Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 7)
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খণ্ড [৩০তম পারা ] ২৬৯ করে দাঁড়িয়েছিল সেখানে বিরাট বালু সমুদ্র ব্যতীত আর কিছুই নজরে পড়বে না। সূরা ত্বাহা-এর মধ্যে এ ব্যাপারে নিশ্নরূপ বর্ণন? দেওয়া হয়েছে- এ লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে সে দিবসে এ পাহাড়সমূহ কোথায় উধাও হয়ে যাবে? তাদেরকে বল. আমার বুৰ এদেরকে ধুলিকণায় পরিণত করে উড়িয়ে দেবেন । আর ভূ-পৃষ্ঠকে এমন সমতল করে দেবেন যে, তোমরা তাতে কোনোরূপ নিচু ও ভাজ দেখতে পাবে না। হযরত থানবী (র.) বয়ানুল কুরআনে লিখেন, বিচারের সময় নিকটবর্তী হলে পাহাড়সমূহকে স্থানচ্যুত করে নিম্নভূমির সমান করে দেওয়া হবে। যাতে সমগ্র ভূ-পৃষ্ঠ সমতল ভূমিতে পরিণত হয় এবং ভূ-পৃষ্ঠের একাংশ হতে অন্য অংশের সকল মানুষকে একই মাঠে দেখা যায় । প্রথম ফুৎকারের সময় যদি পাহাড় স্থানান্তরিত হওয়ার ঘটনাটিকে ধরে নেওয়া হয়, তবে বলা যায় যে, প্রথম ফুৎকার পৃথিবী ধ্বংসের উদ্দেশ্যেই দেওয়া হবে । সুতরাং প্রথম অবস্থায় পাহাড়সমূহ স্থানচ্যুত হয়ে যাবে । অতঃপর সেগুলো বালুকারাশির আকারে উড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে । -কামালাইন, বয়ানুল কুরআন] কিয়ামত কখন এবং কোথায় সংঘটিত হবে : কুরআন ও হাদীসের ভাষ্য হতে জানা যায় যে, কিয়ামতের দিন পৃথিবী ও আাকাশসমূহ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে না; বরং শুধু বর্তমান প্রাকৃতিক ব্যবস্থাকে মাত্র চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে । অতঃপর ধম শিঙ্গার ফুঁক এবং শেষ শিঙ্গার ফুঁকের মাঝখানে একটি বিশেষ সময়ে যা কেবল আল্লাহ-ই জানেন পৃথিবী ও আকাশসমূহের বর্তমান রূপ ও আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে । আর তদস্থলে অপর এক প্রাকৃতিক ব্যবস্থা অন্য ধরনের প্রাকৃতিক আইন মহকারে চালু করে দেওয়া হবে । এটা হলো পরকালের জগৎ বা হাশরের ময়দান। অতঃপর শেষবারের শিঙ্গা ফুঁকের সঙ্গে আদম হতে কিয়ামত পর্য্ত সৃষ্টির সমস্ত মানুষকে নতুন করে জীবন্ত করা হবে এবং তারা বিভিন্ন দলে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কুরআনের ভাষায় এটাই হাশর । হাশর শব্দের আভিধানিক অর্থ হলো চারদিক হতে গুছিয়ে আনা বা একত্রিত করা । কুরআনের তা ও ইঙ্গিতে এবং হাদীসের স্পষ্ট ঘোষণায় এ কথাই স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, এ জমিনের উপরই হাশর অনুষ্ঠিত হবে। অদালত এখানেই কায়েম হবে এবং পাপ-পুণ্য ওজনের দাঁড়িপাল্লা এখানেই বসানো হবে । হাশর শুধু আধ্যাত্বিক হবে না; বরং তথায় মানুষ, দেহ ও আত্মার সময়ে (স্বশরীরে) উথ্থিত হবে। শি্গয় কখন ফুঁক দেওয়া হবে এবং কিয়ামত কখন কায়েম হবে, তা নির্ধারিত রয়েছে । তবে তা আমাদের জানা নেই। তা একমাত্র আল্লাহ তা'আলাই অবগত আছেন। কিয়ামত কোন অবস্থায় কায়েম হবে : কিয়ামত অকস্মাৎ ও অতি দ্রুত সংঘটিত হবে। পূর্ব হতে মানুষ মোটেই তা আচ করতে পারবে না। মানুষ পূর্ণ নীরবতার মধ্যে কাজ করতে থাকবে । কিয়ামত সংঘটিত হওয়ার বিন্দুমাত্র ধারণাও মানুষের মনে টাগবে না। হঠাৎ একটি বিকট শব্দ হবে । এক মুহূর্তেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে এবং সকলেই ধ্বংস ও বিধ্বস্ত হয়ে পড়বে। করছেন, মানুষ রাস্তার উপর দিয়ে হাটতে থাকবে, বাজারে বেচাকেনা করতে থাকবে, বসে আলাপরত থাকবে এমন সময় হঠাৎ শঙ্গায় ফুঁক দেওয়া হবে। কেউ কাপড় ক্রয় করতে থাকবে অথচ হাত হতে কাপড়টি রাখার সময় পাবে না, মৃত্যু এসে পড়বে । কেউ অস্তুকে পানি পান করানোর জন্য পানি দ্বারা হাউজ ভর্তি করতে থাকবে অথচ পানি পান করানোর পূর্বেই কিয়ামত এসে ঘবে। কেউ খাদ্য খেতে বসবে অথচ এক গ্রাস শেষ করারও সুযোগ পাবে না- কিয়ামত কায়েম হয়ে যাবে । দলে দলে' দ্বারা কি বুঝানো হয়েছে? : কিয়ামতের ময়দানে লোকেরা দলে দলে উপস্থিত হবে । এ দলে দলে দ্বারা কি নো হয়েছে- এ ব্যাপারে মুফাস্সিরগণ হতে বিভিন্ন মতামত পাওয়া যায়। ব্যক নবীর উম্মতগণ পৃথক পৃথকভাবে দলবদ্ধ হয়ে উপস্থিত হবে। *বার প্রত্যেক উম্মতের মধ্যেও বিভিন্ন দল হবে । নবী করীম এরঃ:-কে 0191 শব্দটির ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে ইন বললেন, আমার উম্মত দশ প্রকারের রূপ ধারণ করে হাশরের মাঠে উপস্থিত হবে। যেমন- ১. বানর, ২. শূকর, ৩. টম, ৪. অন্ধ, ৫. বোবা-বধির, ৬. জিহ্বা বক্ষের উপর ঝুলত্ত, নিজের জিহবা নিজে চর্বন করবে । তাদের দেখে প্রবাসীগণ ঘৃণায় নাক ছিটকাবে, ৭. হাত-পা কর্তিত, ৮. অগ্নির শূলে বিদ্ধ, ৯. মৃতের চেয়েও অধিক দুর্গন্ধযুক্ত, ১০. আগুনের “শাক পরিহিত !

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।