৩১২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [অফ্টম পারা] ৩৬০ 08০০০০০3৮6১) ০১১৮০ 2 ক ৩০০ 08543 ৬০৯৮ ১৭ 31 এ) ৃ তপট এ3৩ 9০৩) উকি ৪১ তপতি) ৩০০০১ ৮৮-১৮-০৯০১ এটি ছিল মুমিন ও কাফেরের কুরআন বর্ণিত দৃষ্টান্ত । মু'মিন জীবিত আর কাফের মৃত । দ্বিতীয় দৃষ্টান্ত ঈমান ও কুফরের আলো « অন্ধকার ছ্বারা দেওয়া হয়েছে। ঈমান আলো ও কুফর অন্ধকার £ ঈমানকে আলো এবং কুফরকে অন্ধকার বলা হয়েছে। চিন্তা করলে বোঝা যায়, « ৃ্টাত্তটি মোটেই কাল্পনিক নয় বাস্তব সত্যেরই বর্ণনা । আলো ও অন্ধকারের আসল উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করলে দৃষ্টান্তের স্বরূগ ফুটে উঠবে । আলোর উদ্দেশ্য হচ্ছে নিকট ও দূরের বস্তুসমূহ দেখা, ০০০০০০০০০৮০ উপকারী বস্তুসমৃহকে অবলম্বন করার সুযোগ পাওয়া যায়। এখন ঈমানকে দেখুন। সেটি একটি নূর, যার আলো সমগ্র আকাশ, ভূপৃষ্ঠ এবং এগুলোর বাইরের সব বস্তুতে প্রতিফলিত একমাত্র এ আলোই গোটা বিশ্বের পরিণাম এবং সবকিছুর বিশুদ্ধ ফলাফল দেখাতে পারে : যার কাছে এ নূর থাকে, সে নিজেও সব ক্ষতিকর বস্তু থেকে বাচতে পারে এবং অপরকেও বাচাতে সক্ষম । পক্ষান্তরে যার কাছে এ আলো নেই, সে নিজে অন্ধকারে নিমজ্জিত । সামগ্রিক বিশ্ব এবং গোটা জীবনের দিক দিয়ে কোন বস্তু উপকারী এবং কোন বস্তু অপকারী সে তা বাছাই করতে সক্ষম নয় । শুধু হাতের কাছের বস্তুসমূহকে অনুমান করে কিছু চিনতে পারে, ইহকালীন জীবনই হচ্ছে হাতের কাছের পরিবেশ। কাফের ব্যক্তি পার্থিব ও ক্ষণস্থায়ী এ জীবন এবং এর লাভ-লোকসান চিনে নেয় । কিন্তু পরবর্তী চিরস্থায়ী জীবনের কোনো খবরই সে রাখে না। এ জীবনের লাভুলোকসানের কোনো অনুসথতিও তার নেই। কুরআন পাক এ বিষয়টি বোঝাবার জন্যই বলেছে- 2502 72 চযা 9570 ১০০০ ০৮ » 1৯৮৮ ১৯:-৭ অর্থাৎ তারা বাহ্যিক পার্থিব জীবন এবং এর লাঙ-লোকসান যৎসামান্য বুঝে, কিন্তু পরকাল সম্পর্কে এরা একেবারেই গাফিল। অন্য এক আয়াতে পূর্ববর্তী কাফের সম্প্রদায়সমূহের কথা উল্লেখ করার পর কুরআন বলে- ০৮: 150? অর্থাৎ পরকালের ব্যাপারে এমন তীব্র গাফিল ব্যক্তিরা এ জগতে বোকা ও নির্বোধ ছিল না; বরং তারা ছিল উর্বর মস্তিষ্ক ও প্রগতিবাদী। কিনতু এ বাহ্যিক চিন্তার ওজ্জন্য ধু জগতের জস্থাযী জীবনের পরিপাটিতেই কাজে লাগতে পারত! পরকালের চিরস্থায়ী জীবনে এর কোনো প্রভাব ছিল না। এর বিবরণ শোনার পর আলোচ্য আয়াতটি পুনরায় পাঠ করুন- -55/৮5020 50080 22 3 55 ৩৫০০ 08250 9 0০০০9 ০০৬ উদ্দেশ্য এই যে, ব্যক্তি পূর্বে মৃত অর্থাৎ কাফের ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি অর্থাৎ মুসলমান করেছি এবং তাকে এমন একটি নূর অর্থাৎ ঈমান দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি এ ব্যক্তির সমতুল্য হতে পারে, যার অবস্থা এই যে, সে এমন অন্ধকারে নিমজ্জিত, যা থেকে বের হতে পারে না। অর্থাৎ কুফরের অন্ধকারসমূহে পতিত । সে নিজেই, নিজের লাভ-লোকসান চেনে না, অপরের কি উপকার করবে । ঈমানের আলোর উপকার অন্যেরাও পায় £ এ আয়াতে ৮১৫| 3 4 -৩- বলে একথাও ব্য কর! হয়েছে যে, ঈমানের আলো শুধু মসজিদ, খানকাহ, নির্জন প্রকোষ্ঠ কিংবা হুজরার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে ব্যক্তি আল্লাহর, পক্ষ থেকে এ নূর প্রাপ্ত হয়, সে একে নিয়ে জনসমাবেশ চলাফেরা করে এবং সর্বত্র এর দ্বারা নিজেও উপকৃত হয় এবং অপরকেও উপকার পৌছায় । আলো কোনো অন্ধকারের কাছে পরাভূত হয় না। একটি মিটিমিটি প্রদীপও অন্ধাকারে নতি স্বীকার করে না, তবে প্রদীপের আলে। দূর পর্থস্ত পৌছে না। কিরণ প্রখর হলে দূরে পৌছে এবং নিস্তেজ হলে অল্প স্থান আলোকিত, করে। কিন্তু সর্বাবস্থায়ই সে অন্ধকার ভেদ করে । অন্ধকার তাকে ভেদ করতে পারে না। অন্ধকার যে আলোকে ভেদ করে, সে. আলোই নয়। এমনিভাবে যে ঈমান কুফরের কাছে পরাভূত হয়ে যায়, তা ঈমানই নয় । ঈমানের নূর মানব জীবনের সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়ও সর্বযুগে মানুষের সাথে আছে। এমনিভাবে এ দৃষ্টান্তে আরও ইঙ্গিত রয়েছে যে, আলোর উপকারিতা প্রত্যেক মানুষ ও জীব-জস্তু ইচ্ছায় ও অনিচ্ছায় সর্বাবস্থায় কিছু না কিছু ভোগ করে । মনে করুন, আলোর মালিক চায় না যে, অন্য কেউ এ আলোর দ্বারা উপকৃত হোক এবং অপর ব্যক্তিও উপকার লাভের ইচ্ছা করেনি, কিন্তু কারো সাথে আলো থাকলে অনিচ্ছায় ও স্বাভাবিকভাবেই সবাই তা দ্বারা উপকৃত হবে। এমনিভাবে
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।