Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 6)
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আববি-বাংলা, ষষ্ঠ খণ্ড [ ২৬তম পারা ] ৪৫ পূর্ণ বিবরণ তফসীরে মা*আরিফুল কুরআনের চতুর্থ খণ্ডে লিপিবদ্ধ হয়েছে । সারকথা এই যে, সূরা আনফালের আয়াত বদরের বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়াও নিষিদ্ধ করেছিল । কাজেই মুক্তিপণ ব্যতিরেকে ছেড়ে দেওয়া আরো উত্তমরূপে নিষিদ্ধ ছিল। সূরা মুহাম্মদের আলোচ্য আয়াত এই উভয় বিষয়কে সিদ্ধ সাব্যস্ত করেছে। এ কারণেই অধিকাংশ সাহাবী ও ফিকহবিদ বলেন যে, সুরা মুহাম্মদের আলোচ্য আয়াত সূরা আনফালের আয়াতকে রহিত করে দিয়েছে । তাফসীরে মাযহারীতে আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.), হাসান, আতা (র.), অধিকাংশ সাহাবী ও ফিকহবিদের উক্তি তাই । সওরী, শাফেয়ী, আহমদ, ইসহাক (র.) প্রমুখ ফিকহবিদ ইমামের মাযহাবও তাই । হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, বদর যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা কম ছিল। তখন কৃপা করা ও মুক্তিপণ নেওয়া নিষিদ্ধ ছিল। পরে যখন মুসলমানদের শৌর্ষবীর্য ও সংখ্যা বেড়ে যায়, তখন সূরা মুহাম্মদের কৃপা করা ও মুক্তিপণ নেওয়ার অনুমতি দান করা হয়। তফসীরে মাযহারীতে কাষী সানাউল্লাহ পানিপথী রে.) এ কথাটি উদ্ধত করার পর বলেন, এ উক্তিই বিশুদ্ধ ও পছন্দনীয় । কেননা, স্বয়ং রাসূলুল্লাহ এ একে কার্যে পরিণত করেছেন এবং খোলাফায়ে রাশেদীনও একে কার্ষে পরিণত করে দেখিয়েছেন। তাই এ আয়াত সূরা আনফালের আয়াতকে রহিত করে দিয়েছে । কারণ এই যে, সূরা আনফালের আয়াত বদর যুদ্ধের সময় অবতীর্ণ হয়। বদর যুদ্ধ হিজরতের দ্বিতীয় সালে সংঘটিত হয়েছিল৷ আর রাসূলুল্লাহ ঃ2£ঃ ষষ্ঠ হিজরীতে হুদায়বিয়ার ঘটনার সময় সূরা মুহাম্মদের আলোচ্য আয়াত অনুযায়ী বন্দীদেরকে মুক্তিপণ ব্যতিরেকে মুক্ত করেছিলেন। 87505 হার রানি তাতে হর লজ কপ বাতিরেকেই মুক্ত করে দেন। এরই পরিপ্রেক্ষিতে সূরা ফাতহের নিহত আয়াত অবতীর্ণ হয় ০৮6৫৮6চ 696৮ 8৫ 9৮25 45 (2 42 ৫ 420 225 এক রেওয়ায়েত অনুযায়ী ইমাম আযম আবূ হানীফা (র.)-এর প্রসিদ্ধ মাযহাব এই যে, যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ ব্যতিরেকে অথবা মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া জায়েজ নয় । এ কারণেই হানাফী আলেমগণ সূরা মুহাম্মদের আলোচ্য আয়াতকে ইমাম আযমের মতে রহিত ও সূরা আনফালের আয়াতকে রহিতকারী সাব্যস্ত করেছেন। কিন্তু তফসীরে মাযহারী সুস্পষ্টভাবে বর্ণনা করেছে য, সূরা আনফালের আয়াত পূর্বে এবং সূরা মুহাম্মদের আয়াত পরে অবতীর্ণ হয়েছে। তাই সূরা মুহাম্মদের আয়াতই রহিতকারী এবং সূরা আনফালের আয়াত রহিত। ইমাম আযমের পছন্দনীয় মাযহাবও অধিকাংশ সাহাবী ও ফিকহবিদের অনুরূপ অর্থাৎ মুক্ত করা জায়েজ বলে তাফসীরে মাযহারী বর্ণনা করেছে। যদি এতেই মুসলমানদের উপকারিতা নিহিত থাকে, তফসীরে মাযহারীর বর্ণনা মতে এটাই বিশুদ্ধ ও পছন্দনীয় মাযহাব । হানাফী আলেমগণের মধ্যে আল্লামা ইবনে হুমাম (র.) 