Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তঅফগীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খর [অষ্টম পারা] ৩১৯১৯ ক জরিরও৬ ররর ওওনরননরর্ররাযরররপ্ঞপ্ররাতউর উরি উর্রজযিরাজাাউজ্িতডউিককখকররররিররাঠউ ররর 27টি৫58888865585868588885589865র88ররির ওর ররজর্রিউরিক জজ ৯৮ 8৮৮868৬8588 85558888রজরিরীরিগার 88 গ্রউতরাজি 7888 রউ৪৪4ররারারারারতরারীডিডিডিককর। করেছেন। এ পথ প্রদর্শন অনুযায়ী প্রত্যেক সৃষ্টজীব নিজ নিজ কর্তব্য সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে তা পালন করে যাচ্ছে। কর্তব্য পালনই তাদের প্রত্যেকের জীবনের প্রমাণ ৷ এদের মধ্যে যে বস্তু যখন যে অবস্থায় স্বীয় কর্তব্য পালন ত্যাগ করে, তখন সে জীবিত নয় মৃত। পানি যদি স্বীয় কর্তব্য পিপাসা নিবারণ ও ময়লা নিষ্কাশন ইত্যাদি ছেড়ে দেয় তবে তাকে পানি বলা যায় না। আগুন জ্বালানো পোড়ানো ছেড়ে দিলে আগুন থাকবে না। বৃক্ষ ও ঘাস উৎপন্ন হওয়া, বেড়ে উঠা অতঃপর ফলে-ফুলে সমৃদ্ধ হওয়া ত্যাগ করলে বৃক্ষ ও উদ্ভিদ থাকবে না । কেননা সে স্বীয় জীবনের লক্ষ্যকে ত্যাগ করেছে। ফলে সে নিষ্প্রাণ মৃতের মতো হয়ে গেছে। সমগ্র সৃষ্টজগতের বিস্তারিত পর্যালোচনা করার পর সামান্য জ্ঞান-বৃদ্ধি ও চেতনা সম্পন্ন ব্যক্তিও এ ব্যাপারে চিন্তা করতে বাধ্য হবে যে, মানুষের জীবনের লক্ষ্য ও কর্তব্য কি? সে যদি স্বীয় জীবনের লক্ষ্য অর্জনে ব্রতী হয়, তবে সে জীবিত বলে অভিহিত হওয়ার যোগ্য । নতুবা তার স্বরূপ একটি মৃতদেহের চাইতে বেশি কিছু নয়। এখন দেখতে হবে, মানুষের জীবনের লক্ষ্য ও কর্তব্য কি? উল্লিখিত নীতি অনুযায়ী একথা সুনির্দিষ্ট যে, সে যদি জীবনের লক্ষ্য ও কর্তব্য পালন করে যায়, তবে সে জীবিত নতুবা মৃত বলে আখ্যায়িত হওয়ার যোগ্য । যেসব জ্ঞানপাপী পণ্ডিত মানুষকে জগতের একটি স্বউদ্গত ঘাস কিংবা একটি চালাক ধরনের জন্তু বলে সাব্যস্ত করেছে, যাদের মতে মানুষ ও গাধার মধ্যে কোনো স্বাতন্ত্র্য নেই এবং যারা মানবিক প্রবৃত্তি চরিতার্থ করা , পানাহার, ন্দ্রা-জাগরণ এবং অবশেষে মরে যাওয়াকেই জীবনের লক্ষ্য হিসেবে স্থির করেছে, তারা প্রকৃত জ্ঞানীদের কাছে সম্বোধনের যোগ্য নয় । বিশ্বের প্রত্যেক ধর্ম ও চিন্তাধারার সাথে সম্পর্কশীল মনীষীবৃন্দ সৃষ্টির আদিকাল থেকে অদ্যাবধি এ বিষয়ে একমত যে, মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত । এটা জানা কথা যে, যার জীবনের লক্ষ্য সেরা ও উত্তম হওয়ার দিকে দিয়ে স্বতন্ত্র মর্যাদার অধিকারী, তাকেই সেরা ও উত্তম বলা যেতে পারে । প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি একথাও জানে যে, পানাহার, ন্দ্রা জাগরণ, বসবাস ও পরিধানের ব্যাপারে অন্যান্য জীব-জন্তুর চাইতে মানুষের বিশেষ কোনো স্বাতন্ত্র্য নেই; বরং অনেক জীবজন্তু মানুষের চাইতে উত্তম ও বেশি পানাহার করে, মানুষের চাইতে ভালো প্রাকৃতিক পোশাক পরিবৃত এবং মানুষের চাইতে উৎকৃষ্ট আলো-বাতাসে বসবাস করে ৷ নিজের লাভ-লোকসান চেনার ব্যাপারে প্রত্যেক জন্তু বরং প্রত্যেক উত্তিদ বেশ সচেতন । উপকারী বস্তু অর্জন এবং ক্ষতিকর বস্তু থেকে আত্মরক্ষার যথেষ্ট যোগ্যতা তারা রাখে । এমনিভাবে অপরের উপকার সাধনের ব্যাপারে তো সকল জীবজন্তু ও উত্তিদ বাহ্যত মানুষের চাইতেও অগ্ে । তাদের মাংস, চামড়া, অস্থি, রগ এবং বৃক্ষের শিকড় থেকে নিয়ে শাখা-প্রশাখা ও পত্র-পল্লব পর্যন্ত প্রতিটি বস্তু সৃষ্ট জীবের জন্য উপকারী । পক্ষান্তরে মানুষের মাংস, চামড়া, লোম, অস্থি, রগ ইত্যাদি কোনো কাজেই আসে না। এখন দেখতে হবে, এমতাবস্থায় মানুষ কিসের ভিও্ডিতে “সৃষ্টির সেরা' পদে অভিষিক্ত হয়েছে? সত্যোপলদ্ধির মঞ্জিল এবার কাছেই এসে গেছে। সামান্য চিন্তা করলেই বোঝা যাবে যে, উপরিউক্ত বস্তুসমূহের বুদ্ধি ও চেতনার দৌড় উপস্থিত জীবনের সাময়িক লাভ-লোকসান পর্যন্ত সীমাবদ্ধ | এ জীবনেই এগুলো অপরের জন্য উপকারী দেখা যায়। পার্থিব জীবনের পূর্বে কি ছিল এবং পরে কি হবে এ ক্ষেত্রে জড় পদার্থ ও উদ্ভিদের তো কথাই নেই, কোনো বৃহত্তম হুঁশিয়ার জন্তুর জ্ানচেতনাও কাজ করে না এবং এ ক্ষেত্রে এগুলোর মধ্যে কোনো বস্তুই কারও উপকারে আসে না। ব্যস, এক্ষেত্রেই সৃষ্টির সেরা মানুষকে কাজ করতে হবে এবং এর দ্বারাই অন্যান্য সৃষ্ট জীব থেকে তার স্বাতন্ত্র্য পরিস্ফুট হতে পারে। জানা গেল যে, মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে সমগ্র বিশ্বের আদি-অন্তকে সামনে রেখে সবার পরিণাম চিন্তা করে এটা নির্ধারণ করা যে, সামগ্রিক দিক দিয়ে কোন বস্তু উপকারী এবং কোন বস্তু ক্ষতিকর ও কষ্টদায়ক। অতঃপর এ জ্ঞানের আলোতে নিজের জন্য উপকারী বস্তুসমূহ অর্জন করা এবং ক্ষতিকর বন্তুসমূহ থেকে বেঁচে থাকা; অপরকে এসব উপকারী বন্তসমূহের প্রতি আহ্বান করা এবং ক্ষতিকর বস্তুসমূহ থেকে বেঁচে থাকা; অপরকে এসব উপকারী বস্তুসমূহের প্রতি আহ্বান করা এবং ক্ষতিকর বস্তুসমূহ থেকে বাচিয়ে রাখতে সচেষ্ট হওয়া যাতে চিরস্থায়ী সুখ, আরাম ও শান্তির জীবন অর্জিত হয় । যখন মানব জীবনের লক্ষ্য এবং মানবিক পূর্ণতার এ আদর্শগত উপকার নিজেকে অর্জন করতে হবে এবং অপরকে পৌছাতে হবে তখন কুরআনে এ দৃষ্টান্ত বাস্তব রূপ ধারণ করে ফুটে উঠবে যে, এ ব্যক্তিই জীবিত যে আল্লাহ তা'আলা ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বের আদি-অন্ত ও এর সামথিক লাভ-লোকসানকে আল্লাহর প্রত্যাদেশের আলোকে যাচাই করে । কেননা নিছক মানবিক জ্ঞান-বুদ্ধি কখনও এ কাজ করেনি এবং করতে পারেও না । বিশ্বের বড় বড় পপ্তিত ও দার্শনিক অবশেষে একথা স্বীকার করেছেন। মাওলানা রুমী চমৎকার বলেছেন- ৮741 4৮৮ ১৮১৯ ০১ ১১০৮ ক ৬৯১৩৩ ০৪০৮ ০৮৬ ০৪ আল্লাহর প্রত্যাদেশের অনুসারী ও মুমিন ব্যক্তিই যখন জীবনের লক্ষ্যের দিক দিয়ে জীবিত, তখন একথাও বোঝা গেল. যে ব্যক্তি এরূপ নয়, সে মৃত বলেই অভিহিত হওয়ার যোগ্য । মাওলানা রুমীর ভাষায় জীবনের লক্ষ্য হলো-

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।