Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আবরুবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [অষ্টম পাবা] ৩৮৯ জান্নাতিদের মন থেকে পারস্পরিক মালিন্য অপসারণ করা হবে : চতুর্থ আয়াতে জান্রাতিদের দুটি বিশেষ অবস্থা বর্ণিত হয়েছে। ১/441752স5 ওঠ ঠ ৩৯৪১০ এ ,££% অর্থাৎ জান্নাতিদের অন্তরে পরস্পরের পক্ষ থেকে যদি কোনো মালিন্য থাকে, তবে আমি তা তাদের অন্তর থেকে অপসারণ করে দেব। তারা একে অপরের প্রতি সন্তুষ্ট ও ভাই ভাই হয়ে জান্নাতে যাবে এবং বসবাস করবে । সহীহ বুখারীতে বর্ণিত আছে যে, মুমিনরা যখন পুলসিরাত অতিক্রম করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, তখন জান্নাত ও দোজখের মধ্যবর্তী এক পুলের উপর তাদেরকে থামিয়ে দেওয়া হবে । তাদের পরস্পরের মধ্যে যদি কারও প্রতি কারও কোনো কষ্ট থাকে কিংবা কারও কাছে কারও পাওনা থাকে, তবে এখানে পৌছে পরম্পরে প্রতিদান নিয়ে পারস্পরিক সম্পর্কে পরিষ্কার করে নেবে । এভাবে হিংসা-বিদ্বেষ, শক্রতা, ঘৃণা ইত্যাদি থেকে সম্পূর্ণ পৃত-পবিভ্র হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাফসীরে মাযহারীতে আছে, এ পুল বাহ্যত পুলসিরাতের শেষ প্রান্ত এবং জান্নাত সংলগ্ন । আল্লামা সুযৃতী প্রমুখ এ মতই গ্রহণ করেছেন! এ স্থলে যেসব পাওনা দাবি করা হবে, সেগুলো টাকা-পয়সা দ্বারা পরিশোধ করা যাবে না। কারণ সেখানে কারও কাছে টাকা-পয়সা থাকবে না । মুসলিমের এক হাদীস অনুযায়ী সৎকর্ম দ্বারা এসব পাওনা পরিশোধ করা হবে । যদি কারও সৎকর্ম এভাবে নিঃশেষ হয়ে যায় এবং তার পরেও পাওনা বাকি থাকে, তবে প্রাপকের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এক হাদীসে রাসূলুল্লাহ £4%: এরূপ ব্যক্তিকে সর্বাধিক নিঃস্ব আখ্যা দিয়েছেন, যে দুনিয়াতে সৎকর্ম সম্পাদন করে, কিন্তু অপরের পাওনার প্রতি ভ্রুক্ষেপ করে না, ফলে পরকালে সে যাবতীয় সৎকর্ম থেকে রিক্তহস্ত হয়ে পড়বে । এক হাদীসে পাওনা পরিশোধ ও প্রতিশোধের সাধারণ বিধি বর্ণিত হয়েছে । কিন্ত সবার ক্ষেত্রে এরূপ করা জরুরি নয় । ইবনে কাসীর ও তাফসীরে মাযহারীর বর্ণনা অনুযায়ী সেখানে প্রতিশোধ গ্রহণ ব্যতিরেকেই পারস্পরিক হিংসা ও মালিন্য দূর হয়ে যাওয়াও সম্ভব । যেমন, কোনো কোনো হাদীসে আছে, তারা পুলসিরাত অতিক্রম করে একটি ঝরনার কাছে পৌছবে এবং পানি পান করবে৷ এ পানির বৈশিষ্ট্য এই যে, সবার মন থেকে পরম্পরিক হিংসা ও মালিন্য ধুয়ে-মুছে যাবে । ইমাম কুরতুবী (র.) কুরআন পাকের 1,৮4% ৫1: :4/4-7 আয়াতের তাফসীরেও তাই বর্ণনা করেছেন যে, এ পানির দ্বারা সবার মনের কলহ ও মালিন্য ধুয়ে পরিষ্কার হয়ে যাবে । হযরত আলী মুর্তযা (রা.) একবার এ আয়াত পাঠ করে বললেন, আমি আশা করি, ওসমান, তালহা ও যুবায়র এসব লোকের অন্তর্ভুক্ত হবে, যাদের বক্ষ জান্নাতে প্রবেশের পূর্বে মনোমালিন্য থেকে পরিষ্কার করে দেওয়া হবে । [ইবনে কাসীর] বলা বাহুল্য, দুনিয়াতে তাদের পরম্পরিক মতবিরোধ দেখা দেওয়ার ফলে যুদ্ধ পর্যন্ত সংঘটিত হয়েছিল । ২. আলোচ্য আয়াতে বর্ণিত জান্নাতিদের দ্বিতীয় অবস্থা এই যে, জান্নাতে পৌছে তারা আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা প্রকাশ করবে যে. তিনি তাদেরকে জান্নাতের দিকে পথ প্রদর্শন করেছেন এবং জান্নাতের পথ সহজ করে দিয়েছেন তারা বলবে- যদি আল্লাহ তা'আলা কৃপা না করতেন, তবে এখানে পৌছার সাধ্য আমাদের ছিল না। এতে বোঝা যায় যে, কোনো মানুষ কেবল স্বীয় প্রচেষ্টায় জান্নাতে যেতে পারবে না, যে পর্যন্ত না তার প্রতি আল্লাহ তা'আলার কৃপা হয়। স্বয়ং প্রচেষ্টটুকুও তো তার ইচ্ছাধীন নয়। এটাও শুধু আল্লাহ তা'আলার দয়া ও অনুগ্বহেই অর্জিত হয়ে থাকে। হেদায়েতের বিভিন্ন স্তর. : ইমাম রাগিব ইস্পাহানী 'হেদায়েত' শব্দের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার ও গুরুতৃপূর্ণ কথা বলেছেন। তা এই যে, “হেদায়াত' শব্দটি অত্যন্ত ব্যাপক । এর বিভিন্ন স্তর রয়েছে । সত্য এই যে, আল্লাহর দিকে যাওয়ার পথ প্রাপ্তির নামই হেদায়াত । তাই আল্লাহর নৈকট্যের স্তর যেমন বিভিন্ন ও অনন্ত, তেমনি হেদায়েতের স্তরও অত্যধিক বিভিন্ন । কুফর ও শিরক থেকে মুক্তি এবং ঈমান এর সর্বনিম্ন স্তর । এরই মাধ্যমে মানুষের গতিধারা ভ্রান্ত পথ থেকে সরে আল্লাহমুখী হয়ে যায়। অতঃপর আল্লাহ তা'আলা ও বান্দার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা অতিক্রম করার প্রত্যেক স্তর হেদায়েত । তাই হেদায়েত অন্বেষণ থেকে কখনও কোনো মানব এমনকি নবী-রাসূল পর্যন্ত নির্লিপ্ত হতে পারেন না । এ কারণেই রাসূলল্লাহ 222 জীবনের

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।