Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

৫২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খু [ষ্ঠ পাবা] ককারককরনিকরিও রও িরাককরজকতর৮86888888585র855555888585 5৬788888855 নিত ওরিতিত রদ রর 88788887888687758র95 5558৭884895 55 57877002888 5 27880888888 8585র3৮5588585785র788885585ক758588-8রর8র8585885885%রকররিরির ওক কড৫৫৪৪৪৪ডর৪ কক এ এওকারিডরী। শানে নুযুল £ কয়েকটি ঘটনা আলোচ্য আয়াত অবতরণের হেতু । প্রথমে ঘটনাগুলো জেনে নেওয়া দরকার, যাতে আয়াতের বিষয়বস্তু পুরোপুরি হুদয়লম হয়। তনাখ্যে একটি হচ্ছে হোদায়বয়ার ঘটনা এর বিস্তারিত বিবরণ কুরআনের অন্যত্র বর্ণিত হয়েছে। হিজরতের ষষ্ঠ বছরে রাসূলুল্লাহ গ্শ্ঃ সাহাবীদের সঙ্গে নিয়ে ওমরা পালন করতে মনস্থ করেন। সেমতে তিনি সহস্রাধিক ভক্ত সমভিব্যাহারে ওমরার ইহরাম বেঁধে মককাডিমুখে রওয়ানা হন। মন্কার সন্নিকটে হোদায়বিয়া নামক স্থানে গৌছে তিনি মক্কাবাসীদের সংবাদ দেন যে, আমরা কোনোরপ যুদ্ধ-বিগ্রহের উদ্দেশ্যে নয়, শুধু ওমরা পালন করার জন্য আগমন করেছি। আমাদের মক্কা প্রবেশের অনুমতি দাও । মক্কার মুশরিকরা অনুমতি প্রদানে সম্মত হলো না এবং কঠোর ও কড়া শর্তাবলির অধীনে এরূপ চুক্তি সম্পাদন করলো যে, আপাতত সবাই ইহরাম খুলে মদীনায় প্রত্যাবর্তন করবে । আগামী বছর সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় আগমন করবে এবং মাত্র তিনদিন অবস্থান করে ওমরা পালন করে মক্কা ত্যাগ করবে । এ ছাড়া আরো এমন কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হলো, যা মেনে নেওয়া বাহ্যত মুসলমানদের ভাবমূর্তি ও আত্মসম্মানের পরিপন্থি ছিল । কিন্তু রাসূলুল্লাহ এ্রঃঞ্ঃ -এর নির্দেশের সামনে মাথা নত করে সবাই মদীনায় ফিরে গেলন । অতঃপর সপ্তম হিজরির যিলকদ মাসে পুনরায় চুক্তির শর্তাবলির অধীনে এ ওমরা করা হয়। মোটকথা, হোদায়বিয়ার ঘটনা এবং উপরিউক্ত অবমাননাকর শর্তাবলি সাহাবায়ে কেরামের অন্তরে মক্কার মুশরিকদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষের বীজ বপন করে দিয়েছিল। দ্বিতীয় ঘটনা এই যে, মক্কার মুশরিক হাতীম ইবনে হিন্দ পণয্রব্য নিয়ে মদীনায় আগমন করে । পণাদ্রব্য বিক্রয় করার পর সে সঙ্গী লোকজন ও জিনিসপত্র মদীনার বাইরে রেখে হযরত রাসূলুল্লাহ এএহ -এর দরবারে উপস্থিত হয় এবং কপটতার সঙ্গে ইসলাম 857087-7586555785556755757555585557288 আগেই রাসূলুল্লাহ এর: ওহীর মাধ্যমে সংবাদ পেয়ে মুসলমানদের বলে দিয়েছিলেন যে, আজ আমার কাছে এক ব্যক্তি আসবে। সে শয়তানের ভাষায় কথা বলবে। হাতীম ফিরে যাবার পর হযরত রাসূলুল্লাহ বললেন, লোকটি কুফর নিয়ে এসেছিল এবং প্রতারণা ও বিশ্বাসঘাতকতা নিয়ে ফিরে গেছে। সে দরবার থেকে বের হয়ে হয়ে সোজা মদীনার বাইরে পৌছল এবং মদীনাবাসীদের বিচরণরত উট-ছাগল হাঁকিয়ে সঙ্গে নিয়ে গেল। