Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খও [ষষ্ঠ পারা] ৯৯ কক রওকড৪৫৬৪৪৪ক কর ররর ৪৪৪৪১৪১৪৪৪৪ ৪৪৪৪৪%৪৪৪৪৪৪৪৪৮৪৪৪৪৪৪৪৪৪র রর ডননড৪ রর রড ৮রর8558 88885268855 88858558888878558887885588 88 ববতররারররররকর৮৪5 8৪৪5৪৪৪৪৪৪৪ ৪৪৪৮ ৪৪৪৪৪৪৪৪৪৪৪ ররর রড ৪৮৮৪৪৪৪৪৬৪৪ ড৪ড৪৪৪৪৪রর ডগ ররর ওদিক কাজ কিক কক সূরা ইয়াসীনে যে তিনজন রাসূলের কথা উল্লেখ করা হয়েছে, তারা প্রকৃতপক্ষে হযরত ঈসা (আ.) কর্তৃক প্রেরিত দূত ছিলেন । আভিধানিক অর্থেই তাদেরকে রাসূল বলা হয়েছে। বিরতির সময় খালেদ ইবনে সিনান নবী ছিলেন বলে কেউ কেউ বর্ণনা করেন। এ সম্পর্কে তাফসীরে রূহুল মা'আনীতে শিহাবের বরাত দিয়ে বলা হয়েছে যে, তিনি নবী ছিলেন ঠিক, কিন্তু তার নবুয়তকাল ছিল হযরত ঈসা (আ.)-এর পূর্বে, পরে শয়। অন্তর্বতীকালের বিধান : আলোচ্য আয়াত থেকে বাহ্যত বোঝা যায় যে, যদি কোনো সম্প্রদায়ের কাছে কোনো রাসূল, পয়গান্বর অথবা তাদের কোনো প্রতিনিধি আগমন না করে এবং পূর্ববর্তী পয়গাম্বরদের শরিয়তও তাদের কাছে সংরক্ষিত না থাকে, তবে তারা শিরক ছাড়া অন্য কোনো কুকর্ম ও গোমরাহীতে লিপ্ত হলে তা ক্ষমার যোগ্য বলে বিবেচিত হবে । তারা আজাবের যোগ্য হবে না। এ কারণেই অন্তবর্তীকালের লোকদের সম্পর্কে ফিকহবিদদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে যে, তারা ক্ষমাপ্রাপ্ত হবে কিনা? অধিকাংশ ফিকহবিদ বলেন, তারা ক্ষমাপ্রাপ্ত হবে বলেই আশা করা যায়, যদি তারা নিজেদের এ ধর্ম অনুসরণ করে, যা ভুলভ্রান্তিপূর্ণ অবস্থায় হযরত ঈসা অথবা হযরত মূসা (আ.)-এর সাথে সস্বন্ধযুক্ত হয়ে তাদের কাছে এসেছিল । তারা একত্ববাদের বিরুদ্ধাচরণ ও শিরকে লিপ্ত হলে একথা প্রযোজ্য হবে না। কেননা একতৃবাদের প্রতি কোনো পয়গান্বরের পথপ্রদর্শনের অপেক্ষা রাখে না। সামান্য চিন্তা-ভাবনা করে নিজের জ্ঞান-বুদ্ধি দ্বারাই মানুষ তা জেনে নিতে পারে । একটি প্রশ্ন ও তার উত্তর : এখানে প্রশ্ন দেখা দিতে পারে যে, আলোচ্য আয়াতে যেসব ইহুদি ও খিস্টানকে সম্বোধন করা হয়েছে, অন্তর্ব্তীকালে তাদের কাছে কোনো পাসুন আগমন না করলেও তাওরাত ও ইঞ্জীল তো তাদের মধ্যে বিদ্যমান ছিল। তাদের আলেম সম্প্রদায়ও ছিল । এমতাবস্থায় আমাদের কাছে কোনো সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক পৌছেনি বলে তাদের ওজর পেশ করার কোনো যুক্তি ছিল কিঃ উত্তর. হযরত রাসূলে কারীম 2 -এর আমল পর্যন্ত তাওরাত ও ইঞ্জীল অবিকৃত অবস্থায় বিদ্যমান ছিল না। বিভিন্ন পরিবর্তনের ফলে তাতে মিথ্যা ও বানোয়াট কিসসা-কাহিনী অনুপ্রবেশ করেছিল । কাজেই তা থাকা না থাকা সমান ছিল। আল্লামা ইবনে তাইমিয়া রে.) প্রমুখ আলেমের বর্ণনা অনুযায়ী তাওরাতের আসল কপি কারো কাছে কোনো অজ্ঞাত স্থানে বিদ্যমান থাকলেও তা এর পরিপন্ছি নয়। ৃ শেষ নবীর বিশেষ মর্ধাদার প্রতি ইঙ্গিত £ আমাদের রাসূল হযরত মুহাম্মাদ এু3রহঃ দীর্ঘ বিরতির পর আগমন করেছেন। আলোচ্য আয়াতে আহলে কিতাবদের সম্বোধন করে একথা বলার মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে যে, তোমাদের উচিত তার আগমনকে আল্লাহ প্রদত্ত বিরাট দান ও বড় নিয়ামত মনে করা৷ কেননা পয়গাম্বরের আগমন সুদীর্ঘকাল বন্ধ ছিল। এখন তোমাদের জন্য তা আবার খোলা হয়েছে। দ্বিতীয় ইঙ্গিত এদিকেও রয়েছে যে, তার আগমন এমন এক যুগে ও এমন স্থানে হয়েছে, যেখানে জ্ঞান ও ধর্মের কোনো আলো ছিল না । আল্লাহর সৃষ্ট মানব আল্লাহর সাথে পরিচয় হারিয়ে মূর্তিপুজায় মনোনিবেশ করেছিল । এমন জাহিলিয়্যাতের যুগে এহেন পথত্রষ্ট জাতির সংশোধন করা সহজ কাজ ছিল না। কিন্তু তার সংসর্গের কল্যাণে ও নবুয়তের জ্যোতির পরশে অল্প দিনের মধ্যেই এ জাতি সমগ্র বিশ্বের জন্য জ্ঞান-গরিমা, কর্মপ্রেরণা, সচ্চরিত্রতা, লেনদেন, সামাজিকতাসহ জীবনের সকল ক্ষেত্রে অনুসরণযোগ্য হয়ে পড়ে । এর ফলে রাসূলুল্লাহ 2৪2২ -এর নবুয়ত ও তার পয়গান্বরসুলভ শিক্ষা যে পূর্ববর্তী পয়গান্ধরদের চাইতে উত্তম ও উৎকৃষ্ট, তা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়ে যায়। যে ডাক্তার কোনো চিকিৎসা থেকে নিরাশ রোগীর চিকিৎসা এমন জায়গায় করে, যেখানে ডাক্তারী যন্ত্রপাতি ও ওঁষধপত্রও দুর্লভ, অতঃপর তার সফল চিকিৎসায় মুমূর্ষ রোগী শুধু আরোগ্য লাভই করে না, বরং একজন বিচক্ষণ ও পারদর্শী চিকিৎসকও হয়ে যায়, এমন ডাক্তারের শ্রেষ্ঠত্ব কারো মনে কি কোনো সন্দেহ থাকতে পারে? সুদীর্ঘ বিরতির পর যখন চারদিকে অন্ধকার বিরাজ করেছিল, তখন তার শিক্ষা ও প্রশিক্ষণ চতুর্দিককে এমন আলোকোত্তাসিত করে তোলে যে, অতীতে যুগে এর দৃষ্টাত্ত কোথাও দৃষ্টিগোচর হয় না। অতএব, সব মু'জিযা একদিকে রেখে একা এ মু'জিযাটিই মানুষকে তার প্রতি বিশ্বাস স্থাপনে বাধ্য করতে পারে। -মা“আরিফুল কুরআন : ৩/৭৮-৮০] 2১১৪ উ-& ৫৫ ৬2 4115 4453 :[আর এতো হলো তীরই কুদরতের একটি প্রকাশ । তিনি শত শত বছর পর এমন একজন পয়গাম্বর পাঠালেন, যিনি সব পয়গাম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ] । আয়াতের এ অংশে বোঝা যায় যে, তিনি তোস্বাদের দাবি নস্যাৎ করার জন্য এই পয়গান্বরকে পাঠিয়েছেন । অবশ্য যদি আল্লাহ চাইতেন, তাহলে এছাড়া অন্যভাবেও তিনি দলিল শে করতে পারতেন । আর তোমাদের শ্বাস ফেলারও অবকাশ হতো না। -তাফসীরে মাজেদী : চীকা-৯০]

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।