২২৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, সপ্তম খও [২৯তম পারা] (523) 41৭1 42:59 ৫2৯৮০ ৮০৫) ৬1৮৫5 4155 : আলোচ্য আয়াতে নেককার লোকদের মিসকিন, এতিম ও কয়েদিদেরকে খাদ্য দানের সম্পর্কে বলা হয়েছে- তারা বলেন যে, আমরা এ আহার্য দান কেবল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে থাকি, দুনিয়ার কোনো লাভের আশায় বা প্রতিদানের আশায় অথবা কৃতজ্ঞতা পাবার আশায় করি না। এ কথা কি তাদের নিজেদের মুখের বলা কথা, নাকি তাদের অন্তরের কথা, এ বিষয়ে দু'টি মত লক্ষ্য করা যায় । মুজাহিদ বলেছেন, আল্লাহর কসম তাদের মুখে এ কথা কখনো বলেননি, কিন্তু আল্লাহ তাদের অন্তরের কথা জানতে পেরে নিজেই তাদের মনের কথা তাদের প্রশংসা করার উদ্দেশ্যে ব্যক্ত করেছেন। -[সাফওয়া] ওলামায়ে কেরামগণ বলেছেন, মুখে বলার কথা এখানে বলা হয়েছে এ কারণে যে, যার সাহায্য করা হচ্ছে সে যেন এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত ও আশ্বস্ত হতে পারে যে, তার সাহায্য করে তার নিকট হতে কোনোরূপ শুকরিয়া বা বিনিময় চাওয়া হচ্ছে না। তাহলেই সে নিশ্চিন্তে খাবার খেতে পারে বা সাহায্য গ্রহণ করতে পারে। রত করা পরত ও ৫52 22 (252555405০4 06৮০1045405 : “আমরা আমাদের প্রতিপালকের পক্ষ হতে একটি ভয়ঙ্কর ও ভীতিগ্রদ দিনকে ভয় করছি।” এখানে মিসকিন, এতিম ও কয়েদিদেরকে আহার্য দানের দ্বিতীয় কারণ বিবৃত হয়েছে, অর্থাৎ নেককার লোকেরা বলে থাকেন যে, আমরা তাদেরকে আহার্য দান করি এই কারণেও যে, এ কর্মের মাধ্যমে আমরা একটি ভয়ঙ্কর ভীতিপ্রদ দিনে আল্লাহর আজাব হতে বাচতে পারবো বলে মনে করি। যে দিনের কঠোরতায় মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে এবং যে দিন অতি দীর্ঘ হবে। -[সাফওয়া] ৯5210 ৫93 5 £141%4555 ৬1০55 4: উক্ত আয়াতদ্য়ে আল্লাহ ইরশাদ করেন- তাদের এরূপ ইখলার্স ও কৃচ্ছ সাধনা এ ভয়ভীতি আল্লাহর দরবারে বৃথা যাবে না। আল্লাহ তা'আলা তাদেরকে কিয়ামতের যাবতীয় দুঃখ-কষ্ট ও ভয়ঙ্কর পরিস্থিত হতে রক্ষা করবেন। তাদেরকে স্বর্গের মনোরম উদ্যানে প্রবেশ করাবেন। তারা সুখের স্বর্গে মনের সুখে বসবাস করবেন। আরাম কেদারায় হেলান দিয়ে বসবেন । সেখানে সূর্যের তাপ, অথবা শীতের কষ্ট নেই। ফলমূল ভরা বৃক্ষ শাখা তাদের প্রতি ঝুঁকে পড়তে থাকবে । স্বীয় পরিবেশ স্বর্গসুখের চিত্রাঙ্কন মানুষের সাধ্যাতীত। আর এক কথায় মুখমণ্লের সবুজতা ও উজ্জ্বলতা এবং মনের আনন্দ সব মু'মিনদের জন্য থাকবে । সকল দুঃখ-দুর্দশা, কঠোরতা এবং ভয়াবহতা কেবল কাফের ও অপরাধী লোকদেরই ললাটে লিপিবদ্ধ থাকবে । আর ঈমানদারদের ধৈর্যের ফলে তাদেরকে বেহেশতের অত্যন্তরে রেশমি পোশাকে ভূষিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতাগণ তাদের হাতে হাত মিলিয়ে বলবে, এটা তোমাদের সেদিনটি যেদিন সম্পর্কে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল । আজ তা সত্য প্রতিফলিত হয়েছে। ইসলামের দৃষ্টিতে ধৈর্যের তাৎপর্য : | অথ ধৈর্য ধারণ করা, সহিষ্তৃতা অবলম্বন করা, অতি আনন্দে বা অতি দুঃখ-কষ্ট দিশাহারা না হওয়া। স্থিরতা অবলম্বন করা । এ শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। প্রকৃতপক্ষে নেককার ও ঈমানদার লোকদের গোটা বৈষয়িক জীবনটাকেই সবর বা ধৈর্য ও সহিষ্কুতার জীবন বলে অভিহিত করা হয়েছে। সকল পুণ্যের প্রতিদান পরকালে পাওয়া যাবে । আল্লাহর উপর এ অবিচল বিশ্বাস রেখে ঈমান গ্রহণের পর মৃত্যু পর্যন্ত স্বীয় অবৈধ কামনা বাসনা দমন করা, আল্লাহর উপর এই অবিচল বিশ্বাস রেখে ঈমান গ্রহণের পর মৃত্যু পর্যন্ত স্বীয় অবৈধ কামনা-বাসনা দমন করা, আল্লাহর সকল নিদিষ্ট সীমারেখাগুলো মেনে চলা, আল্লাহর সকল ফরজসমূহ পালন করা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের সময়, সম্পদ, শ্রম, মেহনত শক্তি-সামর্থ্য ও যোগ্যতা । এমনকি প্রয়োজনে প্রাণটা পর্যন্ত কুরবানি করে দেওয়া, আল্লাহর পথ হতে বিভ্রান্তকার সকল প্রকার লোভ-লালসা ও আকর্ষণ উপেক্ষা করা, সত্য অন্বেষণের পথে জীবন পরিচালিত করা, সর্বপ্রকার বিপদ ও দুঃখ কষ্ট অকাতরে বরদাশত করে যাওয়া ৷ হারাম উপায়ে অর্জিত সকল স্বার্থ সুবিধা ও আনন্দ পরিত্যাগ করা, সত্য পন্থা অবলম্বনের কারণে ঘনীভূত হয়ে আসা তিক্ততা ও জ্বালা-যন্ত্রণা অকাতরে সহ্য করে যাওয়া, ইত্যাদি কর্মনীতি মু'মিন ব্যক্তির গোটা জীবনটাকেই সবর -এর জীবন বানিয়ে দেয় । এ ধৈর্যের জীবন গঠন করতে অক্ষম হলে অসত্যের হাওয়ার সাথে মিশিয়ে ইহকাল ও পরকাল ধ্বংস ০০০০০০০০০১7 ক ০৮৮৮০ ৮ টা টি পণ ভি 01501৮05519 ৮৮৭ ৮ চে ও রা গে
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।