Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় ধও [সপ্তম পারা! ২৭১ কহত৪৬র রক ককররজনত৪3৫78680878 ধারা রনাকরারককরাড ডক কক কারার রাজনারনারনাতরর করিত 5286৪7455888 রিজিয়া জিতকক55৪8298 তত তত তরী কনান কক রক কক ত জর রর 7770855825768 85 কর বরাক 5 ৬ ৮৫৬ ও ও ও রাশ রপপপাড রাপপপরশাপা এ বিতর্কে হযরত ইবরাহীম (আ.) পয়গান্বরসুলভ প্রজ্ঞা ও উপদেশ প্রয়োগ করে প্রথমবারেই তাদের নক্ষত্র পূজাকে ভ্রান্ত ও পথভ্রষ্টতা বলে আখ্যা দেননি, বরং এমন এক পন্থা অবলম্বন করলেন, যাতে প্রত্যেক সচেতন মানুষের মন ও মস্তিষ্ক প্রভাবানিত হয়ে স্বতঃক্ফুর্তভাবেই সত্যকে উপলব্ধি করে ফেলে। তবে মূর্তিপূজার বিরুদ্ধে বলতে গিয়ে প্রথমবারেই কঠোর হয়ে যান এবং স্বীয় পিতা ও জাতির পথত্রষ্ট হওয়ার বিষয়টি দ্ধযর্থহীন ভাষায় প্রকাশ করে দেন। কেননা, মূর্তিপূজা যে একটি অযৌক্তিক পথভ্রষ্টতা, তা সম্পূর্ণ স্পষ্ট ও সুবিদিত। এর বিপরীতে নক্ষত্র-পূজার ভ্রান্তি ও পথত্রষ্টতা এতটা সুস্পষ্ট ছিল না। নক্ষব্র-পৃজার বিরুদ্ধে হযরত ইবরাহীম (আ.)-এর বর্ণিত যুক্তি-প্রমাণের সারমর্ম এই যে, যে বস্তু পরিবর্তনশীল, যার অবস্থা প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে এবং স্বীয় গতিশীলতায় অন্য শক্তির অধীন, সে কিছুতেই পালনকর্তা হওয়ার যোগ্য নয়। এ যুক্তি-প্রমাণে নক্ষত্রের উদয়, অস্ত এবং মধ্যবর্তী সব অবস্থাও উল্লেখ করে বলা যেত যে, নক্ষত্র স্বীয় গতি-প্রকৃতিতে স্বাধীন নয় অন্য কারও নির্দেশ অনুসরণ করে একটি বিশেষ পথে বিচরণ করে । কিন্তু হযরত ইবরাহীম (আ.) এসব অবস্থার মধ্যে থেকে শুধু নক্ষত্রপুর্জের অসহায়ত্ব ও শক্তিহীনতা প্রমাণ করার জন্য অস্তিমিত হওয়াকে এখানে উল্লেখ করেছেন। কেননা এগুলোর অন্তমিত হওয়ার বিষয়টি জনসাধারণের দৃষ্টিতে সেগুলোর একপ্রকার পতনরূপে গণ্য হয়ে । যে যুক্তিপ্প্রমাণ জনগণের মনে সাড়া জাগাতে পারে, পয়গাম্বরণণ সাধারণত সে যুক্তি-প্রমাণই অবলম্বন করেন। তীরা দার্শনিকসুলত তাত্ত্বিক আলোচনার পেছনে বেশি পড়েন না; বরং সাধারণ জ্ঞানবুদ্ধির মাপকাঠিতেই সন্বোধন করেন । তাই নক্ষত্রপুর্জের অসহায়ত্ব ও শক্তিহীনতা প্রমাণ করার জন্য অস্তমিত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন । নতুবা এ উদ্দেশ্য হাসিলের জন্য উদয় এবং তৎপরবর্তী অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত সব পরিবর্তনকেও প্রমাণ হিসেবে উল্লেখ করা যেত। দীন প্রচারকদের জন্য কয়েকটি নির্দেশ : হযরত ইবরাহীম (আ.)-এর বিতর্ক-পদ্ধতি থেকে ওলামা ও ইসলাম প্রচারকগণের জন্য কয়েকটি গুরুতৃপূর্ণ নির্দেশ অর্জিত হয়। প্রথম নির্দেশ এই যে, প্রচার ও সংশোধনের কাজে সকক্ষেত্রে কঠোরতা সমীচীন নয় এবং সবক্ষেত্রে নম্রতাও সমীচীন নয় । বরং প্রত্যেকটিরই একটা বিশেষ ক্ষেত্র ও সীমা রয়েছে। প্রতিমা- পুজার ব্যাপারে ইবরাহীম (আ.) কঠোর ভাষা ব্যবহার করেছেন । কেননা এর ভ্রষ্টতা প্রত্যক্ষ বিষয় । কিন্তু নক্ষত্র-পূজার ক্ষেত্রে এরূপ কঠোর ভাষা প্রয়োগ করেননি, বরং বিশেষ দৃরদর্শিতার সাথে আসল স্বব্ধপ জাতির সামনে তুলে ধরেছেন । কেননা নক্ষত্রপুঞ্জের ক্ষমতাহীনতা স্বহস্ত নির্মিত প্রতিমাদের ক্ষতাহীনতার মতো সুস্পষ্ট নয়। এতে বোঝা গেল যে, জনসাধারণ যদি এমন কোনো ভ্রান্ত কাজে লিপ্ত হয়, যার ভ্রান্তি ও ভ্রষ্টতা সাধারণ দৃষ্টিতে সুস্পষ্ট নয়, তবে আলেম ও প্রচারকের উচিত, কঠোরতার পরিবর্তে তাদের সন্দেহ ভঞ্জনের পন্থা অবলম্বন করা । দ্বিতীয় নির্দেশ এই যে, সত্য প্রকাশের বেলায় এখানে হযরত ইবরাহীম (আ.) জাতিকে একথা বলেননি যে, তোমরা এরূপ কর; বরং নিজের অবস্থা ব্যক্ত করেছেন যে, আমি এসব উদয় ও অস্তের আবর্তে নিপতিত বস্তুকে উপাস্য স্থির করতে পারি না। তাই আমি স্বীয় আনন এমন সত্তার দিকে ফিরিয়েছি, ধিনি এসব বস্তুর সৃষ্টিকর্তা এবং পালকর্তা | উদ্দেশ্যে তাই ছিল যে, তোমাদেরও এরূপ করা দরকার । কিন্তু বিজ্ঞজনোচিত ভঙ্গিতে তিনি স্পষ্ট সন্বোধনে বিরত থাকেন যাতে তারা জেদের বশবর্তী না হয়ে পড়ে । এতে বোঝা গেল যে, যেভাবে ইচ্ছা, সত্যকথা বলে দেওয়াই সংস্কার ও প্রচারকের দায়িত্ব নয়, বরং কার্যকারী ভঙ্গিতে বলা জরুরি ৷ -মাআরিফুল কুরআন : ৩/৩৫৩-৫৭]

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।