Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 6)
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

৯২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, ষষ্ঠ খণ্ড [ ২৬তম পারা ] ১. আলোচ্য আয়াতে 21 সাধারণ একত্রিকরণের অর্থে হয়েছে তারতীব তথা ক্রমধারার জন্য হয়নি । সুতরাং এর অর্থও হবে প্রথমত তাদের পাপ মোচন করে দেওয়া হবে এবং পরে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ২. এখানে ঈমানদারগণকে জান্নাতে প্রবেশ করানো হলো মুখ্য বিষয় । আর তাদের পাপ মোচন করে দেওয়া হলো গৌণ ও পরোক্ষ বিষয় । এ জন্যই জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারকে পূর্বে উল্লেখ করা হয়েছে এবং পাপ মোচনের বিষয়কে পরে উল্লেখ করা হয়েছে । তারতীবের প্রতি গুরুত্ব দেওয়া হয়নি । ৩. এখানে "৫৫:৫০" -এর অর্থ হলো জান্নাতীগণকে সম্মান ও ইজ্জতের পোশাক পরানো ৷ আর তা জান্নাতের প্রবেশের পরই হবে। ৪. এর অর্থ হলো জান্নাতীগণ হতে মানবীয় দোষ-ক্রটি দূর করে তাদেরকে ফেরেশতার গুণে গুণান্বিত করা! আর তা জান্নাতে প্রবেশ করানোর পরই করা হবে। চা গা (১১০ 1১5১ ০4 23505 5553 4455৪ : আল্লাহ তা'আলা ঈমানদারগণের জান্নাতে প্রবেশ এবং তাদের গুনাহ মাফের উল্লেখ করতঃ ইরশাদ করেছেন যে, আল্লাহর দৃষ্টিতে এটা বিরাট সাফল্যও চূড়ান্ত বিজয় । জান্নাতে প্রবেশকে "৫:০৮" তথা মহাবিজয় আখ্যায়িত করায় সেই আনাড়ী, সুফী ও মাস্তান দরবেশদের মতবাদ ভ্রান্ত প্রমাণিত হয়েছে যারা জান্নাত তলবকারীদেরকে নিকৃষ্ট মনে করে থাকে। কেননা যেহেতু আল্লাহ তা'আলার দৃষ্টিতে এটা মহাসাফল্য সেহেতু বাস্তবিক পক্ষেই এটা মহা সফলতা । যারা আল্লাহ তা'আলা কর্তৃক নির্ধারিত সফলতা অর্জনকারী তারাই 95৮25755775 নিল 2155 ভূত ইজি 21775 জান্নাতবাসী হওয়া এবং তাদের গুনাহের পঙ্কিলতা বিমোচন হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে- আর বলা হয়েছে, এটা সাধারণ কোনো জিনিস নয়- এটা হলো এক বিরাট পাওনা ও মহাসফলতা । পাটি পৃ পা এটির 12০০ ১০ 0১৮০-08-53 455 : অত্র আয়াতে আল্লাহ তা*আলা মুনাফিক ও মুশরিক নর-নারীদের ইহকার্লীন ও পরকালীন শাস্তি ও ভয়াবহ পরিণতির বিষয় উল্লেখ করেছেন। ইরশাদ হচ্ছে- আর আল্লাহ তা'আলা [এজন্য জিহাদের হুকুম নাজিল করেছেন] যাতে তিনি মুনাফিক ও মুশরিক নর-নারীদের শাস্তির ব্যবস্থা করতে পারেন। এ মুনাফিক ও মুশরিকরা আল্লাহর ব্যাপারে কু-ধারণা পোষণ করে । এ কু-ধারণার কারণে তাদেরকে লাঙ্কিত হতে হবে । আজাব ভোগ করতে হবে । তাদের উপর রয়েছে আল্লাহর ক্রোধ ও অভিশাপ । আল্লাহ তা'আলা তাদের জন্যে জাহান্নামকে প্রস্তুত রেখেছেন, কতইনা নিকৃষ্ট স্থান এ জাহান্নাম- যেথায় তারা চিরকাল থাকবে। ইতংপূর্বে ঈমানদারদের নিয়ামতরাজির উল্লেখ করা হয়েছে। আর এখানে মুনাফিক ও মুশরিকদের শাস্তি ও দুর্গতির উল্লেখ করা হয়েছে। প্রশংসাস্থলে হওয়ার কারণে ঈমানদারদের উপর ইতঃপূর্বে সাকীনাহ বা প্রশান্তি নাজিল হওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা তাদের জন্যই নির্ধারিত হবে । কাজেই মুনাফিক ও মুশরিকরা যে এটা হতে বঞ্চিত হতো, তা নিঃসন্দেহেই বলা চলে। সুতরাং উক্ত হুদায়বিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে একদিকে যেমন- ইসলামের শিকড় মজবুত হয়েছে এবং ইসলামি বিজয়সমূহের দ্বার উন্মোচিত হয়েছে, তেমনি অপরদিকে এর দরুন কাফের ও মুনাফিকদের উপর বিপদাপদের পাহাড় ভেঙ্গে পড়েছে এবং তাদের শাস্তি অত্যাসন্ন হয়ে পড়েছে। বর্ণিত আছে যে, মুমিনগণ যখন হুদায়বিয়ার সন্ধির পর আল্লাহ তা*আলা ও তার রাসূল এ: -এর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন, তখন মুনাফিক ও মুশরিকরা মুসলমানদের প্রতি বিদ্রপ করতে লাগলো এবং আল্লাহ তা'আলার শানে অত্যন্ত মন্দ ধারণা পোষণ করল, যেমন তারা বলতে শুরু করল, আল্লাহ তা'আলা তার রাসূল 3৫: এবং মুমিনদেরকে সাহায্য করবেন না। কোনো কোনো মুনাফিক বলল, হযরত রাসূলুল্লাহ রা ধারণার অর্থ হলো, তারা আল্লাহ তা'আলার সঙ্গে অন্য অনেক কিছুকে শরিক মনে করতো । সুতরাং মদীনা হতে যাত্রা করার সময় নবী এ -এর সাথে একমাত্র জাদ্দ ইবনে কায়েস ব্যতীত অন্য কোনো মুনাফিক ছিল না। অন্যরা সকলেই বিভিন্ন অজুহাত দেখিয়ে সরে পড়েছিল । তাদের ধারণা ছিল যুদ্ধ তো অবশ্যই হবে এবং মুসলিমরা কোনোমতেই জীবিত সহীহ সালামতে ফিরে আসতে পারবে না। আর বাহ্যিকভাবে দেখতে গেলে অবস্থা অনেকটা এক্পই

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।