....... তাফসীরে জালালাইন... আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা] 2৪৮০৮)।5৬-০ : সূরা আল-হাককাহ্ এ সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এতে দু'টি রুকু এবং ৫২ টি আয়াত রয়েছে। এ সূরায় ২৫৬ টি বাক্য ও ১৪৮০ অক্ষর রয়েছে। সূরাটির নামকরণের কারণ : অত্র সূরাটির নাম 20০4 রাখা হয়েছে সূরাটির প্রথম শব্দের দিকে লক্ষ্য করে। আল্লামা ইবনে কাছীর (র.) লিখেছেন 23৮৮1 কিয়ামতের একটি নাম যার অর্থ অবশ্য্তাবী বা আবশ্যকীয় ঘটনা । আর এ নামকরণের কারণ হলো, কিয়ামতের দিনই সকল প্রতিশ্রুতি এবং সতর্কবাণীর সঠিক বাস্তবায়ন হবে। কিয়ামত ফ্ুব সত্য এতে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই । অথবা, এ নামকরণের কারণ এও হতে পারে যে, কিয়ামতের দিনই সকল বিষয়ের সঠিক তাৎপর্য জানা যাবে । সেদিনই সকল আমলের প্রতিদান দেওয়া হবে । এ সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এতে ২টি রুকৃ* এবং ৫২টি আয়াত, ২৫৬টি বাক্য ও ১৪৮০টি অক্ষর রয়েছে । -[নূরুল কোরআন] নাজিল হওয়ার সময়কাল : আল-কুরআনের এ সূরাটি ওহী অবতীর্ণের প্রাথমিক পর্বে নাজিলকৃত সূরাসমূহের মধ্যে পরিগণিত । তবে কখন অবতীর্ণ হয়, তা সঠিক করে কিছু বলা যায় না; কিন্তু হযরত ওমর (রা.)-এর একটি বর্ণনা হতে জানা যায় যে, তার ইসলাম গ্রহণের অনেক পূর্বেই এ সূরাটি অবতীর্ণ হয়। বর্ণটি হলো এই- হযরত ওমর (রা.) বলেন, আমি ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহকে জ্বালা-যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হলাম । আমি গিয়ে দেখতে পেলাম যে, তিনি হেরেমের মধ্যে প্রবেশ করেছেন এবং নামাজে দীড়িয়ে গেছেন । আমি গিয়ে শুনতে পেলাম যে, তিনি সুরা আল-হাক্কাহ্ পাঠ করছেন । আমি কুরআনের বাচন-ভঙ্গি ও বাক্য-বিন্যাসের মধুরতা ছন্দের ঝংকার শ্রুত হয়ে অভিভূত হলাম এবং মনে মনে বললাম- ইনি নিশ্চয় একজন উন্নত শ্রেণির কবি হবেন, নতুবা এমনি মোহনীয় ছন্দের বাক্য আর কে-ই বা রচনা করতে পারে । কুরাইশগণ তো এটাই বলে থাকেন। তখনই মহানবীর কণ্ঠে শুনতে পেলাম “এটা এক মহাসম্মানিত বার্তাবাহকের বাণী, কোনো কবির বাক্য নয়।” আমি মনে মনে বললাম, কবি না হবেন তো গণকঠাকুরের কথা অবশ্যই হবে । আর তখনই তার মুখে উচ্চারিত হলো 'এটা কোনো গণকঠাকুরের কথা নয় ।' তোমরা চিন্তা-ভাবনা খুব কমই কর। এটা বিশ্ব-জগতের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ । এটা শুনার ফলে তো ইসলাম আমার মনে গভীরভাবে রেখাপাত করল। -[মুসনাদে আহমদ] ইযরত ওমর রো.)-এর এ হাদীস ছারা বুঝা যায় যে, এ সূরাটি তার ইসলাম গ্রহণের পূর্বেই অবতারিত। কেননা এ ঘটনার পরও বদিন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি । বিষয়বস্তু ও সারকথা : এ সূরার প্রথম রুকৃ'তে কিয়ামত ও পরকাল সম্পকীয় আলোচনা এবং দ্বিতীয় রুকুতে কুরআন আল্লাহর অবিসংবাদিত মহাসত্য কালাম এবং মুহাম্মদ প্রশ্রহঃ আল্লাহর রাসূল হওয়ার বিষয় আলোচিত হয়েছে। সূরার ১-১২নং আয়াত পর্যন্ত কিয়ামত অবশ্যন্তাবী ঘটিতব্য বিষয় বলে উল্লেখ করা হয়েছে এবং কিয়ামতের অস্বীকারকারী প্রাচীন আদ, ছামূদ ও ফেরাউনের সম্প্রদায়সমূহকে এ অবিশ্বাসের কারণে ধ্বংস করার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। ১৩-১৭নং আয়াত পর্যন্ত কিয়ামত কিভাবে সংঘটিত হবে, তার বাস্তব চিত্র অঙ্কন করা হয়েছে। অতঃপর ১৮-৩এনং আয়াত পর্যন্ত মূল বিষয়টি বলে দেওয়া হয়েছে। তা হলো, পার্থিব জীবনের পর পরকালীন অনন্ত জীবন। এ বিষয়ে বলা হয়েছে যে, কিয়ামত সংঘটিত হওয়ার পর সকল মানুষ হিসাব-নিকাশ দেওয়ার জন্য আল্লাহ তা'আলার দরবারে সমবেত হবে । এই পার্থিব জগতে যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি; কিয়ামত, হাশর-নশর ও পরকালে বিশ্বাসী হয়ে সৎকর্মশীল জীবন যাপন করেনি, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তথায় জ্বালাময়ী শাস্তি ও অসম্মানজনক খাদ্য আহার প্রদান করা হবে। তখন কারো কোনো ! আমল গোপন করা হবে না। সকলের গোপন কথাই তুলে ধরা হবে এবং মু'মিনগণকে ডান হস্তে ও কাফেরগণকে বাম হস্তে অমলনামা দেওয়া হবে। মুমিনগণ চিরন্তন-শাশ্বত, সুখ-সমৃদ্ধি ও আনন্দমুখর জীবন যাপন করবে । পক্ষান্তরে যারা আল্লাহ্র হক ও বান্দার হক আদায় করেনি, তাদেরকে আল্লাহর আজাব হতে কেউ রেহাই দিতে পারবে না। শেষ পর্যন্ত চিরস্তর জাহান্নামই হবে ঠাদের স্থান ।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।