Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খত [অষ্টম পারা] ৩৯৫ ইবনে আবিদ্দুনিয়া যায়েদ ইবনে রাফীর বর্ণনার উদ্ধৃতি দিয়েছেন । দোজখীরা দোজখে প্রবেশ করে বহুদিন ক্রন্দন করবে, তাদের নয়ন যুগল থেকে অশ্রু প্রবাহিত হবে, এরপর অশ্রুর বদলে রক্ত বের হতে থাকবে, দোজখের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ তাদেরকে বলবে, হে হতভাগার দল! তোমরা দুনিয়াতে ক্রন্দন করনি আজ কার নিকট ফরিয়াদ করছ? তখন তারা চিৎকার করে জান্নাতবাসী আত্মীয়স্বজনকে ডাকবে, কেউ পিতাকে, কেউ মাতাকে, কেউ সন্তানসন্ততিকে ডাকবে এবং বলবে, আমরা কবর থেকে তৃষ্ঠার্ত অবস্থায় বের হয়েছি। হাশরের ময়দানেও আমরা সুদীর্ঘকাল পর্যন্ত পিপাসাগরস্ত রয়েছি, অতএব, আমাদের প্রতি সদয় হও, তোমাদেরকে প্রদত্ত পানি এবং আহার্য থেকে সামান্য পরিমাণ আমাদেরকেও দাও । [চল্লিশ দিন অথবা মাস অথবা বছর] যন্ত্রণাকতর দোজখীরা এভাবে মিনতি জানাতে থাকবে কিন্তু তাদেরকে কোনো জবাব দেওয়া হবে না। অবশেষে তাদেরকে উপরিউক্ত জওয়াব দেওয়া হবে যে, আমরা তোমাদেরকে কোনো কিছু দান করতে সম্পূর্ণ অক্ষম । কেননা আল্লাহ পাক 57755577559 রা “৮৩. ৫৫612 (850 ৪৮7) 8১৮5৩ ৮৮118618409 15655 ০5৮৫ 435 অর্থাৎ এ কাফেররাইতো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ পাকের প্রদত্ত জীবন বিধান নিয়ে খেলতামাশা করেছে । যারা দীন ইসলাম গ্রহণ করেছে তাদের প্রতি বিদ্বপ করেছে । দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মায়ায় মুগ্ধ হয়ে আখেরাতকে ভূলে গেছে। দুনিয়ার আনন্দ-উল্লাসে মত্ত হয়ে বেহেশতবাসীর চিরস্থায়ী জিন্দেগির সুখ-শান্তির কথা বিস্ৃত হয়েছে। আল্লাহ পাকের বিধি-নিষেধকে অমান্য করেছে এবং আল্লাহ পাকের নিদর্শনসমূহকে উপেক্ষা করেছে, তাই তাদের এ পরিণাম । পবিত্র কুরআনের ভাষায়- 2058 "44 ৮:৫-4: 2503 ৯৮, অর্থাৎ আজ আমি তাদেরকে ভুলে থাকব যেমন তারা এদিন হাজির হওয়ার কথা ভুলে গিয়েছিল। আর যেহেতু তারা আমার আয়াতসমূহকে অন্বীকার করেছিল তাই আজ তাদের জন্যে হবে কঠিন কঠোর শাস্তি । আল্লামা ছানাউল্লাহ পানিপথী (র.) লিখেছেন_ “আজ আমি তাদেরকে ভুলে থাকব” এর অর্থ হলো তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে । আর দুনিয়াতে তারা একথা ভুলে গিয়েছিল যে, কেয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে- এর তাৎপর্য হলো এমন নেক আমল পরিত্যাগ করা, 57/42 উ-/:5 ৮4০ 4৮৮০3 | 2:23 ৯৮5: 2845 *পূর্বৰতী আয়াতের সাথে সম্পর্ক : পূর্ববর্তী আয়াতসমূহে জান্নাতবাসী এবং দোজখীদের অবস্থার বিবরণ স্থান পেয়েছে । এরপর আ'রাফে অবস্থানকারীদের কথাও উল্লিখিত হয়েছে। এ তিনটি দলের মধ্যে যে কথাবার্তা হবে তারও আলোচনা রয়েছে । আর আলোচ্য আয়াতে মহান গ্রন্থ পবিত্র কুরআনের উল্লেখ রয়েছে, যার মধ্যে মানব জাতির সার্বিক কল্যাণের কথা রয়েছে। তাই ইরশাদ হয়েছে- আমি তোমাদেরকে এমন কিতাব প্রদান করেছি যার মধ্যে তোমাদের প্রত্যেকটি প্রয়োজনের বিষয় অত্যন্ত নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে । এতে রয়েছে মুমিনদের জন্যে হেদায়েত এবং রহমত । যারা বুদ্ধিমান ও যারা ঈমানদার, তারা মহান গ্রন্থ পবিত্র কুরআন দ্বারা উপকৃত হয়েছে। তারা নিজেদের বর্তমানকে সুন্দর ও সাফল্যমপ্তিত করেছে, পবিত্র কুরআনের মহান শিক্ষা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের ব্যবস্থাও করেছে। পক্ষান্তরে যারা ভাগ্যহত, যারা অপরিণামদর্শী, তারা আল্লাহর কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তার প্রিয়নবী এর -এর আহ্বানে সাড়া দেয়নি, রানার টির নারীর আল্লামা ছানাউল্লাহ পানিপথী রে.) লিখেছেন- + -4- 5.০৭ এর অর্থ হলো, আল্লাহ পাক মহান গ্রন্থ পবিত্র কুরআনে হালাল-হারামকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, পরি জিপ পথ-নির্দেশ করেছেন। [2-৮ ৬ অর্থাৎ মানুষের কল্যাণের পথ সম্পর্কে আল্লাহ পাক সম্পূর্ণ ওয়াকেফহাল রয়েছেন। তাই মানুষের জন্য যা কল্যাণকর তা করতে নির্দেশ দিয়েছেন। আর যা অকল্যাণকর তা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। -[তাফসীরে মাজহারী, খ. ৪. পৃ. ৩১৩] আল্লামা ইবনে কাসীর (র.) এই আয়াতের তাফসীরে লিখেছেন যে, আল্লাহ পাক মানব জাতির জন্য মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন এবং এ মহান গ্রন্থে বিস্তারিতভাবে মানব জাতির কল্যাণের পথ নির্দেশ করা হয়েছে। এর দ্বারা কাফেরদের এই ওজর আপত্তি যে, আমরা বুঝতে পরিনি, জানতে পারেনি বা সত্যের সন্ধান পাইনি, এ ধরনের কথার পথ বন্ধ হয়ে গেল, আখেরাতে তাদের যে কঠোর কঠিন শাস্তি হবে এ ব্যাপারে তাদের আর কোনো বক্তব্য থাকবে না। কেননা আল্লাহ পাক ঘোষণা করেছেন_

— পৃষ্ঠা ৩৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।