Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 6)
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, ষষ্ঠ খণ্ড [২৬তম পারা ] ৪৭ নুর 27 কপ ৪৩০ ক টি ৬4৮6০ ০৮০ ৪০০ ৩ ঠাতিও পাতা ৩০9৬ জপ ০৬০5 ঠঠিপা পা উঠি ঠিতাড 08580 লি 4৮৮৮৪5555৩৩ জি সহ এস 20 কল অর্থাৎ তোমাদের দাসরা তোমাদের ভাই । আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অতএব যার ভাই তার অধীনস্থ হয় সে যেন তাকে তাই খাওয়ায়, যা সে নিজে খায়, তাই পরিধান করায়, যা সে নিজে পরিধান করে এবং তাকে যেন এমন কাজের ভার না দেয়, যা তার জন্য অসহনীয় । যদি এমন কারেজ ভার দেয়, তবে যেন সে তাকে সাহায্য করে। _[বুখারী, মুসলিম. আবূ দাউদ। সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের দিক দিয়ে ইসলাম দাসদেরকে যে মর্যাদা দান করেছে তা স্বাধীন ও মুক্ত মানুষের মর্যাদার প্রায় কাছাকাছি । সে মতে অন্যান্য জাতির বিপরীতে ইসলাম দাসদেরকে শুধু বিবাহ করার অনুমন্তিই দেয়নি: বরং মনিবদেরকে 2৫:১৮:৫1 1৯৮-৫-/, আয়াতের মাধ্যমে জোর তাকীদও করেছে । এমন কি তারা স্বাধীন ও মুক্ত নারীদেরকেও বিবাহ করতে পারে । যুদ্ধলব্ধ সম্পদে তাদের অংশ স্বাধীন মুজাহিদের সমান । শত্রুকে প্রাণের নিরাপত্তা দানের ব্যাপারে তাদের উক্তিও তেমনি ধর্তব্য, যেমন স্বাধীন ব্যক্তিবর্গের উক্তি । কুরআন ও হাদীসে তাদের সাথে সদ্ধবহারের নির্দেশনাবলি এত অধিক বর্ণিত হয়েছে যে, সেগুলোকে একত্রে সন্নিবেশিত করলে একটি স্বতন্ত্র পুস্তক হয়ে যেতে পারে। হযরত আলী (রা.) বলেন, ৬৫ ৬ পা ত০৮ পা তক৫৫পা) কত এবং যারপর তিনি পরম প্রভুর সান্নিধ্যে চলে যান তা ছিল এই- 740০2154405 ৮: 450115991240-577৮4-7 অর্থাৎ নামাজের প্রতি লক্ষ্য রাখ, নামাজের প্রতি লক্ষ্য রাখ । তোমাদের অধীনস্থ দাসদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। -[আব্‌ দাউদ] ইসলাম দাসদেরকে শিক্ষাদীক্ষা অর্জনেরও যথেষ্ট সুযোগ-সুবিধা প্রদান করেছে । খলীফা আবদুল মালিক ইবনে মারওয়ানের বিভিন্ন ইতিহাসগ্রন্থে এই ঘটনা বর্ণিত আছে। এরপর এই নামেমাত্র দাসতৃকেও পর্যায়ক্রমে বিলীন করা অথবা, হ্রাস করার জন্য দাসদেরকে মুক্ত করার ফজিলত কুরআন ও হাদীসে ভুরি ভুরি বর্ণিত হয়েছে, যাতে মনে হয় যেন অন্যকোনো সৎকর্ম এর সমকক্ষ হতে পারে না। ফিকহের বিভিন্ন বিধি-বিধানে দাসদেরকে মুক্ত করার জন্য বাহানা তালাশ করা হয়েছে । রোজার কাফফারা, জিহারের কাফফারা ও কসমের কাফফারার মধ্যে দাসমুক্ত করাকে সর্বপ্রথম বিধান রাখা হয়েছে । এমনকি হাদীসে এ কথাও বলা হয়েছে যে, কেউ যদি দাসকে অন্যায়ভাবে চপেটাঘাত করে, তবে এর কাফফারা হচ্ছে দাসকে মুক্ত করে দেওয়া। -মুসলিম] সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তার অকাতরে প্রচুর সংখ্যক দাস মুক্ত করতেন। 'আন্নাজমুল ওয়াহহাজ'-এর গ্রন্থকার কোনো কোনো সাহাবীর মুক্ত করা দাসদের সংখ্যা নিম্নরূপ বর্ণনা করেছেন-_ হয়রত আয়েশা (রা.)- ৬৯, হযরত হাকীম ইবনে হেযাম (রা.)- ১০০, হযরত উসমান গণী (রা.)- ২০, হযরত আব্বাস (রা.)- ৭০, হযরত আবুল্লাহ ইবনে ওমর (রা.)- ১০০০, হযরত যুলকা'লা হিমইয়ারী (রা.)- ৮০০০ [মাত্র এক দিনো, হযরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) ৩৩,০০০। -ফতহুল আল্লামা, টীকা বুলুগুল মারাম : নবাব সিদ্দীক হাসান খান প্রণীত খ. ২, পৃ. ২৩২] এ থেকে জানা যায় যে, মাত্র সাতজন সাহাবী ৩৯,২৫৯ জন দাসকে মুক্ত করেছেন । বলাবাহুল্য, অন্য আরো হাজারো সাহাবীর মুক্ত করা দাসদের সংখ্যা এর চাইতে অনেক বেশী হবে । মোটকথা ইসলাম দাসত্্র ব্যবস্থায় সর্বব্যাপী সংস্কার সাধন করেছে। যে ব্যক্তি এগুলোকে ইনসাফের দৃষ্টিতে দেখবে সে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবে যে, ইসলামের দাসত্বকে অন্যান্য জাতির দাসত্বের অনুরূপ মনে করা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা । এসব সংস্কার সাধনের পর যুদ্ধবন্দীদেরকে দাসে পরিণত করার অনুমতি তাদের প্রতি একটি বিরাট অনুগহের রূপ পরিগ্রহ করেছে। এখানে এ কথাও ম্মরণ রাখা দরকার যে, যুদ্ধবন্দীদেরকে দাসে পরিণত করার বিধান কেবল বৈধতা পর্যন্ত সীমিত । অর্থাৎ ইসলামী রাষ্ট্র যদি উপযুক্ত বিবেচনা করে, তবে তাদেরকে দাসে পরিণত করতে পারে । এরূপ করা মোস্তাহাব অথবা ওয়াজিব নয়; বরং কুরআন ও হাদীসের সমষ্টিগত বাণী থেকে মুক্ত করাই উত্তম বুঝা যায়। দাসে পরিণত করার এই অনুমতিও ততক্ষণ, যতক্ষণ শত্রুপক্ষের সাথে এর বিপরীত কোনো চুক্তি না থাকে । যদি শক্রপক্ষের সাথে চুক্তি হয়ে যায় যে. তারা আমাদের বন্দীদেরকে দাসে পরিণত করবে না এবং আমরাও তাদের বন্দীদেরকে দাসে পরিণত করব না, তবে এই চুক্তি মেন চলা অপরিহার্য হবে । বর্তমান যুগে বিশ্বের অনেক দেশ এরপ চুক্তিতে আবদ্ধ আছে। কাজেই যেসব মুসলিম দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে তাদের জন্য চুক্তি বিদ্যমান থাকা পর্যন্ত কোনো বন্দীকে দাসে পরিণত করা বৈধ নয়।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।