ংকার তাদের দেহে শোভা পাবে। তাদের সেবাযতের সন্য থাকবে হুর-গেলমান ॥ তাদের জন্য উন্নত মানের পানীয়ের ব্যবস্থা থাকবে। তাদের আসবাবপত্রগুলো হবে রৌপায নির্মিত ও কাচের আসবাব । হে নবী: আপনি যদি এ সব দেখেন, তবে দেখবেন কেবল অধ ও রাশি রাশি নিয়ামত এবং বিশাল সম এ সব নিয়ামত আপনাদেরকে প্রতিদানস্বরূপ এবং আপনাদের কর্মের প্রতিফল হিসেবে প্রদান করা হবে। ২৩-৩১ আয়াতে বলা হয়েছে, এ কুরআন আমারই কালাম । আমিই বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে খণ্ড খণ্ড করে তা অবতীর্ণ করেছি। সুতরাং কাফেরগণ যা কিছুই বলুক সেদিকে কর্ণপাত করবেন না। আপনি আপনার প্রতিপালকের হুকুমের অপেক্ষায় থাকুন। আপনি পাপিষ্ঠ ও কাফের লোকদের কথা মেনে চলবেন না। আপনি সকাল-সন্ধ্যায় আপনার প্রতিপালকের স্মরণে থাকুন এবং রাত্রিকালে দীর্ঘক্ষণ নামাজে অতিবাহিত করুন। কাফেরগণ এ দুনিয়াকে অতিশয় ভালোবাসে বলেই পরকালকে ছেড়ে দিয়েছে। এ কাফের পাপিষ্ঠগণকে আমিই সৃষ্টি করেছি এবং তাদেরকে ধ্বংস করে তাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করতে আমি পূর্ণমাত্রায় সক্ষম । বস্তুত আমার এ কুরআন হচ্ছে উপদেশ ভাণ্ডার । যার ইচ্ছা হয় সে তার উপদেশ গ্রহণ করে তার প্রতিপালকের পথ গ্রহণ করুক; অথবা তাকে পরিহার করুক । এ ব্যাপারে মানুষকে পূর্ণমাত্রায় স্বাধীন রাখা হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তার অনুগ্রহ দান করেন; কিন্তু সীমালজ্ঘনকারী কাফেরদের প্রতি রয়েছে তার নির্মম চিরন্তন শান্তি । অতএব, হে মানবকুল সাবধান! পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক: পূর্ববর্তী সূরায় কিয়ামতের ভয়াবহ অবস্থার বিবরণ স্থান পেয়েছে এবং যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের জন্য দলিল উপস্থাপন করা হয়েছে । আর এ সূরায় আল্লাহ তা'আলার বিস্ময়কর কুদরতের বর্ণনা রয়েছে। মানুষকে তিনি তার বিশেষ কুদরতে অস্তিত্ব দান করেছেন, এরপর মানুষের সম্মুখে তিনি হেদায়েত ও গোমরাহীর দু'টি স্বতন্ত্র পথ তুলে ধরেছেন। মানুষকে আল্লাহ তা'আলা বিবেক-বুদ্ধি দান করেছেন, যে বিবেক-বুদ্ধি প্রয়োগ করে এবং হেদায়েতের পথ গ্রহণ করে সে আল্লাহ তা'আলার নিয়ামত লাভ করবে। যে বিবেক-বুদ্ি প্রয়োগ করবে না, হেদায়েতের স্থলে গোমরাহীকে গ্রহণ করবে তার শান্তি অবধারিত -নূরুল কোরআন]
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।