Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

8০9৪8 তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খও [অস্টম পারা] ৪5৮৪৬78848৯ রনরারও 07৬0 রারজারার রাবার ৪778885 78885858585 88858588588 85988888595 588888852 885 ররর ররর 8888585858885858588 রত প্রররারি 88৬5৫88488৬ রও 86886888855858885858888ততরিজর্থীররারারারারার8%888887, ফাসাদের কারণ হয়ে দাড়ায় । তাই শরিয়ত অভ্যন্তরীণ ফাসাদের দ্বার যেমন রুদ্ধ করেছে, তেমনি বাহ্যিক ফাসাদকেও প্রতিরোধ করেছে। ছুরি, ডাকাতি, হত্যা এবং যাবতীয় অশ্লীল কার্যকলাপ জগতে বাহ্যিক ও অভ্যন্তরীণ ফাসাদ সৃষ্টি করে । তাই এসব বিষয়ের উপর বিশেষভাবে নিষেধাজ্ঞা ও কঠোর শাস্তি আরোপ করা হয়েছে এবং অপরাধমূলক সকল আচরণকে নিষিদ্ধ করা হয়েছে। কেননা প্রত্যেকটি অপরাধ ও পাপকাজই কোথাও বাহ্যিক ফাসাদ সৃষ্টি করে এবং কোথাও অভ্যন্তরীণ অনর্থের কারণ হয়। চিন্তা করলে দেখা যায়, প্রতিটি বাহ্যিক ফাসাদ অভ্যন্তরীণ ফাসাদের কারণ হয় এবং প্রতিটি অভ্যন্তরীণ ফাসাদ বাহ্যিক ফাসাদ ডেকে আনে। (৫৯১০1 452 9241 এ-৪133-৮-8$ ১49 : বাক্যের অর্থে যেমন জগতে বাহ্যিক ফাসাদ সৃষ্টিকারী গুনাহ ও অপরাধসমূহ অন্তর্ভূক্ত রয়েছে, তেমনি আল্লাহ তাআলার যাবতীয় অবাধ্যতাই এর অন্তর্ভুক্ত । তাই আলোচ্য আয়াতে অতঃপর বলা হয়েছে- ৫:54: £,£)1 অর্থাৎ আল্লাহকে ভয় ও আশা সহকারে ডাক । অর্থাৎ একদিকে দোয়া অগ্রাহ্য হওয়ার ভয় থাকবে এবং অপরদিকে তার করুণা লাভের পূর্ণ আশাও থাকবে । এ আশা ও ভয়ই দৃঢ়তার পথে মানবাত্মার দুটি বাহু। এ বাহুদ্য়ের সাহায্যে সে উর্বলোকে আরোহণ করে এবং সুউচ্চ পদমর্যাদা অর্জন করে। এ বাক্য থেকে বাহ্যত প্রতীয়মান হয় যে, আশা ও ভয় সমান সমান হওয়া উচিত। কোনো কোনো আলেম বলেন, জীবিতাবস্থায় ও সুস্থতার সময় ভয়কে প্রবল রাখা প্রয়োজন; যাতে আনুগত্যে ক্রুটি না হয়। আর যখন মৃত্যু নিকটবর্তী হয়, তখন আশাকে প্রবল রাখবে ৷ কেননা, এখন কাজ করার শক্তি বিদায় নিয়েছে । করুণা লাভের আশা করাই এখন তার একমাত্র কাজ । ূ্‌ -তাফসীরে বাহরে-মুহীত] কোনো কোনো সৃক্ষ্দর্শী আলেম বলেন, ধর্মের বিশুদ্ধ পথে অটল থাকা এবং সর্বক্ষণ আল্লাহ তা*আলারই আনুগত্য করাই প্রকৃত লক্ষ্য । মানুষের মেজাজ ও স্বভাব বিভিন্ন রূপ ৷ কেউ ভয়ের প্রবলতার দ্বারা এ লক্ষ্য অর্জন করতে পারে, আবার কেউ মহব্বত ও আশার প্রবলতার দ্বারা । যার জন্য যে অবস্থা লক্ষ্য অর্জনে সহায়ক হয়, সে তাই হাসিল করতে সচেষ্ট হবে। মোটকথা, পরবর্তী আয়াতে দোয়ার দুটি আদব বর্ণিত হয়েছে। ১. বিনয় ও নম্রতা সহকারে দোয়া করা এবং ২. মৃদু স্বরে ও ংগোপনে দোয়া করা । এ দুটি গুণই মানুষের