২৩৪ তাফসারে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খও [সপ্তম পারা] গতর ররর ররর ডর ৮৮৮৪৮৮৮৪৪ ডক ডর ক কনক ডর৮০৮৪৪৮৪৪৪৮৮৪৪৮৪৪৪৪৪৪৪৪৪৬৪৪৪৪৪৪৪৪৪%৮৮%%৪৪৪৪৪ড৪৪১%৪৪৪৪৪৪৪৪৪৪ রমার ররজরররাযাজাতরিজরি উর ডর ররর তককড ৮৮৪5৪৮৮7৪৪৪ ৪৪৪৪৪৪৪৪৪%৪৪৪৪৪৪৮৫৪০৪৪৪৪৪৪৫৪৪এর৪৫৪৪৪৪৪৪৪৪ রম ররর ৪৫ রড তভরারাডওযা জরা. টি তি তা উ/১-৫//421555$ 3,5১5 ১19 28 : ইসলামের তিনটি মূলনীতি রয়েছে- ১. একত্ববাদ, ২. রিসালত ও ৩. আখেরাতে বিশ্বাস। অবশিষ্ট সব বিশ্বাস এ তিনটিরই অধীন। এ তিন মূলনীতি মানুষকে স্বীয় স্বরূপ ও জীবনের লক্ষ্যের সাথে পরিচয় করিয়ে দেয় এবং জীবনে বিপ্লব সৃষ্টি করে তাকে এক সরল ও স্বচ্ছ পথে দাড় করিয়ে দেয় । এগুলোর মধ্যে পরকাল ও পরকালের প্রতিদান ও শাস্তির বিশ্বাস কার্যত এমন একটি বৈপ্রবিক বিশ্বাস, যা মানুষের প্রত্যেক কাজের গতি বিশেষ একটি দিকে ঘুরিয়ে দেয়। এ কারণেই কুরআন পাকের সব বিষয়বস্তু এ তিনটির মধ্যেই চক্রাকারে আবর্তিত হয় । আলোচ্য আয়াতসমূহে বিশেষভাবে পরকালের প্রশ্ন ও উত্তর, কঠোর শাস্তি, অবশেষ ছওয়াব এবং ক্ষণস্থায়ী দুনিয়ার স্বরূপ বর্ণিত হয়েছে। প্রথম আয়াতে অবিশ্বাসী, অপরাধীদের অবস্থা বর্ণনা করে বলা হয়েছে, পরকালে যখন তাদেরকে দোজখের কিনারায় দাড় করানো হবে এবং তারা কল্পনাতীত ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তারা আকাঙ্ক্ষা প্রকাশ করে বলবে, আফসোস! আমাদেরকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হলে আমরা পালনকর্তার প্রেরিত নিদর্শনাবলি ও নির্দেশাবলিতে মিথ্যারোপ করতাম ন!, বরং এগুলো বিশ্বাস করে ঈমানদারদের অন্তর্ভূক্ত হয়ে যেতাম । দ্বিতীয় আয়াতে সর্বজ্ঞ, সর্বজ্ঞাত, মহাবিচারপতি তাদের বিহ্বল আকাজ্ার রহস্য উন্মোচন করে বলেছেন, এরা চিরকালই মিথ্যায় অভ্যস্ত ছিল। এ আকাজ্ায়ও এরা মিথ্যাবাদী । আসল ব্যাপারে এই যে, পয়গাম্বরদের মাধ্যমে যেসব বাস্তব সত্য তাদের সামনে তুলে ধরা হয়েছিল এবং তারা তা জানা ও চেনা সত্ত্বেও শুধু হঠকারিতা কিংবা লোভ-লালসার বশবর্তী হয়ে এসব সত্যকে পর্দায় আবৃত রাখার চেষ্টা করত । আজ সেগুলো একটি একটি করে তাদের সামনে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ পাকের একচ্ছত্র অধিকার ও শক্তি-সামর্থ্য চোখে দেখেছে, পয়গাম্বরদের সত্যতা অবলোকন করেছে, পরকালে পুনজীবিত হওয়া যা সব সময়ই তারা অস্বীকার করত, নির্মম সত্য হয়ে তা সামনে এসেছে, প্রতিদান ও শাস্তি প্রকাশ হতে দেখেছে এবং দোজখও দেখেছে । কাজেই বিরোধিতা করার কোনো ছুতা তাদের হাতে অবশিষ্ট রইল না। তাই এমনিতেই বলতে শুরু করেছে যে, আমরা তাদের এ উক্তিকে মিথ্যা বলা পরিণতির দিক দিয়েও হতে পারে । অর্থাৎ তারা যে ওয়াদা