Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ তাফসীরে জালালাইন : আববি-বাংলা, দ্বিতীয় খণ্ড [ষষ্ঠ পারা] পরীক্ষার নম্বরঃ সনদ, সার্টিফিকেট ও নির্বাচনে ভোট দান সবই সাক্ষ্যের অন্তর্ভুক্ত : পরিশেষে এখানে আরেকটি বিষয় জানা জরুরি। তা এই যে, আজকাল “শাহাদাত' তথা সাক্ষ্যদানের যে অর্থ সর্বসাধারণের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, তা শুধু মামলা-মুকদ্দমায় কোনো বিচারকের সামনে সাক্ষ্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ । কিন্তু কুরআন ও সুন্নাহর পরিভাষায় 'শাহাদত' শব্দটি আরো ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয় । উদাহরণত যদি ডাক্তার কোনো রোগীকে সার্টিফিকেট দেয় যে, সে কর্তব্য পালনের যোগ্য নয় কিংবা চাকরি করার যোগ্য নয়, তবে এটিও একটি শাহাদত । এতে বাস্তব অবস্থার খেলাফ যদি কিছু লেখা হয়, তবে তা মিথ্যা সাক্ষ্য হয়ে কবিরা গুনাহ হবে । এমনিভাবে পরীক্ষার্থীদের লিখিত খাতায় নম্বর দেওয়া একটি শাহাদাত । যদি ইচ্ছাপূর্বক কিংবা শৈথিল্যভরে কম বা বেশি নম্বর দেওয়া হয়, তবে তাও মিথ্যা সাক্ষ্যের অন্তর্তৃক্ত হয়ে হারাম ও কঠোর পাপ বলে গণ্য হবে । উত্তীর্ণ ছাত্রদের মধ্যে সনদ ও সার্টিফিকেট বিতরণের অর্থ এ বিষয়ে সাক্ষ্য দেওয়া যে, তারা সংশ্লিষ্ট কাজের পূর্ণ যোগ্যতা অর্জন করেছে । যদি সনদধারী ব্যক্তি বাস্তবে এরূপ না হয়, তবে সার্টিফিকেট ও সনদে স্বাক্ষরদাতা সবাই মিথ্যা সাক্ষ্যদানের অপরাধী হয়ে যাবে ৷ এমনিভাবে আইন সভা ও কাউন্সিল ইত্যাদির নির্বাচনে ভোট দেওয়াও এক প্রকার সাক্ষ্যদান। এতে ভোটদাতার পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া হয় যে, আমার মতে এ ব্যক্তি ব্যক্তিগত যোগ্যতা এবং সততা ও বিশ্বস্ততার দিক দিয়ে জাতির প্রতিনিধি হওয়ার যোগ্য ৷ এখন চিন্তা করুন, আমাদের প্রতিনিধিদের মধ্যে কজন এমন আছেন, যাদের বেলায় এ সাক্ষ্য সত্য ও বিশুদ্ধ হতে পারে? দুর্ভাগ্যের বিষয়, আমাদের জনগণ নির্বাচনকে একটি হারজিতের খেলা মনে করে রেখেছে । এ কারণে কখনো পয়সার বিনিময়ে ভোটাধিকার বিক্রয় করা হয় । কখনো চাপের মুখে ভোটাধিকার প্রয়োগ করা হয় । আবার কখনো সাময়িক বন্ধুত্ব এবং সস্তা অঙ্গীকারের ভরসাম্ত একে ব্যবহার করা হয়। অন্যের কথা কি বলব, লেখাপড়া জানা ধার্মিক মুসলমানও অযোগ্য প্রার্থীকে ভোট দিতে গিয়ে কখনো চিন্তা করে না যে, সে মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর অভিশাপ ও শাস্তির উপযুক্ত হয়ে যাচ্ছেন। কুরআনের দৃষ্টিভঙ্গিতে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেওয়ার দ্বিতীয় একটি দিক