5৪০৪৪৩৪৪৩৪৪ ০৪৪৪৪৩৩৪৪৪০৪৪৪৩৪৪৪৪৮৪৩৪৪৪৩৩৪৪৪৩৩৪৩৩৪৪ ৪৫৪৪৩০৪৪৪৪৪ ৪৩ড৪৩৩৪৪৪৪ড৪৪৪৪৩৪৩৩৪৩৩৪৪৪৩৪৪৪৪৪৪৪০৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৩৪৪৪৩৪৪৪৪৪৩৪৪৪৪৩৫৪৩৪৯৩৪৪৪৪৩ড৪৪৪ড ড্র তত তত তপ্ত ৪৪5৩৪৪৪৪৪৩৪ ৪৩ড৩ডড৪ ৮৪ ৪৪৪৪৪৪৪৪৪৪৪ ৪৪৪৪৪৪৪৪৫৪৪ ৪৪৪৪৪৪৪৭৪৪৫৪৪৪ ৪৪৪৪০৪৪৪৪৪৪ ৪৪৪৪৪ বাংলা ভাষাভাষীদের জন্য তাফসীরে জালালাইন-এর একটি নাতিদীর্ঘ বাংলা ব্যাখ্যা গ্রন্থের প্রয়োজনীয়তা প্রকটভাবে উপলব্ধি করছিলেন সচেতন পাঠক সমাজ । তাই যুগচাহিদার প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশে এ কিতাব খানার বঙ্গানুবাদ এখন সময়ের দাবি। সারী দেশের পাঠকবর্গের চাহিদা মিটাতে ইসলামিয়া কুতবখানা, ঢাকা-এর শিক্ষানুরাগী স্বনামধন্য স্বত্বাধিকারী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সাহেব [দা.বা.] জালালাইন শরীফের একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাখ্যাগ্রন্থ প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেন। আমার অযোগ্যতা সত্ত্বেও তিনি আমাকে অষ্টম, নবম ও দশম পারা এবং তরুণ ও উদীয়মান লেখক, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ. নারায়ণগঞ্জ-এর উস্তাদ স্নেহের মাওলানা আবদুল গাফফারকে ষষ্ঠ ও সপ্তম পারার [দ্বিতীয় খণ্ডটির] অনুবাদ কর্ম সম্পাদন করার জন্য মনোনীত করেন । আমরা এটাকে মহাগনিমত মনে করে নিজের পরকালীন জখীরা হিসেবে এ কাজে আত্মনিয়োগ করি এবং অতি অল্পসময়ের মধ্যেই দ্বিতীয় খণ্ডের কাজ সমাপ্ত করতে সক্ষম হই । আমি মূল কুরআনের অনুবাদের ক্ষেত্রে ইসলামিক ফাউণ্ডেশনের আল-কুরআনুল কারীমের অনুবাদের সাথে মিল রেখেই অনুবাদ করেছি এবং তাহকীক ও তারকীবের ক্ষেত্রে অধিকাংশই উর্দু ব্যাখ্যাগ্রন্থ জামালাইনের অনুকরণ করি। প্রাসঙ্গিক আলোচনার ক্ষেত্রে মা“আরিফুল কুরআন [মুফতি শফী (র.)], মা“আরিফুল কুরআন [আল্লামা ইদরীস কান্ধলভী (র.)], তাফসীরে মাজেদী, তাফসীরে ইবনে কাছীর, হাশিয়াতুল জামাল, হাশিয়াতু সাবী, তাফসীরে উসমানি, তাফসীরে মাযহারীসহ বিভিন্ন কিতাব থেকে উদ্ধৃতি গ্রহণে সচেষ্ট হয়েছি। তবে বাংলাদেশের খ্যাতিমান পুরুষ, বিদগ্ধ আলেম ও গবেষক মরহুম আল্লামা আমীনুল ইসলাম (র.) রচিত তাফসীরে নূরুল কুরআন আমার বড় বড় তাফসীরের কিতাব অধ্যয়নকে অনেক সহজ করে দিয়েছে । কারণ এতে প্রায় সকল তাফসীরের সারনির্যাস উল্লেখ করা হয়েছে । আমি সেখান থেকেও সিংহভাগ সহযোগিতা পেয়েছি। এছাড়া আয়াতের সূক্ষ্ম তত্ত শিরোনামের বেশ কিছু তত্ব কামালাইন থেকেও চয়ন করেছি। সর্বোপরি কুরআনের তাফসীরে অংশগ্রহণ খুবই দুঃসাহসিক ব্যাপার। কারণ এতে যেমনি পুণ্যের নিশ্চয়তা রয়েছে তেমনি পদস্বলনেরও সমূহ সম্ভাবনা রয়েছে; কাজেই আমার জ্ঞানের অপরিপকুতা ও লা-ইলমির কারণে যদি কোনো পদস্থলন ঘটেই যায় তবে সুধী পাঠক ও ওলামা হযরতের কাছে তা শুধরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। পরিশেষে দরবারে ইলাহীতে মিনতি জানাই আল্লাহ যেন এই প্রচেষ্টাকে প্রকাশক, লেখক ও পাঠকসহ সকলের পরকালীন নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন । আমীন, ছুম্মা আমীন! বিনয়াবনত মোহাম্মদ আবুল কালাম মাসুম ফাযেলে দারুল উলুম দেওবন্দ, ভারত । লেখক ও সম্পাদক ইসলামিয়া কুতুবখানা, ঢাকা ।
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.