থাকবে, কপালে হাত মেরে বলবে- হায়! কি করলাম; কিন্তু তখন সে অনুশোচনায় কোনোই কাজ হবেনা! সূরা আল-হাক্কাহ্‌-এর সাথে সূরা আল-মা“আরিজ-এর যোগসূত্র : সূরা আল-হাক্কাহ্‌তে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিয়ামতের অবিশ্বাসীর পরিণাম আলোচা করা হয়েছে । সেখানকার আলোচনাকে সূরা আল-মা'আরিজ -এ পূর্ণতা দান করা হয়েছে । এ সূরটি সূরা আল-হাক্কাহ -এর বক্তব্যের পূর্ণতা দানকারী হিসাবে উল্লিখিত হয়েছে । -রূহুল মা'আনী]

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।