৩২৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণও [অষ্টম পারা] হরর ব্্ররকীরনীরর ররর কচ ররর ৬8 ররনাকরব ররর ৪৪8৬7 ররারাভরাজররির ও চক রত রত র্রিতততও7889855885888 55555555858 88849রররররবত রবিবার ররর ডজররররররার$৮৮৪৪৪ রাত ররর ড্র উল্রারজর্রতরডজরতরাররাযাবাউররজ। যেত, তবে তা সেখানেই থাকতে দিত এবং বলত আল্লাহ অভাবমুক্ত, তার অংশ কম হলেও ক্ষতি নেই ৷ কুরআন পক তাদের এ পথভ্রষ্টতার উল্লেখ করে বলেছে- ১:৫৮ (০০৮ অর্থাৎ তাদের এ বিচারপদ্ধতি অত্যন্ত বিশ্রী ও একদেশদর্শী ৷ যে আল্লাহ তাদেরকে এবং তাদের সমুদয় বস্তু-সামগ্রীকে সৃষ্টি করেছেন, প্রথমত তারা তার সাথে অপরকে অংশীদার করেছে। তদুপরি তার অংশও নানা ছলছুতায় অন্যদিকে পাচার করে দিয়েছে। কাফেরদের হুঁশিয়ারিতে মুসলমানদের জন্য শিক্ষা : এ হচ্ছে মুশরিকদের একটি পথত্রষ্টতা ও ভ্রান্তির জন্য হুশিয়ারি । এতে এসব মুসলমানদের জন্যও শিক্ষার চাবুক রয়েছে, যারা আল্লাহর প্রদত্ত জীবন ও অন্গপ্রত্যঙ্গের পূর্ণ কার্যক্ষমতাকে _ বিভিন্ন অংশে বিভক্ত করে বয়স ও সময়ের এক অংশ তারা আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে ৷ অথচ জীবনের সমস্ত সময় ও মূহ্র্তকে তারই ইবাদত ও আনুগত্যের জন্য ওয়াকফ করে মানবিক প্রয়োজনাদি মেটানোর জন্য তা থেকে কিছু সময় নিজের জন্য বের করে নেওয়াই সঙ্গত ছিল। সত্য বলতে কি, এরপরও আল্লাহর যথার্থ কৃতজ্ঞতা আদায় হতো না । কিন্তু আমাদের অবস্থা এই যে, দিবারাত্রির চব্বিশ ঘণ্টার মধ্যে যদি কিছু সময় আমরা আল্লাহর ইবাদতের জন্য নিদিষ্ট করি, তবে কোনো প্রয়োজন দেখা দিলে কাজ-কারবার ও আরাম-আয়েশের সময় পুরোপুরি ঠিক রেখে তার সমস্ত জের নামাজ, তেলাওয়াত ও ইবাদতের জন্য নির্দিষ্ট সময়ের উপর ফেলে দেই । কোনো অতিরিক্ত কাজের সম্মুখীন হলে কিংবা অসুখ-বিসুখ হলে সর্বপ্রথম এর প্রভাব ইবাদতের নির্দিষ্ট সময়ের উপর পড়ে । এটা নিঃসন্দেহে অবিচার, অকৃতজ্ঞতা এবং অধিকার হরণ । আল্লাহর আমাদের এবং সব মুসলমানকে এহেন কাজ থেকে বাচিয়ে রাখুন । উ ০১০১-০০-০১: 023 44১5৩ 4৯ যোগসূত্র : ূর্ববন্তী আয়াতসমূহে মুশরিকদের কুফর-শিরক সম্পর্কিত ভ্রান্ত বিশ্বাসসমূহ বর্ণিত হয়েছিল । আলোচ্য আয়াতসমূহে তাদের কর্মগত ভ্রান্তি ও মূর্খ তাসুলভ বিভিন্ন কুপ্রথা উল্লিখিত হয়েছে। বর্ণিত কুপ্রথাসমূহ হচ্ছে এই- ১. তারা খাদ্যশস্য ও ফলের কিছু অংশ আল্লাহর এবং কিছু অংশ দেবদেবীর নামে পৃথক করত । অতঃপর যদি ঘটনাক্রমে আল্লাহর অংশ থেকে কিছু পরিমাণ দেবদেবীদের অংশে মিশে যেত, তবে তা এমননিই থাকতে দিত । পক্ষান্তরে ব্যাপার উল্টো হলে তা তুলে নিয়ে প্রতিমাগুলোর অংশ পুরো করে দিত। এর বাহানা ছিল এই যে, আল্লাহ অভাবমুক্ত ; তার অংশ কম হলেও ক্ষতি নেই, কিন্তু অংশীদাররা অভাব্রস্ত । তাদের অংশ হ্রাস পাওয়া উচিত নয়। এ কুপ্রথাটি আলোচ্য আয়াতসমূহের পূর্ববর্তী আয়াতে ইতঃপূর্বে বর্ণিত হয়েছে । ২. বহীরা, সায়েবা ইত্যাদি জন্তু দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হতো এবং বলা হতো যে, এ কাজ আল্লাহর সন্তুষ্টির নিমিত্ত । এতেও প্রতিমার অংশ ছিল এই যে, একে তার সন্তুষ্টি মনে করা হতো । ৩. মুশরিকরা তাদের কন্যা সন্তানকে হত্যা করত । ৪. কিছু শস্যক্ষেত্র প্রতিমাদের নামে ওয়াকফ করে দিত এবং বলত যে, এর উৎপন্ন ফসল শুধু পুরুষরা ভোগ করবে, মহিলাদেরকে কিছু দেওয়া না দেওয়া আমাদের ইচ্ছাধীন। তাদের দাবি করার অধিকার নেই । ৫. চতুষ্পদ জন্তুদের বেলায়ও তারা এমনি ধরনের কার্ষপদ্ধতি অবলম্বন করত এবং কোনো কোনো জন্তু শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট করে দিত । ৬. তারা যেসব চতৃষ্পদ জন্তু প্রতিমাদের নামে ছেড়ে দিত সেগুলোতে আরোহণ করা কিংবা বোঝা বহন করা সম্পূর্ণ হারাম মনে করত । ৭. বিশেষ কতকগুলো চতুষ্পদ জন্তুর উপর তারা কোনো সময় আল্লাহর নাম উচ্চারণ করতো না, উদাহরণত দুধ দোহন করার সময়, আরোহণ করার সময় এবং জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করত না। ৮. বহিরা কিংবা সায়েবা নামে অভিহিত করে যেসব জন্তু প্রতিমাদের নামে ছেড়ে দিত, সেগুলোকে জবাই করার সময় পেট থেকে জীবিত বাচ্চা বের হলে তাকেও জবাই করত কিন্তু তা শুধু পুরুষদের জন্য হালাল এবং মহিলাদের জন্য হারাম মনে করত । পক্ষান্তরে মৃত বাচ্চা বের হলে তা সবার জন্য হালাল হতো । ৯. কোনো কোনো জন্তুর দুধও পুরুষদের জন্য হালাল এবং মহিলাদের জন্য হারাম ছিল। ১০. বহিরা, সায়েবা, ওসীলা, হামী -এ চার প্রকার জন্তুর প্রতি সম্মান প্রদর্শনকে তারা ইবাদত বলে গণ্য করত । এসব রেওয়ায়েত দুররে-মনসূর ও রূহুল মা“আনী গ্রন্থে বর্ণিত রয়েছে। _তাফসীরে বয়ানুল কুরআন]
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।