'ফতহুল কাদীর" গ্রন্থে এই মাযহাবই গ্রহণ করেছেন । তিনি লিখেন- কুদূরী ও হিদায়ার বর্ণনা অনুযায়ী ইমাম আযমের মতে বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যায় না। এটা ইমাম আযম থেকে বর্ণিত এক রেওয়ায়েত । কিন্তু তার কাছ থেকেই অপর এক রেওয়ায়েতের মধ্যে শেষোক্ত রেওয়ায়েতই অধিক স্পষ্ট । ইমাম তাহাতী (র.) “মা'আনিউল আসারে' এটাকেই ইমাম আযমের মাযহাব সাব্যস্ত করেছেন। সারকথা এই যে, সূরা মুহাম্মদ ও সূরা আনফালের উভয় আয়াত অধিকাংশ সাহাবী ও ফিকহবিদের মতে রহিত নয়। মুসলমানদের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী মুসলমানদের শাসনকর্তা এতদুভয়ের মধ্যে যে কোনো একটিকে উপযুক্ত মনে করবে, সেটিই প্রয়োগ করতে পারবে । কুরতুবী রাসূলুল্লাহ 32: ও খোলাফায়ে রাশেদীনের গৃহীত কর্মপন্থা দ্বারা প্রমাণিত করেছেন যে, যুদ্ধবন্দীদেরকে কখনো হত্যা করা হয়েছে, কখনো গোলাম করা হয়েছে, কখনো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং কখনো মুক্তিপণ ব্যতিরেকেই মুক্ত করে দেওয়া হয়েছে। যুদ্ধবন্দীদের বিনিময়ে মুসলমান বন্দীদেরকে মুক্ত করানো এবং কিছু অর্থকড়ি নিয়ে ছেড়ে দেওয়া- এই উভয় ব্যবস্থাই মুক্তিপণ নেওয়ার অন্তর্ভুক্ত এবং রাসূলুল্লাহ এর: ও খোলাফায়ে রাশেদীনের গৃহীত কর্মপন্থা দ্বারা উভয় ব্যবস্থাই প্রমাণিত আছে। এই বক্তব্য পেশ করার পর ইমাম কুরতুবী (র.) বলেন, এ থেকে জানা যায় যে, এ ব্যাপারে যেসব আয়াতকে রহিতকারী ও রহিত বলা হয়েছে, প্রকৃতপক্ষে সেগুলো তদ্রীপ নয়; বরং সবগুলো অকাট্য আয়াত । কোনো আয়াতই রহিত নয় । কেননা, কাফেররা যখন বন্দী হয়ে আমাদের হাতে আসবে, তখন মুসলিম শাসনকর্তা চারটি ধারার মধ্য থেকে যে কোনোটি প্রয়োগ করতে পারবেন । তিনি উপযুক্ত মনে করলে বন্দীদেরকে হত্যা করবেন, উপযুক্ত বিবেচনা করলে তাদেরকে গোলাম ও বাদি করে নেবেন, মুক্তিপণ নেওয়া উপযুক্ত মনে করলে অর্থকড়ি নিয়ে অথবা মুসলমান বন্দীদের বিনিময়ে ছেড়ে দেবেন অথবা কোনোরপ মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেবেন । এরপর কুরতুবী (র.) লিখেন 145 42451026550 36 (95 ০০ 2৫222 এ 20250 ১৮ ৩৫4০ রি উনীরাথাদে রবে টানা কিক ছা রাত ডিভিডি তার ইমাম আবূ হানীফা (র.)-ও এই উক্তি বর্ণনা করেছেন । তবে তার প্রসিদ্ধ মাযহাব এর বিপক্ষে ।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।