করছে যে, আমরা দুনিয়াতে পুনঃ প্রেরিত হলে মিথ্যারোপ করব না, এর পরিণতি কিন্তু এরূপ হবে না; তারা দুনিয়াতে পৌছে আবারও মিথ্যারোপ করবে । এ মিথ্যা বলার এ অর্থও হতে পারে যে, তারা এখনও যা কিছু বলছে, তা সদিচ্ছায় বলছে না, বরং সাময়িক বিপদ টলানোর উদ্দেশ্যে, শাস্তির কবল থেকে বাচার জন্য বলছে- অন্তরে এখনও তাদের সদিচ্ছা নেই। ৮১5৩৮০05448 01415 : 01 (৩৮ বু,৫৯ 0 এর ০০৮০ হয়েছে 1৯. -এর উপর । অর্থ এই যে, যদি তারা দুনিয়াতে পুনঃ প্রেরিত হয়, তবে সেখানে পৌছে এ কথাই বলবে যে, আমরা এ পার্থিব জীবন ছাড়া অন্য কোনো জীবন মানি না, এ জীবনই একমাত্র জীবন । আমাদেরকে পুনরায় জীবিত করা হবে না। এখানে একটি প্রশ্ন উঠে যে, যখন কিয়ামতে পুনরুজ্জীবত হওয়াকে এবং হিসাব-কিতাব, প্রতিদান ও শাস্তিকে একবার স্বচক্ষে দেখেছে, তখন দুনিয়াতে এসে পুনরায় তা অস্বীকার করা বিরূপে সম্ভবপর? উত্তর এই যে, অস্বীকার করার জন্য বাস্তব ঘটনাবলির বিশ্বাস না থাকা জরুরি নয়; বরং আজকাল যেমন অনেক কাফের ইসলামি সত্যসমূহে পূর্ণ বিশ্বাস হওয়া সত্ত্বেও শুধু হঠকারিতাবশত ইসলামকে অস্বীকার করে চলছে, এমনিভাবে তারা দুনিয়াতে প্রত্যাবর্তনের পর কিয়ামত, পুনরুজ্জীবন ও পরকাল সম্পর্কে পূর্ণ বিশ্বাসী হওয়া সত্বেও শুধু হঠকারিতার বশবর্তী হয়ে এগুলো অস্বীকারে প্রবৃত্ত হবে । কুরআন পাক বর্তমান জীবনে কোনো কোনো কাফের সম্পর্কে বলে- লুল এ তি ৮2445042429 অর্থাৎ তারা নিদর্শনসমূহ অস্বীকার করেছে, কিন্তু তাদের অন্তরে এগুলোর সত্যতা সম্পর্কে পূর্ণ বিশ্বাস 1 গৃপ্রউউপা জাল! শ্রহং -কে এমনভাবে চেনে, যেমন স্বীয় সন্তানদেরকে চেনে । কিন্তু তা সত্তেও তারা তার বিরোধিতায় উঠে-পড়ে লেগে আছে। মোটকথা, জগ্স্রষ্টা স্বীয় আদি জ্ঞানের মাধ্যমে জীনেন যে, তাদের এ বক্তব্য যে “দুনিয়াতে পুনঃ প্রেরিত হলে মুমিন হয়ে যাব' সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক। তাদের কথা অনুযায়ী পুনরায় জগৎ সৃষ্টি করে তাদেরকে সেখানে ছেড়ে দিলেও তারা আবার তাই করবে, যা প্রথম জীবনে করত। তাফসীরে মাযহারীতে তাবারানীর বরাত দিয়ে রাসূলুল্লাহ এ -এর উক্তি বর্ণিত আছে যে, হিসাব-কিতাবের সময় আল্লাহ তা'আলা হযরত আদম (আ.)-কে বিচারদণ্ডের কাছে দীড় করিয়ে বলবেন, সন্তানদের কাজকর্ম স্বচক্ষে পরিদর্শন কর। যার সৎকর্ম পাপকর্মের চাইতে এক রতি বেশি হয়, তাকে তুমি জান্নাতে পৌছাতে পার । আল্লাহ তা'আলা আরও বলবেন, আমি জাহান্নামের আজাবে এ ব্যক্তিকে প্রবিষ্ট করাব, যার সম্পর্কে জানি যে, দুনিয়াতে পুনঃ প্রেরিত হলেও সে পূর্বের মতোই কাজ করবে । | _মা'আরিফুল কুরআন: ৩/২৮৫-৮৬] ২৯: ১৪৮০০৬ ৬০ (8) 9 চি
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।