৩৯৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [অষ্টম পারা] র্ট৮৮৫৫৬৮ 1৫. ৩৬৩৫৮ 44 পার্ট ২৮-১ এি তা ৪০৪ “আমি যে পর্যন্ত রাসূল প্রেরণ না করি সে পর্যন্ত কোনো সম্প্রদায়কে কোপগ্রস্ত করি না” অথচ আল্লাহ পাকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আগমন করেছেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কুরআন অবতীর্ণ হয়েছে। এতে রয়েছে মানব জাতির জন্যে পরিপূর্ণ হেদায়েত এবং রহমত । কিন্তু যারা হতভাগা, তারা এ হেদায়েত কবুল করে না এবং রাহমাতুললিল আলামীন হযরত রাসূলে কারীম £৫:-এর অনুসারী হয় না। আলোচ্য আয়াতে ৬৯ শব্দটি ব্যবহৃত হয়েছে। ইমাম রাগেব ইস্পাহানী লিখেছেন, হেদায়েত হলো আল্লাহর নৈকট্য লাভের পন্থা । যেহেতু আল্লাহর নৈকট্য লাভের অনেক স্তর রয়েছে তাই হেদায়েতেরও অনেক স্তর রয়েছে । এ পর্যায়ে সর্বপ্রথম স্তর হলো কুফর এবং শিরক থেকে নাজাত লাভ করা এবং তৌহিদ বা আল্লাহ পাকের একত্ববাদ এবং রেসালত ও আখেরাতে ঈমান বা বিশ্বাস স্থাপন করা । যারা হেদায়েতের এই স্তর পার হতে পারে তাদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির ন্যায় যে ইতঃপূর্বে দিশেহারা ছিল, সে যদি দিশারীর মাধ্যমে পথের সন্ধান পায় তবে বলা হবে যে সে হেদায়েতও পেয়েছে। এজন্যে হেদায়েতের অঘ্েষণ করতে হয় সর্বক্ষণ এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত । এ কারণেই সূরা ফাতেহায় আল্লাহ তা*আলার নিকট একটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। ₹:57::-)0 ৮1:21 ৮৯ হে আল্লাহ! আমাদেরকে সরল সঠিক পথের হেদায়েত কর । সুরা ফাতেহা প্রত্যেক নামাজে অবশ্য পাঠ্য ৷ এর অর্থ হলো, প্রত্যেককে প্রতি দিন বারে বারে আল্লাহ তা'আলার দরবারে হেদায়েতের জন্যে মিনতি জানাতে হয় । যেহেতু আল্লাহ তা'আলার নৈকট্য লাভের অগণিত স্তর রয়েছে তাই বান্দাকে প্রত্যেক স্তরে পৌছার পর পরবর্তী স্তরের উন্নতি লাভের জন্যে আরজি পেশ করতে হয় । আর যে মকাম বা স্তরে সে থাকে তার উপরের স্তর সে লাভ করে । এ পর্যায়ের সর্বশেষ স্তর হলো জান্নাতে পৌছা। অতএব, আল্লাহ পাকের নৈকট্য অব্বেষণকারীকে দরবারে ইলাহীতে হেদায়েতের জন্যে মুনাজাত করতে হয় । ৮৬ //146 55 «৪ ০৬৪ 14১35 550203544৯1 অর্থাৎ যেদিন তাদের পরিণাম দেখা যাবে- সেদিন মৃত্যুর দিন, অথবা কেয়ামতের দিন প্রত্যেকটি মানুষ সারা জীবনের সাধনার শুভ পরিণতি অথবা শান্তি দেখতে পাবে । এ আয়াত ছারা একথা প্রমাণিত হয় যে, যারা আল্লাহ পাকের অবাধ্য ও নাফরমান হয়ে জীবনযাপন করে তারা হবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত । তাদের সর্বনাশের জন্যে তারা নিজেরাই দায়ী হবে, তারা সেই কঠিন বিপদের মুহ্র্তে কোনো সুপারিশকারী বা সাহায্যকারী পাবে না এবং পুনরায় পৃথিবীতে এসে সৎ কাজের অঙ্গীকার করলে তার অনুমতি পাবে না, বরং চিরদিন তাদেরকে কঠোর কঠিন শাস্তি ভোগ করতে হবে । ক 2 তা ৫৪/5 8515405 ৮৫ ৫৮৪ ৫755 44৮৪ : তাদের মিথ্যা রচনা তখন হারিয়ে যাবে। ইমাম রাষী (রা.) এ আয়াতাংশের ব্যাখ্যায় লিখেছেন, দুনিয়াতে কাফের মুশরিকরা হাতের বানানো মুর্তিপূজা করতো এবং অন্যান্য অনেক কিছুর সামনেই মাথা নিচু করতো, কিন্তু এই সব মূর্তি তাদের কোনো উপকার করতে পারবে না। অথবা এর অর্থ হলো তারা যে বাতিল ধর্মে বিশ্বাস করত সেই ধর্ম তাদের জন্য উপকারী হবে না। ইমাম রাষী (র.) আরও বলেছেন যে, এর দ্বারা এ কথা প্রমাণিত হয় যে, তারা দুনিয়াতে এ অবস্থায় ছিল যে, ইচ্ছা করলে আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে পারত । এজন্যই তারা এ আবেদন করবে যদি তাদেরকে পুনরায় দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় তবে তারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে । যদি দুনিয়াতে ঈমান আনয়নের শক্তি তাদের না থাকত তবে দ্বিতীয়বার দুনিয়াতে আশার আকাঙ্ষা করত না। -তাফসীরে কবীর খ. ১৪ পৃ. ৯৫, ৯৬]
— পৃষ্ঠা ৩৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।