(*) ০২ ১৯-৯৯০ ছে তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খ [অধ্টম পারা] ৩৬১ ১০090 ৮6 চু] 8572 (41 ৮৯৮০৮ ৮১ ১০: : অর্থাৎ তারা শুধু পার্থিব জীবনের পরকালের প্রতি সম্পূর্ণ উদাসীন। বাহ্যিক ও পার্থিব জীবনে তারা আকাশ-পাতালের খবর রাখে, কিন্তু যেসব বিষয়ের বাস্তব স্বরূপ বিশুদ্ধৰূপে উদ্ঘাটিত হবে সেগুলোর তাৎপর্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ । সুতরাং আলোচ্য আয়াতে ওজন সংক্রান্ত বিষয়টিকে অস্বীকার করে না বসে তাই ০) ১5525: 4707 কথাটি একান্ত গুরুত্বের সাথে বলা হয়েছে, যাতে বাহ্যদর্শী মানুষ বুঝতে পারে যে, পরকালে আমাদের ওজন সংক্রান্ত বিষয়টি কুরআন দ্বারা প্রমাণিত এবং গোটা মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসের অবিচ্ছেদ্য অঙ্গ । কিয়ামতে আমলের ওজন সংক্রান্ত বিষয়টি কুরআনের বহু আয়াতে বিভিন্ন শিরোনামে বর্ণিত হয়েছে এবং এর বিশদ বর্ণনায় হাদীসের সংখ্যাও প্রচুর। আমলের ওজন সম্পর্কে একটি সন্দেহ ও তার উত্তর : আমলের ওজন সম্পর্কে হাদীসসমূহের বিশদ বর্ণনায় একটি প্রণিধানযোগ্য বিষয় এই যে, একাধিক হাদীসের বর্ণনা অনুযায়ী হাশরের দীড়িপাল্লায় কালেমা “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'র ওজন হবে সবচাইতে বেশি । এ কালেমা যে পাল্লায় থাকবে তা সর্বাধিক ভারী হবে। তিরমিযী, ইবনে মাজাহ, ইবনে হাব্বান, বায়হাকী ও হাকেম প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ শ্রশ্লং বলেন- হাশরের ময়দানে আমার উম্মতের এক ব্যক্তিকে তার নিরানব্বইটি আমলনামাসহ সকলের সামনে উপস্থিত করা হবে প্রত্যেকটি আমলনামা তার দৃষ্টিসীমা পর্যন্ত দীর্ঘ হবে । আর সব আমলনামাই অসৎ কাজ এবং গুনাহে পরিপূর্ণ হবে । তাকে জিজ্ঞেস করা হবে- এসব আমলনামায় যা কিছু লেখা রয়েছে, তার সবই ঠিক, না আমলনামা লেখক ফেরেশতা তোমার প্রতি কোনো অবিচার করেছে এবং অবাস্তব কোনো কোথাও লিখে দিয়েছে? সে স্বীকার করে বলবে- হায় পরওয়ারদিগার, এতে যা কিছু লেখা আছে, সবই ঠিক । সে মনে মনে অস্থির হবে যে, এখন মুক্তির উপায় কি? তখন আল্লাহ তাআলা বলবেন, আজ কারও প্রতি অবিচার হবে না। এসব পাপের মোকাবিলায় তোমার একটি নেকীর পাতাও আমার কাছে আছে। তাতে তোমার কালেমা 'আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না-মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু' লেখা রয়েছে। লোকটি বলবে- ইয়া রব, অত বিরাট পাপপূর্ণ আমলনামার মোকাবিলায় এ ছোট পাতাটির কি মূল্য? তখন আল্লাহ্ বলবেন, তোমার প্রতি অবিচার করা হবে না। অতঃপর এক পাল্লায় পাপে পরিপূর্ণ আমলনামাগুলো রাখা হবে এবং অপর পাল্লায় ঈমানের কালেমা সংবলিত পাতাটি রাখা হবে । এতে কালেমার পাল্লা ভারী হবে এবং পাপের পাল্লা হান্কা হবে । এ ঘটনা বর্ণনা করার পর রাসূলুল্লাহ এ্রঞ্ঃ বলেন, আল্লাহর নামের তুলনায় কোনো বন্তুই ভারী হতে পারে না। তাফসীরে মাযহারী] মুসনাদে বাযযার ও মুস্তাদরাক হাকেমে উদ্ধত হযরত ইবনে ওমর (রা.)