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম এ সংবাদ অবগত হয়ে তার পশ্চাদ্ধাবন করলেন, কিন্তু ততক্ষণে সে নাগালের বাইরে চলে যায়। এরপর হিজরতের সপ্তম বছরে যখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ 29 -এর সাথে ওমরার কাষা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন দূর থেকে 'লাব্বাইকা' ধ্বনি শুনে দেখলেন, সেই হাতীম ইবনে হিন্দ মদীনাবাসীদের কাছ থেকে চোরাই করা জন্তু জানোয়ার নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কা যাচ্ছে। তখন সাহাবায়ে টির রদরিরাালারাদা রর রিলিসিকরযারিিনররা রানির রনির সারা দেওয়ার । তৃতীয় ঘটনা এই যে, অষ্টম হিজরির রমজান মাসে মক্কা মুকাররমা বিজিত হয় এবং প্রায় সমগ্র আরব ভূখণ্ডে ইসলামের অধিকার প্রতিষ্ঠিত হয়। রাসূলুল্লাহ রহ মক্কার মুশরিকদেরকে প্রতিশোধ গ্রহণ ছাড়াই মুক্ত করে দেন। তারা সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত পরিবেশে আপন কাজ করতে থাকে । এমন কি, জাহেলিয়াত যুগের প্রচলিত নিয়ম-নীতি অনুযায়ী হজ ও ওমরা পালন করতে থাকে । এ সময় সাহাবায়ে কেরামের মনে হোদায়বিয়ার ঘটনার প্রতিশোধ গ্রহণের কল্পনা জাগরিত হয় । তারা ভাবতে থাকেন, এরা সম্পূর্ণ বৈধ ও সত্য পন্থায় ওমরা পালন করতে আমাদের বাধাদান করেছিল, আমরা তাদের অবৈধ ও ভ্রান্ত পন্থায় ওমরা ও হজ্জ পালনের সুযোগ দেব কেন? আমরা তাদেরকে আক্রমণ করে তাদের জানোয়ার কেড়ে নেব এবং তাদের নিশ্চিহ করে দেব। তাফসীরবিদ ইবনে জারীর (র.) ইকরিমা ও সুদ্দীর বর্ণনার মাধ্যমে এসব ঘটনা উল্লেখ করেছেন । এসব ঘটনার ভিত্তিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয় । আয়াতে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আল্লাহর নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শন তোমাদের নিজ দায়িত্ব । কোনো শক্রর প্রতি বিদ্বেষ ও প্রতিহিংসার কারণে এ দায়িতে ক্রটি করার অনুমতি নেই । নিষিদ্ধ মাসসমূহে যুদ্ধ-বিগ্রহও বৈধ নয়৷ কুরবানির জন্তুকে হেরেমে পৌছতে না দেওয়া অথবা ছিনিয়ে নেওয়াও জায়েজ নয় । সেসব মুশরিক ইহরাম বেধে নিজ ধারণা অনুযায়ী আল্লাহর অনুগহ ও কৃপা লাভের উদ্দেশ্যে রওয়ানা হয়, যদিও কুফরের কারণে তাদের এ ধারণা সম্পূর্ণ অমূলক, তথাপি আল্লাহর নিদর্শনাবলির সংরক্ষণ ও এগুলোর সম্মানের প্রতি লক্ষ্য রেখে তাদের বাধা দান করা যাবে না। এছাড়া, যারা ওমরা করতে তোমাদের বাধা দিয়েছিল, তাদের শত্রুতার প্রতিশোধ নিতে তাদের মক্কা প্রবেশ অথবা হজ্জব্রত পালনে বাধাদান করা বৈধ হবে না। কেননা, এভাবে তাদের অন্যায়ের প্রত্যুত্তরে তোমাদের পক্ষ থেকেও অন্যায় হয়ে যাবে । আর এটা ইসলামে বৈধ নয়। -[মা'আরিফুল কুরআন : ৩/৭,৮,৯]

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।