বাহ্যিক দেহের সাথে সম্পৃক্ত । কেননা বিনয়ের অর্থ হলো দোয়ার সময় দৈহিক আকার-আকৃতিকে অপারগ ও ফকিরের মতো করে নেওয়া, অহংকারী ও বেপরোয়ার মতো না হওয়া। দোয়া সংগোপনে করার সম্পর্কও মুখ ও জিহ্বার সাথে যুক্ত। এ আয়াতে দোয়ার আরও দুটি অভ্যন্তরীণ আদব বর্ণিত হয়েছে । এগুলোর সম্পর্ক মানুষের মনের সাথে । আর তা হলো এই যে, দোয়াকারীর মনে এ আশঙ্কা থাকা উচিত যে, সম্ভবত দোয়াটি গ্রাহ্য হবে না এবং এ আশাও থাকা উচিত যে, দোয়া কবুল হতে পারে । কেননা পাপ ও গুনাহ থেকে নিশ্চিত হয়ে যাওয়াও ঈমানের পরিপন্থি । অপর দিকে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াও কুফর | এতদুভয়ের মধ্যবর্তী অবস্থায় থাকলেই দোয়া কবুল হবে বলে আশা করা যায় । অতঃপর আয়াতের শেষে বলা হয়েছে- ৫:৮৮ ৫ ৫0$/10। £:৮ ৫. অর্থাৎ আল্লাহ তা'আলার করুণা সৎকর্মীদের নিকটবর্তী । এতে ইঙ্গিত করা হয়েছে যে, যদিও দোয়ার সময় ভয় ও আশা উভয় অবস্থাই থাকা বাঞ্থুনীয় কিন্তু এতদুভয়ের মধ্যে আশার দিকটিই থাকবে প্রবল। কেননা, বিশ্ব-পালনকর্তা পরম দয়ালু আল্লাহর দান ও অনুথহে কোনো ক্রটি ও কৃপণতা নেই। তিনি মন্দের চেয়ে মন্দ লোক, এমনকি শয়তানের দোয়াও কবুল করতে পারেন । কবুল না হওয়ার আশঙ্কা একমাত্র স্বীয় কুকর্ম ও গুনাহর অকল্যাণেই থাকতে পারে । কারণ আল্লাহর রহমতের নিকটবর্তী হওয়ার জন্য সতকর্মী হওয়া প্রয়োজন । এ কারণেই রাসূলুল্লাহ উঃ বলেছেন, কেউ কেউ সুদীর্ঘ সফর করে স্বীয় বেশভূষা ফকিরের মতো করে আল্লাহর সামনে দোয়ার হস্ত প্রসারিত করে কিন্তু তাদের খাদ্য ও পোশাক সবই হারাম ছারা সংগৃহীত- এরূপ লোকের দোয়া কিরূপে কবুল হতে পারে? মুসলিম, তিরমিযী] এক হাদীসে রাসূলুল্লাহ এ42: বলেন, বান্দা যতক্ষণ কোনো গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদের দোয়া না করে এবং তড়িঘড়ি না করে, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে । সাহাবায়ে কেরাম আরজ করলেন, তড়িঘড়ি দোয়া করার অর্থ কি? তিনি বললেন, এর অর্থ হলো, এরূপ ধারণা করা যে, আমি এত দীর্ঘ দিন থেকে দোয়া করছি, অথচ এখনো পর্যন্ত কবুল হলো না! অতঃপর নিরাশ হয়ে দোয়া ত্যাগ করা । _মুসীলিম, তিরমিযী] অন্য এক হাদীসে রাসূলুল্লাহ 3৪2 বলেন, যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন কবুল হওয়ার ব্যাপারে নিঃসন্দেহ হয়ে দোয়া করবে। অর্থাৎ আল্লাহর রহমতের বিস্তৃতিকে সামনে রেখে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে বলে মনকে মজবুত করা । এমন মনে করা গুনাহের কারণে দোয়া কবুল না হওয়ার আশঙ্কা অনুভব করার পরিপন্থি নয় ।

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।