Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 7)
/ ৬৩৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, সপ্তম খগ [২৯তম পাবা] ১০৫ সূরাটির নামকরণের কারণ : আলোচ্য সূরাটির নাম হলো 'নূহ' । অত্র সুরার প্রথম হতে শেষ পর্যন্ত হযরত নৃহ (আ.) ও তার সম্প্রদায়ের ঘটনাবলি আলোচিত হয়েছে বিধায় এ নামে নামকরণ করা হয়েছে। এতে ২টি রুকৃ", ২৮টি আয়াত. ২২৪টি বাকা এবং ৯২৯টি অক্ষর রয়েছে। অবতীর্ণের সময়কাল : এ সূরাটি মক্কা শরীফে অবতারিত প্রাথমিক সৃরাসমূহের মধ্যে পরিগণিত । অত্র সুরা অবতীর্ণের সঠিক সময়কালটি কখন তা বলা যায় না; কিন্তু বিষয়বস্তু হতে অনুমান হয় যে, মক্কায় কাফেরদের ইসলাম ও মহানবীর প্রতি বিরোধিতা যখন তীব্র আকার ধারণ করেছিল, তখনই প্রাচীন ইতিহাস হতে তাদের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আল্লাহ তা'আলা এ সূরা অবতীর্ণ করেন। বিষয়বস্তু ও সারমর্ম : এ সূরাতে হযরত নূহ (আ.)-এর কাহিনী উল্লেখ হয়েছে: কিন্তু তা সাধারণ কাহিনী রূপে নয়। মক্কার কুরাইশ কাফেরদরকে সতর্ককরণে যেটুকু বিষয়বস্তু আলোচনার প্রয়োজন ছিল, ঠিক ততটুকুই আলোচনা করা হয়েছে । এ কাহিনীতে বলা হয়েছে যে, হযরত নূহ (আ.)-এর সময় তখনকার জনগণ ও সমাজপতিগণ যে আচার-আচরণ ও ভূমিকা গ্রহণ করেছিল, তোমরাও ঠিক অনুরূপ ভুমিকা গ্রহণ করেছ। অতএব তাদের যে পরিণতি ঘটেছে, তোমাদেরও অনুরূপ নির্মম পরিণতির সম্মুখীন হওয়া বিচিত্র নয়। প্রথম থেকে ১৪ নং আয়াতে আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ (আ.)-কে তার সম্প্রদায়ের উপর আজাব আপতিত না হওয়া পর্যন্ত দীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন । হযরত নূহ (আ.) আল্লাহর নির্দেশ মাফিক স্বীয় পরিচয় তুলে ধরে তাদের কাছে আল্লাহর দাসত্ৃ, নবীর আনুগত্য এবং আল্লাহ ভীরুতা অবলম্বন, এ তিন দফা দাওয়াত পেশ করলেন। আর তিনি বললেন, এ দাওয়াত গ্রহণ করলে আল্লাহ তা'আলা তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট একটি সময়কাল পর্যন্ত অবকাশ দিবেন; কিন্তু তার নির্ধারিত সময়কালটির আগমন হলে তোমাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। হযরত নূহ (আ.) দিবারাত্রি গোপনে প্রকাশ্যে কৌশল অবলম্বন করে স্বীয় সম্প্রদায়কে দীনের পথে আনার চেষ্টা করেন; কিন্তু তাদের বোধোদয় হলো না। তারা হযরত নূহ (আ.) -এর কথা শুনলেই কানে আঙুল দিত এবং মুখমণ্ডল ঢেকে সরে পড়ত। তারা ওদ্বত্য প্রদর্শন করতে লাগল । সমাজপতিগণ অহংকার ও দান্তিকতাসহ এ আন্দোলন ও দাওয়াতের বিরোধিতায় অবিচল রইল। হযরত নূহ (আ.) বললেন, তোমরা এ তিন দফা