তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণও [অষ্টম পারা] ৩৫৩ প্রথম আয়াতে বলা হয়েছে- ৮০: 1৮4 ৮ ০ ৬5: 43%1.5 অর্থাৎ আপনি বলে দিন আমাকে আমার পালনকর্তা একটি সরল পথ বাতলে দিয়েছেন। এতে ইঙ্গিত করা হয়েছে যে, আমি তোমাদের মতো নিজ ধ্যানধারণা বা পৈতৃক কুপ্রথার অনুসারী হয়ে এ পথ অবলম্বন করিনি, বরং আমার পালনকর্তাই আমাকে এ পথ বাতলে দিয়েছেন । [পালনকর্তা] শব্দের দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, বিশুদ্ধ পথ বলে দেওয়া তার পালনকর্তার একটি দাবি । তোমরাও ইচ্ছা করলে হেদায়েতের আয়োজন তোমাদের জন্যও বিদ্যমান রয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে- ৫:৮০) ০36 (2 422 শে 555 (১ এখানে 155 শব্দটি 3 ধাতুর অর্থে ব্যবহৃত হয়েছে। এর অর্থ সুদৃঢ় । অর্থাৎ এ দীন সুদৃঢ় যা আল্লাহর পক্ষ থেকে আগত মজবুত ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত; কারও ব্যক্তিগত ধ্যানধারণা নয় এবং যাতে সন্দেহ হতে পারে এমন কোনো নতুন ধর্মও নয়, বরং এটিই ছিল পূর্ববর্তী সব পয়গন্বরের ধর্ম । এক্ষেত্রে বিশেষভাবে হযরত ইবরাহীম (আ.)-এর নাম উল্লেখ করার কারণ এই যে, জগতের প্রত্যেক ধর্মাবলম্বীই তার মাহাত্ম্য ও নেতৃতে বিশ্বাসী । বর্তমান সম্প্রদায়সমূহের মধ্যে ইহুদি, খ্রিস্টান ও আরবের মুশরিকরা পরস্পর যতই ভিন্ন মতাবলম্বী হোক না কেন, হযরত ইবরাহীম (আ.)-এর মাহাত্্যে ও নেতৃত্ব সবাই একমত । নেতৃত্বের এ মহান পদমর্যাদা আল্লাহ তা'আলা বিশেষভাবে হযরত ইবরাহীম (আ.)-কে দান করেছেন। বলা হয়েছে- (1০০৩4 4০০৩ ০| [আমি তোমাকে মানবজাতির নেতারূপে বরণ করব |] ূ তাদের মধ্যে প্রতিটি সম্প্রদায়ই একথা প্রমাণ করতে সচেষ্ট থাকত যে, তারা ইবরাহিমী ধর্মেই অটল রয়েছে এবং তাদের ধর্মই মিল্লাতে ইবরাহীম । তাদের এ বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে বলা হয়েছে, ইবরাহীম (আ.) আল্লাহকে ছেড়ে অন্যের উপাসনা থেকে বেঁচে থাকতেন এবং শিরকের প্রতি ঘৃণা পোষণ করতেন । এটাই তার সর্ববৃহৎ ও অক্ষয় কীর্তি। তোমাদের মধ্যে যখন ইহুদিরা হযরত ওযায়ের আ.)-কে, খ্রিস্টানরা হযরত ঈসা (আ.)-কে এবং আরবের মুশরিকরা হাজারো ধরনের পাথরকে আল্লাহর অংশীদার করে নিয়েছে, তখন কারও একথা বলার অধিকার নেই যে, তারা ইবরাহিমী ধর্মের অনুসারী । অবশ্য বুক ফুলিয়ে একথা বলার অধিকার একমাত্র মুসলমানদেরই আছে। কারণ তারা যাবতীয় শিরক ও কুফরের পক্কিলতা থেকে মুক্ত শত তি ভি শটি এটি শর ৩0 তৃতীয় আয়াতে বলা হয়েছে- 2৮৮00 ৩০এ) 2905 ও 4৮7 ৮৮৮-5 & 5$ এখানে 43 শব্দের অর্থ কুরবানি । হজের ক্রিয়া-কর্মকেও 4.5 বলা হয়। এ শব্দটি সাধারণ ইবাদত-উপাসনার অর্থেও ব্যবহৃত হয়। তাই এ. শব্দটি ১০৮০ [ইবাদতকারী] অর্থেও বলা হয় । আয়াতে এ সবকটি অর্থই নেওয়া যেতে পারে । তাফসীরবিদ সাহাবী ও তাবেয়ীদের কাছ থেকেও এসব তাফসীর বর্ণিত রয়েছে । তবে এখানে সব ধরনের ইবাদত অর্থ নেওয়াই অধিক সঙ্গত মনে হয় । আয়াতের অর্থ এই- আমার নামাজ, আমার সমগ্ৰ ইবাদত, আমার জীবন, আমার মরণ সবই বিশ্ব-পালনকর্তা আল্লাহর জন্য নিবেদিত। এখানে দীনের শাখাগত কাজকর্মের মধ্যে সর্বপ্রথম নামাজের কথা উল্লেখ করা হয়েছে । কেননা এটি যাবতীয় সৎকর্মের প্রাণ ও দীনের স্তন্ত। এরপর অন্য সব কাজ ও ইবাদত সংক্ষেপে উল্লেখ করা হয়েছে । অতঃপর আরও অগ্রসর হয়ে সমগ্র জীবনের কাজকর্ম ও অবস্থা এবং সবশেষে মরণের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, আমার এসব কিছুই একমাত্র বিশ্ব-পালনকর্তী আল্লাহর জন্য নিবেদিত যার কোনো শরিক নেই । এটিই হচ্ছে পূর্ণ বিশ্বাস ও পূর্ণ আন্তরিকতার ফল। মানুষ জীবনের প্রতিটি কাজে ও প্রতিটি অবস্থায় একথা মনে রাখবে যে, আমার এবং সমগ্র বিশ্বের একজন পালনকর্তা আছেন, আমি তার দাস এবং সর্বদা তার দৃষ্টিতে রয়েছি । আমার অন্তর, মস্তি, চক্ষু, কর্ণ, হাত, পা, কলম ও পদক্ষেপ তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। মানুষ যদি অন্তরে ও মস্তিষ্কে এ মোরাকাবা ও ধ্যানকে সদাসর্বদা উপস্থিত রাখে তবে সে বিশুদ্ধ অর্থে পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে এবং যাবতীয় পাপ ও অপরাধ থেকে নির্মল ও পৃত-পবিত্র জীবনযাপন করতে পারে। তাফসীরে দুররে-মানসূরে এ আয়াতের তাফসীর প্রসঙ্গে বর্ণিত আছে যে, হযরত আবূ মুসা আশআরী (রা.) বলেন, আমার আন্তরিক বাসনা এই যে, প্রত্যেক মুসলমান এ আয়াতটি বারবার পাঠ করুক এবং একে জীবনের ব্রত হিসেবে খ্বুহণ করুক। এ আয়াতে বর্ণিত “নামাজ এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য নিবেদিত" কথাটির অর্থ এই যে, এগুলোতে শিরক, রিয়া অথবা কোনো পার্থিব স্বার্থের প্রভাব না থাকা চাই । জীবন ও মরণ আল্লাহর জন্য হওয়ার অর্থ এরূপও হতে পারে যে, আমার জীবন ও
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।