Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [সপ্তম পারা] ২৪৯ এতে হযরত ফারূকে আযম (রা.) পরামর্শ দিলেন যে. এ দাবি মেনে নিতে অসুবিধা কি? মুসলমানরা তো অকৃত্রিম বন্ধু আছেই। তাদেরকে কিছুক্ষণ দূরে সরে থাকতে বলে দেওয়া হবে। সম্ভবত এভাবে কুরাইশ সর্দাররা আল্লাহর কালাম শুনবে এবং মুসলমান হয়ে যাবে। কিন্তু পূর্ববর্তী আয়াতে এ পরামর্শের বিপক্ষে নির্দেশ আসে যে, কখনও এমনটি করা যাবে না। এমন করা অন্যায় ও অবিচার । এ নির্দেশ অবতীর্ণ হলে ফারূকে আযম (রা.) নিজের ভুল বুঝতে পারেন। তিনি ভীত হয়ে পড়েন যে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে পরামর্শ দিয়ে হয়তো তিনি মহা অন্যায় করে ফেলেছেন। তাই তিনি ক্ষমা প্রার্থনার জন্য উপস্থিত হলেন। আলোচ্য আয়াতসমূহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছে। এসব আয়াতের সারমর্ম এই যে, আপনাকে অতীত ভুলের জন্য পাকড়াও করা হবে না বলে তাদেরকে শান্ত করে দিন । শুধু তাই নয়, পরম দাতা-ও দয়ালু আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামতের ওয়াদাও শুনিয়ে দিন। তার দরবারের এ আইন সম্পর্কেও বলে দিন যে, যখন কোনো মুসলমান অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে বসে, অতঃপর ভুল বুঝতে পেরে তওবা করে নেয় এবং ভবিষ্যতে সংশোধন হয়ে যায়, তখন আল্লাহ তা'আলা তার অতীত গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং ভবিষ্যতে ইহলৌকিক ও পারলৌকিক নিয়ামত থেকেও তাকে বঞ্চিত করবেন না। এ ব্যাখ্যা অনুযায়ী এ আয়াতগুলো পূর্ববর্তী আয়াসমূহে বর্ণিত বিশেষ ঘটনা সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। কিন্তু কোনো কোনো তাফসীরবিদ এসব আয়াতের বিষয়বস্তুকে একটি স্বতন্ত্র নির্দেশনামা হিসাবে উপস্থাপিত করেছেন। এ বিষয়বস্তু তাদের সম্পর্কে, যারা অজ্ঞতাবশত কোনো গুনাহ করে ফেলে এবং পরে অনুতপ্ত হয়ে তওবা করে স্বীয় কাজকর্ম সংশোধন করে নেয় । চিন্তা করলে বোঝা যায় যে, উপরিউক্ত উভয়বিধ উক্তিতে কোনোরূপ পরম্পর বিরোধিতা নেই । কেননা, সবাই এ বিষয়ে একমত যে, কুরআন মাজীদের কোনো নির্দেশ বিশেষ ঘটনা সম্পর্কে অবতীর্ণ হলেও যদি তার ভাষা ও বিষয়বস্তু ব্যাপক হয়, তবে সে -নির্দেশটি শুধু সে বিশেষ ঘটনার সাথেই সম্পৃক্ত থাকে না, বূরং এটি ব্যাপক নির্দেশের রূপ পরিগ্রহ করে । তাই যদি ধরে নেওয়া যায় যে, আলোচ্য আয়াতসমূহ উল্লিখিত ঘটনা সম্পর্কেই অবতীর্ণ হয়েছে তবুও এ নির্দেশ একটি ব্যাপক বিধির মর্যাদা রাখে, যাপ্রত্যেক গুনাহগারের বেলায় প্রযোজ্য, যে গুনাহ করার পর স্বীয় ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ কর্ম সংশোধন করে নেয়। -[তাফসীরে মা*আরিফুল কুরআন : ৩/৩১৩-১৪]

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।