Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 6)
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

২৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, ষষ্ঠ খণ্ড [ ২৬তম পারা ] অর্থাৎ "আর ম্রণ কর আদ জাতির ভাইকে, যার পূর্বে এবং পরেও সতর্ককারীগণ এসেছিলেন । তিনি তার আহকাফবাসী জাতিকে সতর্ক করেছিল একথা বলে যে, তোমরা আল্লাহ পাক ব্যতীত কারো বন্দেগী করো না, নিশ্চয়.আমি তোমাদের জন্যে এক মহা দিনের শাস্তির আশঙ্কা করছি ।' প্রিয়নবী :হ:: -কে সাস্তবনা : এ আয়াতে প্রিয়নবী 322: -কে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন- হে রাসূল! যদি আজ আপনার জাতি আপনাকে মিথ্যাজ্ঞান করে থাকে, তবে তা নতুন কিছু নয়। ইতিপূর্বে অন্যান্য নবী রাসূলগণকেও মিথ্যাজ্ঞান করা হয়েছে এ মর্মে যে, আপনি আদ জাতির কথা স্মরণ করুন, আল্লাহ পাক হযরত হুদ (আ.)-কে তাদের হেদায়েতের জন্যে প্রেরণ করেছিলেন; তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা তাওহীদে বিশ্বাস কর, শুধু এক আল্লাহ পাকের বন্দেগী কর। কিন্তু আদ জাতি হযরত হুদ (আ.)-এর এ সতর্কবাণীকে কোনো গুরুত্ব দেয়নি, তারা ওদ্ধত্য প্রকাশ করে বলল, আমরা উপলব্ধি করছি যে, আমাদেরকে আমাদের উপাস্যদের প্রতি বীতশ্রদ্ধ করাই তোমার উদ্দেশ্য ৷ পবিত্র কুরআনের ভাষায়- অর্থাৎ “তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে বিমুখ করার জন্যেই এসেছ? যদি তুমি সত্যবাদী হও, তবে আমাদেরকে যে ভয়ের কথা বলছো, তা আনয়ন কর ।” এভাবে আদ জাতি তাদের নিকট প্রেরিত নবী হযরত হুদ (আ.)-এর হেদায়েতকে অমান্য করেছে, সত্যের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এর পরিণাম হয়েছে ভয়াবহ । আদ জাতি কোপগ্রস্ত হয়েছে, আল্লাহ পাকের আজাব তাদেরকে নিশ্চিহ করে দিয়েছে। কাফেরদের উদ্দেশ্যে সতর্কবাণী : আলোচ্য আয়াতে প্রিয়নবী 3৫2: -এর উদ্দেশ্যে সান্ত্বনার পাশাপাশি কাফেরদের জন্যে রয়েছে বিশেষ সতর্কবাণী ৷ আল্লাহ পাকের প্রেরিত নবী-রাসূলের বিরোধিতার পরিণাম সর্বদা ভয়াবহ হয়েছে । আদ ও সামুদ জাতির ঘটনাবলি এর প্রকৃষ্ট প্রমাণ । দুনিয়ার এ ক্ষণস্থায়ী জীবনে কখনো আল্লাহ পাক কোনো দল, গোষ্ঠী বা জাতিকে ক্ষমা দান করেন, সমৃদ্ধশালী করেন, কিন্তু যখন তাদের ওদ্ধত্য, নাফরমানি, জুলুম-অত্যাচার সীমা ছাড়িয়ে যায়, তখন তাদের উপর আল্লাহ পাকের তরফ থেকে গজব নেমে আসে, পরিণামে তারা ধ্বংস হয়। পবিত্র কুরআন তাই এ সমস্ত ঘটনার উল্লেখ করে মানবজাতিকে সতর্ক করেছে এবং আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করে তার প্রতি আনুগত্য প্রকাশ করার এবং প্রিয়নবী ২2 -এর প্রতি ঈমান আনয়ন করে তার অনুসরণের আহ্বান জানিয়েছে । আহকাফের পরিচিতি : আলোচ্য আয়াতে এ সূরার নাম 'আহকাফ' শব্দটির উল্লেখ রয়েছে, সূরার শুরুতে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা স্থান পেয়েছে । আল্লামা সানাউল্লাহ পানিপতি (র.) লিখেছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, 'আহকাফ' নামক স্থানটি আম্মান এবং মোহরা নামক স্থানের মধ্যস্থলে অবস্থিত। তফসীরকার হযরত মোকাতেল (র.) বলেছেন, আদ জাতি ইয়েমেনের হাজরামাউত এলাকার 'মোহরা' নামক স্থানে বসবাস করতো । হযরত কাতাদা (র.) বলেছেন, বর্ণিত আছে- আদ জাতি ছিল ইয়েমেনের একটি গোত্র, তারা সমুদ্রের তীরে বালুময় স্থানে বাস করতো । এ আল্লামা শাববীর আহমদ ওসমানী (র.) লিখেছেন, আদ জাতি ইয়ামামা বাহরাইন প্রভৃতি এলাকার নিকটস্থ বিরাট শূন্য প্রান্তরে বসবাস করতো । এ এলাকাকেই তখন “আহকাফ' বলা হতো । বর্তমানে এটি অনাবাদী থাকলেও তখন আদ জাতির বাসস্থান হওয়ার কারণে তা ছিল প্রাণবন্ত । _[ফাওয়ায়েদে ওসমানী পৃ. ৬৫৪] আল্লামা ইবনে কাসীর (র.) ইবনে যায়েদের কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, যা ইকরিমার সূত্রে বর্ণিত হয়েছে যে, আহকাফ পাহাড় এবং গর্তকে বলা হয়। এসব স্থানেই আদ জাতির আবাস ছিল। হযরত আলী (রা.) থেকে বর্ণিত আছে যে, হাজরামাউতে একটি মরুভূমির নাম আহকাফ ।” -[মা'আরিফুল কুরআন : আল্লামা ইদ্রীস কান্ধলভী (র.) খ. ৬, পৃ. ৩৫০] আল্লামা আলুসী (র.) হযরত আব্ুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন যা ইতিপূর্বে উল্লিখিত হয়েছে । আর কোনো কোনো ততন্বৃজ্ঞানী বলেছেন, সিরিয়াতে একটি পাহাড়ের নাম আহকাফ । হযরত ইবনে ইসহাক বলেছেন, আদ জাতি আম্মান এবং হাজরামাউতের মাঝামাঝি স্থানে বাস করতো । আর ইবনে আতিয়া (র.) বলেছেন, আদ জাতি সম্পর্কে সঠিক তথ্য হলো তারা ইয়েমেনে বাস করতো । আল্লামা মাজেদী (র.) লিখেছেন, আহকাফ এর শাব্দিক অর্থ বালুর স্তূপ; আহকাফ নামক স্থানটি জর্ডানের আম্মান থেকে পূর্ব পশ্চিমে ইয়েমেন পর্যন্ত, আর উত্তর দক্ষিণে নজদ থেকে হাজরামাউত পর্যন্ত । সম্পূর্ণ এলাকাটি ত্রিশ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত রয়েছে। এর পশ্চিমাংশে বালুর বর্ণ লাল, আর এ এলাকাকেই 'আহকাফ' বলা হয়। আলোচ্য আয়াত দ্বারা একথাও প্রমাণিত হয় যে, হযরত হুদ (আ.)-এর পূর্বেও এ এলাকাবাসীর নিকট আল্লাহ পাকের তরফ থেকে সতর্ককারী পৌছেছেন, তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন-

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।