-এর এক রেওয়ায়েতে রাসূলুল্লাহ করর্ট বলেন, হযরত নৃহ (আ.) -এর ওফাত নিকটবর্তী হলে তিনি তার পুত্রদেরকে সমবেত করে বললেন, আমি তোমাদেরকে কালেমা “লা-ইলাহা ইল্লাল্লাহু'র অসিয়ত করছি। কেননা যদি সাত আসমান ও জমিন এক পাল্লায় এবং কালেমা “লা-ইলাহা ইল্লাল্লাহ” অপর পাল্লায় রাখা হয়, তবে কালেমার পাল্লাই ভারী হবে । এ সম্পর্কিত অনেক হাদীস হযরত আবু সায়ীদ খুদরী, ইবনে আব্বাস ও আবুদ্দারদা (রা.) থেকে নির্ভরযোগ্য সনদসহ হাদীস গ্রন্থসমূহে বর্ণিত রয়েছে। -তাফসীরে মাযহারী] এসব হাদীস থেকে জানা যায় যে, মু'মিনের পাল্লা সবসময়ই ভারী হবে, সে যত পাপই করুক । কিন্তু কুরআনের অন্যান্য আয়াত এবং অনেক হাদীসের দ্বারা প্রমাণিত আছে যে, মুসলমানের নেকী ও পাপ কর্মসমূহেরও ওজন করা হবে। কারও নেকীর পাল্লা জী হবে এবং কারও পাপের পাল্লা ভারী হবে। যার নেকীর পাল্লা ভারী হবে, সে ুক্তি পাবে এবং যার পাপের পাল্লা ভারী হবে, সে শান্তি ভোগ করবে । ৃ উদাহরণত কুরআন পাকের এক আয়াতে আছে 4455৫ ৫1 ৬০০145১7221 22151520550 (িতী 4৮52 055291555৫2 অর্থাৎ আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। কাজেই কারও প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না। যদি একটি রাইদানা পরিমাণও ভালোমন্দ কাজ কেউ করে তবে সবই সে পাল্লায় রাখা হবে। আমিই হিসাবের জন্য যথেষ্ট । সূরা কারিয়াতে বলা হয়েছে- 42017754552 0১2720255০5 পঠ 2221৮ এ ৮ ৩৪ 2:9৬ অর্থ যার নেকীর পাল্লা ভারী হবে, সে সুখ-স্থাচ্ছন্দ্যে থাকবে এবং যার নেকীর পাল্লা হান্ধা হবে, তার স্থান হবে দোজখ। এসব আরলাতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আববাস (রা.) বলেন, যে মুমিনের নেকীর পাল্লা ভারী হবে সে স্বীয় আমলসহ জান্নাতে এবং যার পাপের পাল ভারী হবে সে স্বীয় পাপকর্মসহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে । -[তাফসীরে মাযহারী] আবূ দাউদে হযরত আবু হুরায়রা (রা.)-এর রেওয়ায়েতক্রমে বর্ণিত হয়েছে যে, যদি কোনো বান্দার ফরজ কাজসমূহে কোনো ক্রুটি পাওয়া যায়, তবে রাব্বুল আলামীন বলবেন দেখ, তার নফল কাজও আছে কিনা । নফল কাজ থাকলে ফরজের ক্রটি নফল দ্বারা পূরণ করা হবে।
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।