তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, ষষ্ঠ খণ্ড [ ২৬তম পারা ] গে 5৮১৪০০৪০৪হ৩৪৪৩৩৪৩৩১৪৬ত৬তকতজত্র্ররকত্তিকজতিউকউিজ্ত্উিউউক্উডত্ড্ত্ত ইউজ ড্ডডতউতজত্ততর ডর উউ ৩৩০ ৬৮৬৮৬৮৬৪০৯৪৬৯৬৬৩৬৬৩৩রডতক৯৯৬৪৮৯তক৯৬৪ক৬৪করক$৬জক৬কত৩৬৬ডডডতঠক উড তউ৩৯ তত তততততত্ততততত৩ত৯৩৮ তত তত৯৪৩০৬৪৬০৪৩৭৯১৩৩৯৩৬ক৯৯৬৩৬৬৬৩৩৬৩৩৪৪৬এ৪ত৩৮৯৬৪৩১৪০৪৪৩৯ত৯৯কজককততজকত ৩. কুরাইশদের পক্ষ হতে যুদ্ধ বন্ধ হওয়ার পর নবী করীম 22২ ইসলাম অধিকৃত ও প্রভাবাধীন অঞ্চলে ইসলামি রাষ্ট্রকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এবং ইসলামি আইন-বিধান চালু করে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করে মুসলমান সমাজকে একটি পূর্ণাঙ্গ সভ্যতা ও সংস্কৃতির মর্যাদায় উন্নীত করার অবাধ সুযোগ লাভ করেন । বস্তুত এটা ছিল আল্লাহ তা'আলার দেওয়া একটি বড় নিয়ামত। সূরা মায়েদার তৃতীয় আয়াতে এ নিয়ামত সম্পর্কেই আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- আজ আমি তোমাদের দীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম । আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসেবে মনোনীত করে নিলাম । . সুদীর্ঘ দশ বৎসরকাল যুদ্ধ বন্ধ হওয়ার চুক্তি হওয়ায় মুসলমানরা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা লাভ করলেন । এর ফলে তারা আরবের সর্বাধিক ও সর্বাঞ্চলে বিস্তৃতি লাভ করত অবাধে ইসলাম প্রচার করার সুযোগ পেলেন । হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে উনিশ বৎসরে যত সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছিল, এর পর মাত্র দু বৎনরে তার অনেক বেশি সংখ্যক লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে । হুদায়বিয়ার সন্ধিকালে নবী করীম এ -এর সঙ্গী ছিলেন মাত্র চৌদ্দশত জন মুসলমান । আর এর মাত্র দুই বৎসর পরই কুরাইশদের চুক্তিভঙ্গের ফলে নবী করীম 2: যখন মন্ধার উপর চড়াও হলেন, তখন দশ হাজার লোক তার অনুগত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল৷ হুদায়বিয়ার সন্ধির ফলেই এটা সম্ভবপর হয়েছিল। ৫. কুরাইশদের সাথে সন্ধি হয়ে যাওয়ায় মদীনার ইসলামি রাষ্ট্র দক্ষিণ দিক [মক্কা] হতে সম্পূর্ণ নিশ্চিত্ততা লাভ করল । এতে বড় একটি ফায়দা সাধিত হলো যে, মুসলিমগণ উত্তর আরব ও মধ্য আরবের সমস্ত বিরোধী গোত্রগুলোকে অতি সহজেই অধীন করে নিতে সক্ষম হলো । হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মাত্র তিনটি মাসই অতিবাহিত হয়েছিল । এর মধ্যেই ইহুদিদের শক্তিকেন্দ্র খায়বর জয় হয়ে গেল। অতঃপর ফাদাক, ওয়াদীউল কুরা, তাইমা ও তাবুকের ইহুদি জনবসতিসমূহ ইসলামি রাষ্ট্রের অধীনে এসে গেল। এ ছাড়া মধ্য আরবের যেসব গোত্র ইহুদি ও কুরাইশদের সাথে জোটবদ্ধ হয়েছিল তারাও একে একে মুসলমানদের অধীনতা পাশে বন্দী হয়ে গেল। এভাবেই হুদায়বিয়ার সন্ধি মাত্র দুটি বৎসরের মধ্যেই সমগ্র আরবের শক্তির ভারসাম্য এমনভাবে বদলিয়ে দিল যে, কুরাইশ ও মুশরিকদের শক্তি চাপা পড়ে গেল এবং ইসলামের সর্বাত্মক বিজয় অবধারিত হয়ে পড়ল । মূলত মুসলমানরা যে সন্ধিকে নিজেদের ব্যর্থতা এবং অপমানজনক মনে করত এবং কুরাইশরা নিজেদের চরম সাফল্য ও সম্মান মনে করত তার বিপুল কল্যাণময় অবদানসমূহ উল্লিখিতভাবে ছিল। উক্ত সন্ধিতে যে বিষয়টি সর্বাধিক দুঃসহ ও বেদনাদায়ক ছিল এবং যেটাকে -কুরাইশরা স্বীয় মর্যাদা ও বিজয়ের হেতু বলে ধারণা পোষণ করত তাহলো মন্কা হতে প্রাণে বেঁচে মদীনায় পলায়নকারী লোকদেরকে কুরাইশদের হাতে সোপর্দ করার এবং মক্কায় যাওয়া লোকদেরকে ফিরিয়ে না দেওয়ার শর্ত। কিন্তু মূলত বিষয়টি ছিল- মানুষ ভাবে একটা, আর হয় তার বিপরীতটার মতো অর্থাৎ স্বল্পকালের মধ্যেই এ অসম শর্তটি কুরাইশদের সম্পূর্ণ স্বার্থবিরোধী প্রমাণিত হলো । সন্ধির অল্প কিছুদিন পরই মন্ধা হতে আবূ বসীর নামক একজন মুসলমান ০০ হাতে তুলে দিলেন। হযরত আবূ বসীর (রা.)-কে মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্য যেসব লোক এসেছিল মন্কায় যাওয়ার পথে তিনি তাদের একজনকে হত্যাপূর্বক পালিয়ে লোহিত সাগরের মরু অঞ্চলে গিয়ে গোপন আস্তানা গাড়লেন। তার অবস্থানস্থলের পাশ দিয়ে কুরাইশদের ব্যবসায়ী কাফেলা সিরিয়া যাতায়াত করত । পরবর্তীতে যে কোনো মুসলামনই কুরাইশদের ছোবল হতে পালিয়ে যেতে সক্ষম হতো সে-ই হযরত আবূ বাসীরের আস্তানায় গিয়ে ভিড়ত। ধীরে ধীরে তাদের সংখ্যা সত্তরে গিয়ে পৌঁছল । তারা সুযোগমতো কুরাইশদের ব্যবসায়ী কাফেলার উপর আক্রমণ চালিয়ে লুটপাট করতে শুরু করেন। তারা যেহেতু মদীনার ইসলামি সরকার হতে বিচ্ছিন্ন ছিলেন সেহেতু নবী করীম এশ্রহ্ং -এর উপর এর দায়-দায়িত্ব বর্তালো না। এ বিপদের মোকাবিলা করতে না পেরে পরিশেষে কুরাইশরা নিজেরাই নবী করীম এ্র₹ঃ -এর নিকট এ শর্তটি বাতিলের অনুরোধ জানাল । অবশেষে হযরত আবূ বাসীর (রা.) এবং তার সহযোগীরা দস্যুবৃত্তি পরিহার করে মদীনায় চলে আসলেন। এরূপেই এ অসম চুক্তির চির অবসান হয় ।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।