Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খও [অষ্টম পারা] ৩৬৯ কাফেরের দোয়াও কবুল হতে পারে কি? ১৮০ ০৮ ৫ 0১3৬৫0। £0৩৫ এ এ আয়াত থেকে বাহ্যত বোঝা যায় যে. কাফেরের দোয়া কবুল হয় না: কিন্তু ইবলিসের এ ঘটনা ও আলোচ্য আয়াত থেকে সুস্পষ্টভাবে উপরিউক্ত প্রশ্ন দেখা দেয় । উত্তর এই যে, দুনিয়াতে কাফেরের দোয়াও কবুল হতে পারে। ফলে ইবলিসের মতো মহা কাফেরেবচুদোয়াও কবুল হয়ে গেল। কিু পরকালে কাফেরের দোয়া কবুল হবে না। উল্লিখিত আয়াত ০ ০৮ | 9১5-৫911 (৫৮ ৮০? পরকালের সাথে সম্পর্কযুক্ত । দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। আদম ও ইবলীসের ঘটনায় বিভিন্ন ভাষা : কুরআন মাজীদে এ কাহিনী কয়েক জায়গায় বর্ণিত হয়েছে এবং প্রত্যেক জায়গায় প্রশ্ন ও উত্তরের ভাষা বিভিন্ন রূপ । অথচ ঘটনা একটিই । এর কারণ এই যে, আসল ঘটনা সর্বত্র একইরূপে বর্ণিত হয়েছে। আলোচ্য বিষয়বস্তু এক থাকার পর ভাষার বিভিন্ুতা আপত্তির বিষয় নয়। কেননা অর্থ ঠিক রেখে যে কোনো ভাষায় বর্ণনা করা দৃষণীয় নয়। আল্লাহর সামনে এমন নিভীকভাবে কথা বলার দুঃসাহস ইবলিসের কিরূপে হলো : রাব্বুল ইজ্জত আল্লাহর মহান দরবারে তীর মাহাত্য ও প্রতাপের কারণে রাসূল কিংবা ফেরেশতাদেরও নিঃশ্বাস ফেলার সাধ্য ছিল না। ইবলিসের এরূপ দুঃসাহস কিরূপে হলোঃ আলেমগণ বলেন, এটাও আল্লাহ তা'আলার চূড়ান্ত গজবের বহিঃপ্রকাশ । আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার কারণে ইবলিসের সামনে একটি পর্দা অন্তরায় হয়ে যায় । এ পর্দা তার সামনে আল্লাহর মাহাত্ম্য ও প্রতাপকে ঢেকে দেয় এবং তার মধ্যে নির্লজ্জতা প্রবেশ করিয়ে দেয় । -1বয়ানুল কুরআন] মানুষের উপরে শয়তানের হামলা চতুর্দিকে সীমাবদ্ধ নয়_ আরও ব্যাপক : আলোচ্য আয়াতে ইবলিস আদম সন্তানদের উপর আক্রমণ করার জন্য চারটি দিক বর্ণনা করেছে- অগ্র, পশ্চাৎ, ডান ও বাম। এখানে প্রকৃতপক্ষে কোনো সীমাবদ্ধতা উদ্দেশ্য নয়, বরং এর অর্থ হলো প্রত্যেক দিক ও প্রত্যেক কোণ থেকে । তাই উপর কিংবা নিচের দিক থেকে পধত্রষ্ট করার আশঙ্কা এর পরিপন্থি নয় । এভাবে হাদীসের এ বর্ণনাও এর পরিপন্থি নয় যে. শয়তান মানবদেহে প্রবেশ করে রক্তবাহী রগের মাধ্যমে সমগ্র দেহে হস্তক্ষেপ করে। আলোচ্য আয়াতে শয়তানকে আকাশ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশটি দুবার উল্লেখ করা হয়েছে। প্রথমে ০9410 (৮৪০৩৭। বাক্যে এবং দ্বিতীয় (৮৮৭ ৫ ৮৮। 4 বাক্যে। সম্ভবত প্রথম বাক্যে প্রস্তাব এবং দ্বিতীয় বাক্যে এর 97755, -[বয়ানূল কুরআন; সংক্ষেপিত] পর্ণ তা ঠ2 ৮৫৫5 806625622165521%- হযরত আদম এবং হযরত হাওয়া (আ.) আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আমাদের পরওয়ারদেগার! আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি । যদি তুমি আমাদেরকে মাফ না কর, আমাদের প্রতি দয়া না কর, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লামা ছানাউল্লাহ পানিপথী (র.) লিখেছেন, এ আয়াত দ্বারা একথা প্রমাণিত হয় যে, যদি সগীরা গুনাহ মাফ না হয় তবে তার শাস্তি হতে পারে । [তাফসীরে মাজহারী, খ. ৪, পৃ. ২৮৩ , তাফসীরে রুহুল মাআনী, খ. ৮, পৃ. ১০১) ইমাম রাযী (র.) লিখেছেন যে, এ ঘটনা ঘটে হযরত আদম (আ.)-এর নবুয়ত লাভের পূর্বে ৷ _তাফসীরে কবীর, খ. ১৪. পৃ. ৫০] আল্লামা ইদ্রিস কান্দলভী লিখেছেন, আলোচ্য আয়াতে জুলুম শব্দটির অর্থ ক্ষতি, ক্রুটি। এতদ্যতীত জুলুমের বিভিন্ন স্তর রয়েছে। 78885957588 বা 'মহাপাপ' বলেছেন । পবিত্র কুরআনের ভাষায়- 4730121 /:5::% নিশ্চয় শিরক হলো মহাপাপ ।' আর অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেছেন- 76 0.-+ 2৮: 4%014 নিশ্চয় আল্লাহ পাক কণা মাত্রও জুলুম করেন না ।' এর দ্বারা একথা প্রমাণিত হয় যে, জুলুম বা ক্ষতি এত ছোটও হয় যেমন একটি বালু কণা। হযরত আদম (আ.) তীর দোয়ার যে জুলুম শব্দটি ব্যবহার করেছেন তার মর্মকথা হলো, হে পরওয়ারদেগার! আমরা শয়তানের দ্বারা প্রতারিত হয়ে নিজেদের ক্ষতি করেছি । তোমার আনুগত্যে এবং শয়তানের বিরোধিতার মাধ্যমে আমাদের যে উচ্চ মর্তবা অর্জিত হয়েছে তা লাঘব হয়েছে । পরিণামে জান্নাতের পোশাক আমাদের দেহ থেকে সরে গেছে এবং তোমার নৈকট্যের বিশেষ স্থান থেকে আমাদেরকে দূরে চলে যেতে হচ্ছে এবং জান্নাতের অনন্ত অসীম নিয়ামত থেকে আমরা মাহরুম হতে যাচ্ছি : হে পরওয়ারদেগার! আমাদের প্রতি দয়া কর। _[তাফসীরে মাআরেফুল কুরআন. কৃত আল্লামা ইদ্রিস কান্দলভী (র.) খ. ৩.পূ. ২১-২২]

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।