Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

ন্‌ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [ষষ্ঠ পাবা] ৯৪০০০০৩৪৪৪৪ ররর রও ডজ নারদ তর রহরর্ররীউরাডা5888585 নাহ ররাড রনির রর উরিিড চর রর কির 88 6৮৮৬7588838 88555রিডরজ ৮৪৪৪ রড চরহ এরিক ত৬৬৮৪ ৮৪৮৪৪৪৪৪৪৪৮ র রি ৮৬ ৪ িরররাতগরি ররর ৮৮৮ বরাররিরিকিররররজরিওরিজরিরারারাজীযা। এখানে একটি বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত পানাহার করে । কিন্তু জন্তু জানোয়ার ছাড়া অন্য কোনো জন্তু পানাহারে সময় এরূপ বাধ্যবাধকতা নেই যে, “আল্লাহু আকবার" অথবা “বিসমিল্লাহ বলেই পানাহার করতে হবে নতুবা হালাল হবে না। বড় জোর প্রত্যেক বস্তু পানাহারের সময় “বিসমিল্লাহ বলা মুস্তাহাব । কিন্তু জত্ু-জানোয়ার জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে কেউ তখন আল্লাহর নাম উচ্চারণ না করলে জন্তুটি মৃত ও হারাম সাব্যস্ত করা হয়েছে। এর রহস্য কি? চিন্তা করলেই পার্থক্য ফুঠে উঠে। প্রাণীদের প্রাণ এক দিক দিয়ে সব সমান । তাই এক প্রাণী অন্য প্রাণীকে হত্যা করবে এবং জবাই করে খেয়ে ফেলবে, বাহ্যত তা বৈধ হওয়া সমীচীন নয় । এখন যাদের জন্য বৈধ করা হয়েছে, তাদের প্রতি আল্লাহ তা'আলার এটি একটি বিরাট নিয়ামত বলতে হবে ।'অতএব, জন্তু জবাই করার সময় কল্পনায় এ নিয়ামতের উপলব্ধি ও শোকর আদায়কে জরুরি সাব্যস্ত করা হয়েছে। খাদ্যশস্য, দানা, ফল ইত্যাদি এর বিপরীত। এগুলো সৃজিতই হয়েছে যাতে মানুষ এগুলোকে কেটে-পিষে স্বীয় প্রয়োজন মেটাতে পারে । তাই, শুধু বিসমিল্লাহ বলা মোস্তাহাব পর্যায়ে রাখা হয়েছে; ওয়াজিব বা জরুরি করা হয়নি । এর আরো একটি কারণ এই যে, মুশরিকরা জন্তু জবাই করার সময় দেবদেবীর নাম উচ্চারণ করতো । এ প্রথা জাহেলিয়্যাত যুগ থেকেই প্রচলিত ছিল । ইসলামি শরিয়ত তাদের এই কাফেরসুলভ প্রথাকে একটি চমৎকার ইবাদতে রূপান্তরিত করে আল্লাহর নাম উচ্চারণ করাকে জরুরি সাব্যস্ত করেছে । ভ্রান্ত নামের পরিবর্তে বিশুদ্ধ নাম প্রস্তাব করাই ছিল এ মুশরিকসুলভ প্রথা মিটাবার প্রকৃষ্ট পন্থা । নতুবা প্রচলিত প্রথা ও অভ্যাস পরিত্যক্ত হওয়া ছিল সুকঠিন। -[মাআরিফুল কুরআন : ৩/৩৩-৩৭] ১০১54111955 (2১0 00455 4455 : অর্থাৎ আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য আহলে কিতাবদের জন্য হালাল। এক্ষেত্রে অধিকাংশ সাহাবী ও তাবেয়ীর মতে “খাদ্য” বলতে জবাই করা জন্তুকে বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে “আব্বাস, আবুদ্দারকা, ইবরাহীম, কাতাদা, সুদ্দী, যাহহাক, মুজাহিদ রো.) থেকে এ কথাই বর্ণিত হয়েছে। কেননা অন্য প্রকার খাদ্যবস্তুতে আহলে কিতাব, মুর্তি উপাসক, মুশরিক সবাই সমান। রুটি, আটা, চাল, ডাল ইত্যাদিতে জবাই করার প্রয়োজন নেই। এগুলো যে কোনো লোকের কাছ থেকে যে কোনো বৈধ পন্থায় অর্জিত হলে মুসলমানদের জন্য খাওয়া হালাল । অতএব, আলোচ্য বাক্যের মূল বিষয়বস্তু হচ্ছে এই যে, আহলে কিতাবদের জবাই করা জন্তু মুসলমানদের জন্য এবং মুসলমানদের জবাই করা জন্তু আহলে কিতাবদের জন্য হালাল । এখানে কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য ৷ যথা- ১. কুরআন ও সুন্নাহর পরিভাষায় আহলে কিতাব কারা? ২. কিতাব বলে কোন কিতাবকে বোঝানো হয়েছেঃ ৩. আহলে কিতাব হওয়ার জন্য সংশিষ্ট কিতাবের প্রতি বিশুদ্ধ ঈমান থাকা 'এবং আমল করাও জরুরি কি না? এটা জানা কথা যে, এ স্থলে কিতাবের আভিধানিক অর্থে যে কোনো লিখিত পাতাকে বোঝানো হয়নি, বরং যে কিতাব আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে, তাই বোঝানো হয়েছে। তাই এ বিষয়ে কারো দ্বিমত নেই যে, এখানে এসব এঁশী কিতাবকেই বোঝানো হয়েছে, যেগুলো আল্লাহর কিতাব হওয়া কুরআনের সমর্থন দ্বারা নিশ্চিত । যেমন তাওরাত, ইঞ্জীল, যাবূর, হযরত মুসা ও ইবরাহীম (আ.)-এর সহীফা ইত্যাদি । সুতরাং যেসব জাতি এসব কিতাবের প্রতি বিশ্বাস রাখে এবং সেগুলোকে আল্লাহর প্রত্যাদেশ বলে মনে করে, তারাই আহলে কিতাব । পক্ষান্তরে যা আল্লাহর কিতাব বলে কুরআন ও সুন্নাহর নিশ্চিত বক্তব্যের দ্বারা প্রমাণিত নয়, সেরূপ কোনো কিতাবের অনুসারীরা আহলে কিতাবদের অন্তর্ভুক্ত হবে না । যেমন মক্কার মুশরিক, অগ্নি উপাসক, মূর্তিপূজারী হিন্দু, বৌদ্ধ, আর্য, শিখ ইত্যাদি । এতে বোঝা গেল যে, কুরআনের পরিভাষায় ইহুদি ও খ্রিস্টান জাতিই আহলে কিতাবের অন্তর্ভূক্ত । তারা তাওরাত ও ইঞ্জীলের প্রতি বিশ্বাসী । তৃতীয় একটি জাতি হচ্ছে “সাবেয়ীন” ৷ তাদের অবস্থা সন্দেহযুক্ত । যেসব আলেমের মতে যারা হযরত দাউদ (আ.)-এর যাবুরের প্রতি ঈমান রাখে, তারা তাদেরও আহলে কিতাবের অন্তর্ভুক্ত মনে করেন ৷ আর যারা অনুসন্ধান করে জানতে পেরেছেন যে, যাবূর কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এরা তারকা উপাসক জাতি, তারা এদের মূর্তি ও অগ্নি-উপসাকদের অন্তর্ভুক্ত বলে মনে করেন । মোটকথা, নিশ্চিতরূপে যাদের আহলে কিতাব বলা যায় তারা হলো ইহুদি ও ্রষ্টান জাতি। তাদের জবাই করা জন মুসলমানদের জন্য এবং মুসলমানদের জবাই করা জন্তু তাদের জন্য হালাল ।

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।