তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [অষ্টম পারা] ৩৫১ ইয়াজুজ-মাজুজের আবির্ভাব, ৫. হযরত ঈসা (আ.)-এর অবতরণ, ৬. দাজ্জালের অভ্যুদয়, ৭. ৮. ও ৯. প্রাচ্য, পাশ্চাত্য ও আরব উপদ্বীপ এ তিন জায়গায় মাটি ধসে যাওয়া এবং ১০. আদন থেকে একটি আগুন বেরিয়ে মানুষকে সামনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া । মুসনাদে-আহমদে হযরত ইবনে ওমর (রা.)-এর রেওয়ায়েতক্রমে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ গ্লু বলেন, এসব নিদর্শনের মধ্যে সর্বপ্রথম নিদর্শনটি হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় ও দাববাতুল-আরদের আবির্ভাব । ইমাম কুরতুবী €র.) তাষকেরা গ্রন্থে এবং হাফেজ ইবনে হাজার রে.) বুখারীর টীকায় হযরত ইবনে ওমর রো.)-এর রেওয়ায়েতক্রমে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ এ্রঃঃ বলেন, এ ঘটনার অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর একশ' বিশ বছর পর্যন্ত পৃথিবী বিদ্যমান থাকবে । -তাফসীরে রূহুল মা'আনী] এ বিবরণ দৃষ্টে প্রশ্ন হয় যে, হযরত ঈসা (আ.)-এর অবতরণের পর সহীহ রেওয়ায়েত অনুযায়ী তিনি মানব জাতিকে ঈমানের দাওয়াত দেবেন এবং মানুষ ঈমান কবুল করবে । ফলে সমগ্র বিশ্বে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে । যদি তখনকার ঈমান গ্রহণীয় না হয়, তবে এ দাওয়াত এবং মানুষের ইসলাম গ্রহণ অর্থহীন হয়ে যায় নাকি? তাফসীর রূহুল মা“আনীতে এর উত্তরে বলা হয়েছে যে, পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনাটি হযরত ঈসা (আ.)-এর অবতরণের অনেক পরে হবে । তওবার দরজা তখন থেকেই বন্ধ হবে; হযরত ঈসা (আ.)-এর অবতরণের সঙ্গে সঙ্গে নয়। আল্লামা বিলকিনী প্রমুখ বলেন, এটাও অসন্তব নয় যে, পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর ঈমান ও তওবা গ্রহণীয় না হওয়ার এ নির্দেশটি শেষ জমানা পর্যন্ত অব্যাহত থাকবে না, বরং কিছুদিন পর এ নির্দেশ বদলে যাবে এবং ঈমান ও তওবা আবার কবুল হতে থাকবে । -তাফসীরে রূহুল মা'আনী] সারকথা, আলোচ্য আয়াতে যদিও নিদর্শন ব্যক্ত করা হয়নি, যা প্রকাশিত হওয়ার পর তওবা কবুল হবে না, কিন্তু রাসূলুল্লাহ্ ৪৪৪ -এর বর্ণনা দ্বারা ফুটে উঠেছে যে, এ নিদর্শন হচ্ছে সূর্যের পশ্চিম দিক থেকে উদয় । কুরআন স্বয়ং একথা ব্যক্ত করল না কেন? এ সম্পর্কে তাফসীরে বাহরে-মুহীতে বলা হয়েছে যে, এ ক্ষেত্রে কুরআনের অস্পষ্টতাই গাফেল মানুষকে হুশিয়ার করার ব্যাপারে অধিক সহায়ক । ফলে তারা যে কোনো নতুন ঘটনা দেখেই হুশিয়ার হবে এবং দ্রুত তওবা করবে । এছাড়া এ অস্পষ্টতার আরও একটি উপকারিতা এই যে, মানুষ আরও একটি ব্যাপারে সাবধান হতে পারবে । তা এই যে, পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ফলে যেমন সমগ্র বিশ্বের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তেমনি এর একটি নমুনা হিসেবে প্রত্যেক মানুষের ব্যক্তিগতভাবে তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তার মৃত্যুর সময় ঘটে । কুরআন পাকের অন্য এক আয়াতে এ বিষয়টি আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে- না 2 2 2 তত ভন 03 0015201৫৭5৮ 11,7১4 অর্থাৎ তাদের তওবা কবুল হয় না, যারা গুনাহ করতে থাকে, এমনকি যখন তাদের কারও মৃত্যুর সময় উপস্থিত হয় তখন বলে আমি এখন তওবা করছি। এর ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলুল্লাহ এ্ঃ বলেন- 21 ১5270 5 885 এ 2৮5 অর্থাৎ বন্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হয়, যতক্ষণ না তার আত্মা কণ্ঠনালীতে এসে উর্ধ্বশ্বাস সৃষ্টি করে। এতে বোঝা গেল যে, অন্তিম নিশ্বাসের সময় যখন মৃত্যুর ফেরেশতা সামনে এসে যায়, তখন তওবা কবুল হয় না। এ পরিস্থিতিও আল্লাহর পক্ষ থেকে একটি গুরততূর্ণ নিদর্শন তাই আলোচ্য আয়াতে এ, 5৫1 ০:০০: বাক্যে মৃত্যুর সময়কেও বুঝানো হয়েছে। তাফসীর বাহরে মুহীতে কোনো কোনো আলেমের এ উক্তি বর্ণিতও হয়েছে যে, 522522050০৩ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়, তার কিয়ামত তখনই অনুষ্ঠিত হয়ে যায় । কেননা কর্মজগৎ সমাপ্ত হওয়ার পর কর্মের প্রতিদানের কিছু নমুনা কবর থেকেই শুরু হয়! এখানে আরবি ভাষার দিক দিয়ে এ বিষয়টিও প্রণিধানযোগ্য যে, আলোচ্য আয়াতে প্রথমে বলা হয়েছে- এ৫১এ| ০ ০55 % এরপর এ বাক্যটিকেই পুনরুক্তি করে বলা হয়েছে- (৮1 42০5574575৩ ১৪০ ০:৯505 এখানে সর্বনাম ব্যবহার করে বাক্য সংক্ষিপ্ত করা হয়নি । এতে বোঝা গেল যে, প্রথম বাক্যের কোনো কোনো নিদর্শন ভিন্ন এবং দ্বিতীয় বাক্যের কোনো কোনো নিদর্শন ভিন্ন। এ দ্বারা পূর্ববর্ণিত হযরত হুযায়ফা ইবনে ওসায়েদের রেওয়ায়েতে বর্ণিত বিবরণের দিকে ইঙ্গিত হতে পারে যে, কিয়ামতের প্রধান নির্দশন দশটি । তন্মধ্যে পশ্চিম দিক থেকে সূর্যোদয় সর্বশেষ নিদর্শন যা তওবার দরজা বন্ধ হওয়ার লক্ষণ ।
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।