রয়েছে যাকে শাফাআত বা সুপারিশ বলা হয় । ভোটদাতা ব্যক্তি যেন সুপারিশ করে যে, অমুক প্রার্থীকে প্রতিনিধিত্ব দান করা হোক । কুরআনের ভাষায় এ সম্পর্কিত নির্দেশ পূর্বেই বর্ণিত হয়েছে । কুরআনে বলা হয়েছে- 2205 46 04515558205 ৫5 ৮44 এ রি এ 9 দে 8০৩5 ৫ ৩৫ অর্থাৎ যে ব্যক্তি উত্তম ও সত্য সুপারিশ করবে, তাকে সুপারিশকৃত ব্যক্তির পুণ্য থেকে অংশ দেওয়া এবং যে ব্যক্তি মন্দ ও মিথ্যা সুপারিশ করবে, সে তার মন্দ কর্মের অংশ পাবে । এর ফলশ্রুতি এই যে, এ প্রার্থী নির্বাচিত হয়ে তার কর্মজীবনে যেসব ভ্রান্ত ও অবৈধ কাজ করবে, তার পাপ ভোটদাতাও বহন করবে । শরিয়তের দৃষ্টিতে ভোটের তৃতীয় দিক হচ্ছে ওকালতির দিক । অর্থাৎ ভোটগ্রার্থীকে নিজ প্রতিনিধিত্ের জন্য উকিল নিযুক্ত করে। কিন্তু এ ওকালতি যদি ভোটদাতার ব্যক্তিগত অধিকার সম্পর্কে হতো এবং এর লাভ-লোকসান কেবল মাত্র সেই পেত, তবে এর জন্য সে নিজেই দায়ী হতো, কিন্তু এখানে ব্যাপারটি তেমন নয় । কেননা এ ওকালতি এমন সব অধিকারের সাথে সম্পৃক্ত, যাতে তার সাথে সমগ্র জাতিও শরিক | কাজেই কোনো অযোগ্য ব্যক্তিকে প্রতিনিধিত্বের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করলে গোটা জাতির অধিকার খর্ব করার পাপও ভোটদাতার কাধে বসবে । মোটকথা, আমাদের ভোটের তিনটি দিক রয়েছে । যথা- ১. সাক্ষ্যদান। ২. সুপারিশ করা এবং ৩. সম্মিলিত অধিকার সম্পর্কে ওকালতি করা । এ তিনটি ক্ষেত্রে সৎ, ধর্মভীরু ও যোগ্য ব্যক্তিকে ভোটদান করা যেমন বিরাট ছওয়াবের কাজ এবং এর সুফল যেমন ভোটদাতাও প্রাপ্ত হয়, তেমনি অযোগ্য ও অধর্মপরায়ণ ব্যক্তিকে ভোট দেওয়া, মিথ্যা সাক্ষ্যদান, মন্দ সুপারিশ এবং অবৈধ ওকালতির অন্তত্ৃক্ত এবং এর মারাত্মক ফলাফলও ভোটদাতার আমলনামায় লিপিবদ্ধ হবে। তাই ভোটদানের পূর্বে প্রার্থী সংশ্লিষ্ট কাজের যোগ্যতা রাখে কিনা এবং সে সৎ ও ধর্মভীরু কিনা, তা যাচাই করে দেখা প্রত্যেকটি মুসলমান ভোটারের কর্তব্য । শৈথিল্য ও ওদাসীন্যবশত অকারণে বিরাট পাপের ভাগী হওয়া উচিত নয়। _তাফসীরে মা“আরিফুল কুরআন : ৩/৫৯-৬১] 15244415785 ০১৫৬ 415৪ : এর দ্বারা পূর্ববর্তী দলের বিপরীতে সেই দলের শাস্তির কথা বর্ণিত হয়েছে, যারা কুরআন মাজীদের এমন সব সুস্পষ্ট বক্তব্য ও নিদর্শনকে অস্বীকার করে, সত্য পথের সঠিক সন্ধান দেওয়ার জন্য যা মহান আল্লাহর পক্ষ হতে নাজিল হয়েছে। -(তাফসীরে উসমানী : টীকা-৫০] ৯৯ ৩৯ এগাঞডি 45৫ : অর্থাৎ জাহান্নামের অধিবাসী । এখানে অধিবাসী বলতে কিছুদিনের জন্য নয়; বরং তারা চিরদিন এবং চিরস্থায়ী বাসিন্দা হবে। তাফসীরে মাজেদী : টীকা-৫১]

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।