তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [সপ্তম পারা] ২৬১ ৬৪৪৪০৩৪০৭৫৮ ৮৪৪৮৮৪৪৪৪৪৪৪৫০১৪৪৪৪৪৪৪ ররর রড ৪৪৪৮৪৫৫৪৪৪৪ রএএরারাতহরাররর 85৮৮৮৪৮68৪৮ 5 88585588888 8866ররডউিতা880458587868888806888855885858578588885 88552788888 75758585588 88778888205 838806878 585 888রজর8$ররনারকগগরওকাককত 57285778175558577578775575857754755 চা পতি ওটি? ০৮ সপ পাপ কী ফিরে আসে। অন্য এক আয়াতে বলা হয়েছে- 4:৯৫ ১21০2? তির রত 32 শিপ ০৪ অর্থাৎ দিরওঠজনাউনন দের কত তিল আলাল নে কক রে দন জনাব কোথাও পদ্থলন ঘটলে কিংবা কারও । রোগ-ব্যথা দেখা দিলে তা সবই কোনো না কোনো গুনাহের প্রতিফল মনে করতে হবে। আল্লাহ তা'আলা অনেক গুনাহ ক্ষমাও করে দেন। আল্লামা কাষী বাইযাতী (র.) বলেন, এর অর্থ এই যে, অপরাধী ও গুনাহগাররা যেসব রোগ-ব্যাধি ও বিপদাপদের সম্মুখীন হয়, তা সবই গুনাহের ফল। কিন্তু নিষ্পাপ ও পাপুমক্তদের রোগ-ব্যাধি ও বিপদাপদের সম্মুখীন করার উদ্দেশ্য তাদের ধৈর্য ও দৃঢ়তার পরীক্ষা নেওয়া এবং জান্নাতে তাদেরকে উচ্চ স্তর দান করা হয়ে থাকে। মোটকথা এই যে, পাপ থেকে মুক্ত নয় এরূপ সাধারণ লোকেরা যে কোনো অসুখ-বিসুখ, বিপদাপদ কষ্ট ও অস্থিরতায় পতিত হয়, তা সবই পাপের ফলশ্রুতি । এ থেকে আরও জানা যায় যে, সব বিপদাপদ, অস্থিরতা, দুর্ঘটনা ও সংকটের আসল ও সত্যিকার প্রতিকার হচ্ছে আল্লাহ তা'আলার দিকে প্রত্যাবর্তন করা, অতীত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে তা থেকে বিরত থাকতে কৃতসংকল্প হওয়া এবং বিপদমুক্তির জন্য আল্লাহর কাছেই দোয়া করা। এর অর্থ এই নয় যে, বস্তুনিষ্ঠ সাজসরঞ্জাম, ওষধপত্র, চিকিৎসা এবং বিপদমুক্তির জন্য বস্তুগত কলাকৌশল অনর্থক । বরং উদ্দেশ্য এই যে, প্রকৃত কার্যনির্বাহী আল্লাহ তা'আলাকেই মনে করতে হবে এবং বস্তুগত সাজসরঞ্জামকেও তারই নিয়ামত মনে করে ব্যবহার করতে হবে । কেননা সব সাজসরঞ্জম ও যন্ত্রপাতি তারই সৃজিত এবং তীরই প্রদত্ত নিয়ামত! এগুলো তারই নির্দেশ ও ইচ্ছার অনুগামী হয়ে মানুষের সেবা করে । অগ্নি, বাতাস, পানি, মৃত্তিকা এবং পৃথিবীর সব শক্তি তার নির্দেশের অনুগামী । তার ইচ্ছা ব্যতিরেকে অগ্নি দাহন করতে পারে না, পানি নির্বাপণ করতে পারে না, কোনো ওঁষধ ক্রিয়া করতে পারে না এবং কোনো পর্থ রোগীর ক্ষতি সাধন করতে পারে না। অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, মানুষ যখন আল্লাহ তা'আলার প্রতি অমনোযোগী হয়ে শুধু বস্তুনিষ্ঠ সাজসরঞ্জামের পিছনে পড়েছে, তখন সাজসরঞ্জাম বৃদ্ধির সাথে সাথে মানুষের অস্থিরতাও বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্নভাবে কোনো ওঁষধ কিংবা ইঞ্জেকশনের উপকার প্রমাণিত হওয়া কিংবা কোনো বস্তুগত কলাকৌশলের সাফল্য অর্জন করা অমনোযোগিতা ও পাপের সাথেও সম্ভবপর । কিন্তু যখন সামঘিকভাবে গোটা মানব জাতির অবস্থা পর্যবেক্ষণ করা হয়, তখন এসব বস্তু ব্যর্থ দৃষ্টিগোচর হয় । বর্তমান যুগে মানুষকে আরাম দেওয়া ও কষ্ট দূর করার জন্য কত রকমের যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম যে আবিফৃত হয়েছে এবং হচ্ছে, তার ইয়ত্তা নেই। পঞ্চাশ বছর আগের মানুষ এসব বস্তুর কল্পনাও করতে পারত না। রোগ-ব্যাধির চিকিৎসার জন্য নতুন নতুন দ্রুত ক্রিয়াশীল ওঁধধপত্র, নানা রকমের ইঞ্জেকশন এবং বড় বড় সুদক্ষ ডাক্তার ও স্থানে স্থানে হাসপাতালের প্রাচুর্য কার না জানা আছে। পঞ্চাশ-বাট বছরের আগের মানুষ এগুলো থেকে বঞ্চিত ছিল । কিন্তু সামগ্রিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে, এসব যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম থেকে বঞ্চিত মানুষ আজকের মতো এত বেশি রুগ্ণ ও দুর্বল ছিল না। এমনিভাবে আজ ব্যাপক সংক্রামক ব্যাধির জন্য নানা রকমের টীকা রয়েছে। দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করার জন্য অগ্নিনির্বাপক ইঞ্জিন, বিপদ মুহূর্তে তাৎক্ষণিক সংবাদ প্রেরণ ও তাৎক্ষণিক সাহায্যের উপায়াদি ও আসবাবপত্রের প্রাচ্য রয়েছে। কিন্তু এসব বস্তুগত সাজসরঞ্জাম যতই বৃদ্ধি পাচ্ছে, মানুষ দুর্ঘটনা ও বিপদাপদের শিকার পূর্বের তুলনায় বেশি হচ্ছে। এর কারণ এ ছাড়া কিছুই নয় যে, বিগত যুগে শ্রষ্টার প্রতি অমনোযোগিতা ও ্রকাশ্য অবাধ্যতা এত অধিক ছিল না, যতটুকু বর্তমানকালে রয়েছে। বিগত যুগে আরাম-আয়েশের সাজসরঞ্জামকে আল্লাহ তা'আলার দান মনে করে কৃতজ্ঞতা সহকারে ব্যবহার করা হতো, কিন্তু আজকের মানুষ বিদ্রোহের মানোভাব নিয়ে এগুলো ব্যবহার করতে সচেষ্ট । তাই যন্ত্রপাতি ও সাজসরঞ্জামের প্রাচুর্য তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না।
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।