তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [২৯তম পারা ] ৪৭ [আাসস্িক আতলাচলা] আলোচনার পর এখানে আল্লাহ তা“আলা তাদের সম্মুখে ইয়েমেন এলাকার ধ্বংসকৃত বাগানটির দৃষ্টান্ত পেশ করে বলছেন- বাগানের মালিকগণকে বাগানের শস্য সম্পদ দ্বারা আমি যেভাবে পরীক্ষা করেছি, অনুরূপভাবেই আমি তোমাদেরকেও ধন-সম্পদ, বিষয়-সম্পত্তি, সন্তান-সন্ততি ও প্রাচূর্য দান করে পরীক্ষা করছি। তোমরা যদি এ প্রাচুর্যের দর্পে গর্বিত হয়ে আমার দীনকে অবহেলা কর, নবীর দাওয়াতি কাজে বাধা দাও এবং তার নামে এ কটুক্তি কর, তবে বাগানের মালিকদের ন্যায় তোমাদের ধন-সম্পদকেও সমূলে ধ্বংস করে ছাড়ব । অতএব সাবধান! এ বাগানের ঘটনাটি হতে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। হাদীসে এসেছে- মন্াবাসীদের উপর রাসূলুল্লাহ এঃ2: -এর দোয়ার কারণে এরপ দুর্ভিক্ষ এসেছিল, যেরূপ বাগানের মালিকদের উপর দুর্ভিক্ষ এসেছিল । বাগানের ঘটনা : বিভিন্ন তাফসীরে উল্লেখ রয়েছে যে, ইয়েমেন প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহভীরু লোক। সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব-মিসকিনগণকে দান করত; কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো । তারা ভাবল যে, আমাদের লোকসংখ্যা অনেক । আমাদের পরিবার-পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল । সুতরাং গরিব-মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সন্ভবপর নয়; কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল । সে গরিব-মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল । তবে তার কথায় অন্যান্যরা কান দিল না। তারা প্রতিজ্ঞা করল যে, আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনবো; কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে শামিল করল না। অর্থাৎ তারা এ কথা বলল না যে, আল্লাহ চাইলে [ইনশাআল্লাহ] আমরা আগামীকল্য সকাল সকাল গিয়ে ফসল কেটে আনবো । এ ইনশাআল্লাহ না বলা এবং গরিব-মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন । ফলে প্রচণ্ড মরুঝঞ্চা বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল। বাগানটি দেখলে মনে হতো যে, মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে । অতঃপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলাবলি করতে লাগল যে, তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো । ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে । অতঃপর তারা বাগানে যেয়ে অবস্থা মনে করল যে তারা ভুল করেছে, এটা তাদের বাগান নয় । কারণ তাদের বাগানতো এই রকম ছিল না। এটাতো ধ্বংসস্তূপ মাত্র। রি 6:৯৮ 2 রি ৯ এল (৮৫৫ ত$৮5৬2 0৫ +৭৪ : আল্লাহ তা'আলা উক্ত আয়াতের মাধ্যমে পূর্বযুগের একটি স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করে মক্কাবাসীদেরকে একটু হুশিয়ার করে দিচ্ছেন এবং তাদেরকে আল্লাহর আজাব হতে ভয় প্রদর্শন করছেন । সুতরাং আল্লাহ বলেন, আমি মক্কাবাসীদেরকে পরীক্ষায় ফেলেছি, যেভাবে বাগানওয়ালাদেরকে পরীক্ষায় ফেলেছি, যখন তারা পরস্পর হলফ করে এ জঙ্গীকারাবদ্ধ হলো যে, এবারের সুযোগে তারা খুবই ভোরবেলায় যেয়ে ক্ষেতের ফসল কেটে নেবে। যাতে ফকির-মিসকিনগণ সংবাদ না পায় । আর তাদের এ অঙ্গীকারে তারা কৃতকামী হবে বলে তাদের এত দৃঢ় বিশ্বাস ছিল যে, তারা ইনশাআল্লাহ বলতেও ভুলে গেল। অর্থাৎ বলার তৌফিক হয়নি। এ ০০ ডি ৩৫ ৫20 আয়াতে মক্কাবাসীদের পরীক্ষা করার অর্থ : মক্কাবাসীদেরকে পরীক্ষা করার অর্থ এও হতে পারে যে, আয়াতে বর্ণিত বাগানওয়ালা সম্প্রদায়কে যেরূপ নিয়ামত দ্বারা সুশোভিত করেছি । এর শুকরিয়া আদায় না করার কারণে তাদের উপর আল্লাহর শাস্তি এসেছে এবং তাদের উপর হতে নিয়ামত হরণ করে নেওয়া হয়েছে। তেমনিভাবে মক্কাবাসীদের উপর আল্লাহর মহান নিয়ামত “হযরত রাসূলে কারীম প্র্শ্ং -কে তাদের মধ্য হতে সৃষ্টি করা হয়েছে” এটার তুল্য নিয়ামত আর প্রয়োজন নেই। তদুপরি তাদেরকে ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত বরকত দান করা হয়েছে এবং তাদেরকে শান্তির জীবন যাপন করার সুযোগ দেওয়া হয়েছে । এ সকল হতে আল্লাহর পরীক্ষা হলো, তারা এগুলো তীর নিয়ামত বলে স্বীকার করে কিনা এবং রাসূলের উপর ঈমান আনয়ন করে কিনা, অথবা কুফরির উপর অটল থাকে । অথবা, তাদের বাগানওয়ালাদের ঘটনা হতে উপদেশ গ্রহণ করা উচিত ছিলু, যদি এটা ছ্বারা নসিহত কবুল না করে তবে তাদের উপরও তেমিনভাবে আল্লাহর গজব নাজিল হতে পারে। (4১ ১৮), ১৯০5) ৩। ০05 -54140545 -এর উক্ত ব্যাখ্যা এ সময় সঠিক প্রতীয়মান হবে যখন এ আয়াতগুলোকে মাক্কী আয়াত বলে সাব্যস্ত করা হয়। তবে বহু সংখ্যক তাফসীরকার এ আয়াতগুলোকে মাদানী আয়াত বলেছেন। তখন “পরীক্ষা" দ্বারা মক্কার দুর্ভিক্ষের শাস্তি উদ্দেশ্য করেছেন। যা রাসূলুল্লাহ 22: -এর বদদোয়ার কারণে তাদের উপর পতিত হয়েছিল । সে দুর্ভিক্ষের দিনে তারা ক্ষুধার জ্বালায় মরতে লাগল । মৃত জীবজস্তু ও বৃক্ষের ঢালসমূহ পর্যন্ত খেতে বাধ্য হয়েছে, আর এ অবস্থা যা ঘটনাটি হিজরতের পরেই হয়েছে।
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।