দাওয়াত মনে-প্রাণে গ্রহণ করো এবং তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। তিনি মহাক্ষমাশীল এবং তোমাদের জন্য আসমান হতে বৃষ্টি বর্ষণ করে দেশকে সুজলা-সুফলা করে তুলবেন। তোমাদেরকে প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দান করবেন। ১৫ থেকে ২০ নং আয়াতে আল্লাহ তা*আলা বিশ্বলোক সৃষ্টি, মানুষকে পর্যায়ক্রমে সৃষ্টি, আকাশকে সপ্তস্তরে বিন্যন্তকরণ, চন্্র-সূর্য সৃষ্টির উপকারিতা, উদ্ভিদের ন্যায় মানুষকে মাটি ছারা সৃষ্টি করে ক্রমোন্নতি দান, সে মাটিতেই বিলীন হওয়া এবং এ মাটি হতেই পুনরায় উথিত হওয়া । পৃথিবীকে সুবিস্তৃত করে মানুষের চলাচলের উপযোগী করা ইত্যাদি বিষয় আলোচনা করে আল্লাহ তা'আলা স্বীয় কুদরত, মহত্ব, সার্বভৌমতৃ্‌ এবং একচ্ছত্র আধিপত্যকে হযরত নূহ (আ.)-এর মুখে তৎকালীন লোকদের কাছে তুলে ধরেছেন। ২১ থেকে ১৫ নং আয়াতে বলা হয়েছে, হযরত নূহ (আ.) স্বীয় সম্প্রদায়ের হেদায়েতের ব্যাপারে চরম নৈরাশ্যজনক অবস্থায় উপনীত হয়ে বললেন- "হে আমার প্রতিপালক! আমার জনগণ আমার অবাধ্য ৷ তারা সমাজপতি ও গোত্রীয় সরদারদের কথা মেনে চলছে । অথচ তাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তাদের ক্ষতি ও ধ্বংসকারিতাই ডেকে আনছে । সমাজ পতিগণ আমার ও দীনি আন্দোলনের বিরোধিতায় সোচ্চারকণ্ঠ এবং কঠিন ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনগণকে উদ্দা, সুওয়া, ইয়াগ্ুস, ইয়াউক ও নসর প্রতিমার পূজা পরিত্যাগ না করার জন্য কঠোরভাবে নিষেধ করে আসছে। তারা বহু মানুষকে এ পথে বিভ্রান্ত করেছে। সুতরাং আল্লাহ তা'আলা শিরক-এর অপরাধে তাদেরকে মহা প্রাবনের পানিতে নিমজ্জিত করে ধ্বংস করলেন । এটাই ছিল তাদের পার্থিব শাস্তি। আর পরকালে তাদেরকে নিক্ষেপ করবেন জ্বলন্ত অনলকুণ্ডে। ২৬ থেকে ২৮ নং পর্যন্ত আয়াতে হযরত নূহ (আ.) চরম নৈরাশ্যজনক পরিস্থিতিতে তার সম্প্রদায়ের বেঈমানদেরকে ধ্বংস করার জন্য যে বদদোয়া করেছেন, তা তুলে ধরা হয়েছে। হযরত নূহ (আ.) প্রার্থনা করলেন- হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ের বেঈমানগণকে গজবে নিপতিত করে সমূলে ধ্বংস করুন। একটিকেও অব্যহতি দিবেন না। কোনোটিকে অব্যহতি দিলে তারা আপনার ঈমানদার বান্দাগণকে বিভ্রান্ত করবে এবং দুক্কৃতকারী ও কাফের-বেঈমান জন্ম দিয়ে দুনিয়াকে শিরকী ও পাপাচারে ভরে ফেলবে । আপনি আমাকে এবং আমার পিতা-মাতাকে ও আমার সঙ্গী-সাথী ঈমানদারগণকে. আর সকল যুগের মুসলিম নর-নারীগণকে আপনার করুণায় ক্ষমা করে দিন, আপানি মহাক্ষমাশীল ও করুণাময় ।

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।