শুরু হয়েছে। অর্থাৎ যারা আল্লাহতে ঈমান আনে না, তারাই আল্লাহর সাথে কুফরি করে । ঈমানের অর্থ হলো- মেনে স্বীকার করা । আর কুফরির অর্থ হলো- অমান্য করা, অস্বীকার করা । কুরআন কারীমের দৃষ্টিতে নি জানান হতে পারে। এক : আল্লাহ তা'আলাকে আদেৌ স্বীকার না করা । তীর সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করা । অথবা, আল্লাহকে নিজের ও মালিক বলে মানতে অস্বীকার করা, কিংবা আল্লাহকে এক ও অদ্ধিতীয় মা'বৃদ বলে মানতে অস্বীকার করা। ্ দুই : আল্লাহকে মেনে তার অস্তিত্বকে স্বীকার করে তার নির্দেশকে জ্ঞান ও আইনের উৎসরূপে না মানা। তিন : আল্লাহর বিধান মেনে চলা উচিত, নীতিগতভাবে এটা মেনেও বিধান ও আইন প্রণয়ণের ক্ষেত্রে নবী রাসূলগণকে অস্বীকার করা। চার : নবীদের মধ্যে পার্থক্য করা । নিজেদের অন্ধ বিশ্বাসের কারণে কোনো নবীকে সত্য বলে স্বীকার করা এবং কোনো নবীকে মিথ্যা বলে অমান্য করা । পাচ : নবীগণ আল্লাহর নিকট হতে আকীদা-বিশ্বাস, আইন-কানুন, নৈতিক চরিত্র, শিক্ষা ও আচার-আচরণের নিয়মকানুন যা কিছু পেয়েছেন, তা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অস্বীকার করা। ছয় : সব কিছুকেই নীতিগতভাবে স্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহর বিধানকে কার্যতভাবে অস্বীকার করা এবং তার বিরোধিতা করা, তাকে জীবনের ভিত্তিরূপে আদৌ গ্রহণ না করা। কুরআন মাজীদ এ ধরনের চিন্তা ও কর্মপদ্ধতিকে আল্লাহদ্রোহিতা নামে আখ্যায়িত করেছে। আর এটার প্রতিটি প্রকরণ ও পদ্ধতিকেই কুফর নামে অভিহিত করেছে। এ ছাড়া কুফর শব্দটি কুরআন মাজীদের অনেক স্থানেই অকৃতজ্ঞতার অর্থে ব্যবহৃত হয়েছে। শোকর ও কৃতজ্ঞতার বিপরীত শব্দরূপেই কুফরের ব্যবহার দেখা যায়। শোকরের অর্থ হলো- কোনো নিয়ামতদানকারীর অনুগহের স্বীকৃতি দেওয়া, তার বদান্যতা দ্বারা উপকৃত হয়ে তীর প্রশংসা করা । আর না-শোকরী বা অকৃতজ্ঞতার অর্থ হলো, নিয়ামত দানকারীর অনুগ্রহের স্বীকৃতি না দেওয়া, তার অনুগ্হকে দান্তিকতার সাথে অস্বীকার করা, একে নিজের প্রচেষ্টার ফল বলে গর্ব-অহংকার করা । এটাকেই আমাদের পরিভাষায় নিমকহারামী, গাদ্দারী, না-শোকরী ইত্যাদি নামে অভিহিত করা হয়। | উপরিউক্ত আয়াতগুলোতে আল্লাহর সাথে মানুষের কুফরির ভয়াবহ পরিণাম ও জাহান্নামের শান্তির কথা বর্ণিত হয়েছে। কাফেরদের প্রতি জাহান্নামের রোষানলের অবস্থাটি কিরূপ হবে, কাফেরগণ জাহান্নামের নিপতিত হওয়ার পর জাহান্নাম রক্ষীগণ তাদের নিকট কি জিজ্ঞাসা করবে এবং জবাবে তারা কি বলবে, আর সর্বশেষে তাদের অপরাধের স্বীকারোক্তি এবং জাহান্নামের যোগ্য হওয়ার কথা তাদের ভাষায়ই আল্লাহ তা'আলা মানুষের সম্মুখে এমন হৃদয়গ্রাহী করে তুলে ধরেছেন, যেন তারা জাহান্নাম ও এসব কথোপকথন চোখের সম্মুখেই সবকিছু অবলোকন করছে। আজাবের কয়েকটি বিশেষণ ও বৈশিষ্ট্যের বর্ণনা : এক : (৫.4: শব্দটির অর্থ হলো- জাহান্নাম হতে উদ্ভূত বিকট শব্দ । মূলত এ শব্দটি গর্দভের শব্দ বুঝানোর জন্য ব্যবহত হয়। এ বাক্যাংশের অর্থ দু'ভাবে হতে পারে । জাহান্নাম হতে আওয়াজ উথ্থিত হবে অথবা এটাই হবে জাহান্নামের ধ্বনি অথবা তাদের নিক্ষিপ্ত হওয়ার পূর্বে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে তারা চিৎকার করতে থাকবে। সূরা হুদের ১০৬ নং আয়াতে উল্লেখ্য যে, জাহান্নামীগণ জাহান্নামে হাপাইতে ও রোষধ্বনি করতে থাকবে। সুতরাং এটা যে জাহান্রামীদের ধ্বনি হবে, তা সূরা হুদের এ বর্ণনা দ্বারা বুঝা যায়। আর সূরা আল-ফুরকানের ১২নং আয়াতের বর্ণনা দ্বারা দ্বিতীয় অর্থের সমর্থন পাওয়া যায় যে, জাহান্নামে গমনকারীগণ দূর হতে তার আক্রোশ ও রোষানলের শব্দ শুনতে পারবে। এটা দ্বারা বুঝা যায় যে, এ বিকট শব্দ হবে জাহান্নামের প্রজলিত অগ্নির । বন্তুত উল্লিখিত দু' সূরার বর্ণনা প্রেক্ষিতে বলা যায় যে, এ আওয়াজ জাহান্নামের আক্রোশ ও প্রভ্লিত অগ্নির শব্দ ও জাহান্নামীদের চিৎকার ও হাহাকার উভয় মিলে একটি বিকট আওয়াজ এবং হন্টগোল। দুই : £+৫ শব্দটির অর্থ হলো- উাল-পাথাল করতে থাকা । মুজাহিদ (র.) বলেন, হাড়িতে বা পাতিলে গরম পানিতে যেমন কোনো দানা ফুটালে উগবগ ও উাল-পাথাল করতে থাকে, ঠিক তেমনই জাহান্নামের আগুন উথাল-পাথাল এবং টগবগ করতে থাকবে । এটাতে যা কিছুই দেওয়া হবে, যাকেই নিক্ষেপ করা হবে তাকেই ভাত ফুটাবার মতো করে টগবগ করে ফুটাবে। এর আজাব এত ভয়াবহ যে, সে সবসময় উথ্থাল-পাথাল করতে থাকবে ।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।