3৩৪ তাফসীরে জালালাইন : আববি-বাংলা, দ্বিতীয় খণ্ড [নবম পাবা] খক৭৯র৮৮৪৪৫888ক5র8৮8555$৬$7রিরজরনীকক চড় ৮$৮৮$৮৮5 ৯8888588857 88658588887888৯৮55$89৮৮হ ভক্ত 84578৮৯৮৪৮৮6৪৮৪৪৪৪৮৮৪৪৮৪এড৪৪৪এ৪ড৪র7৯৪টক৪৪৪৪এজ চড় রপ্ত উগ্রগ্ররর্ত নর উড ডডর৪৮$$রর 888 ররর 8রচ ড্র ৮৪৮৮৮ ন্্রয়াহররাত৫৪৮)রয়রারাত৪৪৪৯৯৮৮৭ দ্বিগুণ-চতু চতুর বস্তুর দ্বারাও সাধারণত সন্তব হয় না। তাছাড়া সাধারণভাবেও দেখা যায় যে, কোনো একটা পাত্র কাপড়-চোপড় কিংবা ঘরদোর অথবা ঘরের অন্য কোনো আসবাবপত্র এমন বরকতময় হয় যে. মানুষ তাতে আজীবন উপকৃত হওয়ার পরেও তা তেমনি বিদ্যমান থেকে যায়। পক্ষান্তরে অনেক জিনিস তৈরি করার সময়ই ভেঙ্গে বিনষ্ট হয়ে যায় কিংবা অটুট থাকলেও তার দ্বারা উপকার লাভের কোনো সুযোগ আসে না অথবা উপকার আসলেও তাতে পরিপূর্ণ উপকৃত হওয়া সম্ভব হয়ে উঠে না। এই বরকত মানুষের ধনসম্পদেও হতে পারে, মন-মস্তিষ্কেও হতে পারে, আবার কাজকর্মেও হতে পারে৷ কোনো কোনো সময় মাত্র এক গ্রাস খাদ্যও মানুষের জন্য পূর্ণ শক্তি-সামর্্যের কারণ হয় । আবার কোনো কোনো সময় অতি উত্তম পুষ্টিকর খাদ্যদ্রব্য বা ওষুধও কোনো কাজে আসে না। তেমনিভাবে কোনো সময়ের মধ্যে বরকত হলে মাত্র এক ঘণ্টা সময়ে এত অধিক কাজ করা যায়, যা অন্য সময় চার ঘণ্টায়ও করা যায় না। বস্তুত এসব ক্ষেত্রে পরিমাণের দিক দিয়ে সম্পদ বা সময় বাড়ে না সত্য, কিন্তু এমনি বরকত প্রকাশ পায় যাতে কাজ হয় বহু গুণ বেশি। এ আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে, আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি ও বস্তুরাজির বরকত ঈমান ও পরহেজগারির উপরই নির্ভরশীল । ঈমান ও পরহেজগারির পথ অবলম্বন করলে আখেরাতের মুক্তির সঙ্গে সঙ্গে দুনিয়ার কল্যাণ এবং বরকতও লাভ হয়। পক্ষান্তরে ঈমান ও পরহেজগারি পরিহার করলে সেগুলো কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হতে হয়, বর্তমান বিশ্বের যে অবস্থা সেদিকে লক্ষ্য করলে বিষয়টি বাস্তব সত্য হয়ে সামনে এসে যায় । এখন বাহ্যিক দিক দিয়ে জমির উৎপাদন পূর্বের তুলনায় অনেক বেশি । তাছাড়া ব্যবহার্য দ্রব্যাদির আধিক্য এবং নতুন নতুন আবিষ্কার এত বেশি যা পূর্ববর্তী বংশধরেরা ধারণা বা কল্পনাও করতে পারত না। কিন্তু এ সমুদয় বস্তু উপকরণের প্রাচুর্য ও আধিক্য সত্তেও আজকের মানুষকে নিতান্তই হতবুদ্ধি, রুগ্ণ ও দারিদ্রয-পীড়িত দেখা যায়। সুখ ও শান্তি কিংবা মানসিক প্রশান্তির অস্তিত্ব কোথাও নেই । এর কারণ এ ছাড়া আর কি বলা বলাযায় যে, উপকরণ সবই বর্তমান এবং প্রচুর পরিমাণেই বর্তমান, কিন্তু এ সবের মধ্যে যে বরকত ছিল তা শেষ হয়ে গেছে? . এক্ষেত্রে এ বিষয়টিও প্রণিধানযোগ্য যে, সূরা আন“'আমের এক আয়াতে কাফের ও দুরাচারদের সম্পর্কে বলা হয়েছে- ১১ 57৮2 ৮ 45 ০1৮4: ৮ 21০৫5 0 0৮০5 অর্থাৎ যখন তারা আল্লাহর নির্দেশসমূহে বিস্মৃত হয়ে গেছে, তখন আমি তাদের উপর যাবতীয় বিষয়ের দরজাসমূহ খুলে দিয়েছি এবং অতঃপর আকস্মিকভাবে তাদেরকে আজাবে নিপতিত করেছি । এতে বোঝা যায়, পৃথিবীতে কারো জন্য সব বিষয়ের দরজা খুলে যাওয়াটা প্রকৃতপক্ষে শুধুমাত্র অনুগ্রহই নয়; বরং ত' আল্লাহর এক প্রকার গজবও হতে পারে । আর এখানে বলা হয়েছে যে, যদি তারা ঈমান ও পরহেজগারি অবলম্বন করত, তাহলে জমি তার জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম | এতে বোঝা যায় যে, আসমান ও জমিনের বরকত লাভ করতে পারা আল্লাহর দান ও সন্তুষ্টির পরিচায়ক। কথা হলো এই যে, পৃথিবীর বরকত ও নিয়ামাতসমূহ কখনও পাপাচার ও ওদ্ধত্যের সীমা অতিক্রম করার পর মানুষের পাপকে অধিকতর স্পষ্ট করে তোলার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে এবং তা একান্তই সাময়িক হয়ে থাকে । প্রকৃতপক্ষে তা গজব ও অভিশাপেরই লক্ষণ! আবার কখনও এ নিয়ামত ও বরকত আল্লাহর দান এবং রহমত হিসাবে স্থায়ী কল্যাণ ও মঙ্গলের জন্য হয়ে থাকে । তখন তা হয় ঈমান ও পরহেজগারির ফল । বাহ্যিক আকারের দিক দিয়ে এতদুভয়ের মধ্যে পার্থক্য করতে পারা খুবই কঠিন হয়ে দীড়ায়। কারণ পরিণতি ও ভবিতব্য সম্পর্কে কারোই কিছু জানা নেই। তবে ধারা আল্লাহর ওলী, তারা লক্ষণ-নির্দেশনের আলোকে এরূপ পরিচয় ব্যক্ত করেছেন যে, যখন ধনসম্পদ এবং আরাম-আয়েশের সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া ও ইবাদতের অধিকতর তৌফিক লাভ হয়, তখনই বোঝা যায় যে, এটা রহমত ৷ আর যদি ধনসম্পদ এবং সুখ-স্বাচ্ছন্দ্যের সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি অমনোযোগ এবং পাপাচার বৃদ্ধি পায়, তাহলে তা আল্লাহর গজবের লক্ষণ । আমরা তা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি । চতুর্থ আয়াতে পুনরায় পৃথিবীর সমস্ত জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ ইরশাদ করেছেন যে, সেই জনপদের অধিবাসীরা এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছে যে, আমার আজাব এমনি অবস্থায় এসে আঘাত করবে, যখন হয়তো তারা রাতের নিদ্রায় মগ্ন থাকবে? তাছাড়া এ জনপদবাসীরা কি এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে পড়েছে যে, আজাব তাদেরকে এমন অবস্থায় এসে আঘাত করে বসবে, যখন তারা মধ্য-দিবসে খেলাধুলায় মত্ত থাকবে । এরা কি আল্লাহর অদৃশ্য ব্যবস্থা ও নিয়তির ব্যাপারে নিশ্চিন্ত হয়ে বসে আছে? তাহলে যথার্থই জেনে রাখ, আল্লাহর সে অদৃশ্য ব্যবস্থা ও নিয়মিতির ব্যাপারে সে জাতিই কেবল নিশ্চিন্ত হতে পারে, যারা অনিবার্ষভাবেই সর্বনাশের সম্মুখীন । সারমর্ম হলো এই যে, এসব লোক যারা দুনিয়ার ভোগ-বিলাসে উনুত্ত হয়ে আল্লাহকে ভুলে গেছে, তাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত নয় যে, তাদের প্রতি আল্লাহর আজাব রাতে কিংবা দিনের বেলায় যে কোনো অবস্থায় এসে যেতে পারে । যেমন বিগত জাতিসমূহের প্রতি অবতীর্ণ আজাবের ঘটনা উল্লেখ করা হয়েছে। বুদ্ধিমানের কাজ হচ্ছে অন্যের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা এবং যেসব কাজ অন্যের জন্য ধ্বংসের কারণ হয়েছে সেসব কাজের ধারে-কাছেও না যাওয়া ৷
— পৃষ্ঠা ৪৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।