২০০ তাফসীরে জালালাইন : আববি-বাংলা, দ্বিতীয় খণ্ড [সপ্তম পারা] পাত তা শট (৫2 2111 1035 «1৯5 : এর অর্থ হয়তো এই যে, আল্লাহ তা'আলা সেসব বিষয়ে ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ তিনি যখন যে বিষয়ে কোনো বিধান দেননি, তখন মানুষ সে সম্পর্কে স্বাধীন। আল্লাহ তা'আলা এ সম্পর্কে কোনো ধরপাকড় করবেন না। উসুলে ফিকহের কোনো কোনো ইমাম এরই থেকে মাসআলা বের করেছেন যে, সবকিছু মূলত বৈধ । অথবা এর অর্থ তোমরা 77555757771 _তাফসীরে উসমানী : টাকা- ২৪২] ) পা রো শিট ০১0 4111 602 057 585 1782 02৬0 ০55 «195 : এক তো এগুলো ছিল শিরকের নিদর্শন । সেই সঙ্গে যেই পশুর গোশৃত বা দুধ কিংবা যাকে সওয়ারি ইত্যাদির কাজে লাগানো আল্লাহ তাআলা বৈধ করেছেন তার বৈধাবৈধের বিষয়ে নিজেদের পক্ষ হতে শর্তারোপ করা যেন নিজেদেরকে বিধানদাতার সমপর্যায়ভুক্ত জ্ঞান করারই নামান্তর । এর উপরও বড় জুলুমের কথা ছিল এই যে, নিজেদের এ অংশীবাদীমূলক রসম-রেওয়াজকে তারা মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মাধ্যম মনে করত । এরই জবাব দেওয়া হয়েছে যে, এসব কুসংস্কার কখনই মহান আল্লাহ তা'আলা স্থির করেননি । তাদের পূর্বপুরুষেরা মহান আল্লাহর উপর অপবাদ আরোপ করেছিল । সেটাকেই অধিকাংশ কাণুজ্ঞানহীন আম লোকে কবুল করে নেয় । মোটকথা এখানে সতর্ক করা হয়েছে যে, নি্প্রয়োজনীয় প্রশ্ন করে শরয়ী বিধানকে কঠিন করে তোলা যেমন গুরুতর অপরাধ, তার চেয়ে শতগুণ বড় অপরাধ বিধানদাতার আদেশ ব্যতিরেকে কেবল নিজেদের খেয়াল-খুশিমতো কোনো জিনিসের বৈধাবৈধ নিরূপণ করা । -[তাফসীরে উসমানী : টীকা- ২৪৪] উ// 4411 05%05 15255043195 4৯ত্ : অজ্ঞ লোকদের সবচেয়ে বড় দলিল এটাই হয়ে থাকে যে, যে কাজ বাপদাদার আমল হতে চলে আসছে তার বিপরীত কীরূপে করা যায়? তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে, তোমাদের পূর্বপুরুষগণ নির্বুদ্ধিতা ও পথন্রষ্টতার কারণে যদি ধ্বংস গহ্বরে গিয়ে পতিত হয়, তবু কি তোমরা তাদেরই পথে চলবে? হযরত শাহ সাহেব (র.) লেখেন, বাপের সম্পর্কে যদি জানা থাকে সে হকপন্থি ও ইলমের অধিকারী ছিল, তবে তার পথ অনুসরণ করবে, অন্যথায় সেটা পরিত্যাজ্য । অর্থাৎ কারো অন্ধ অনুসরণ তা যেমনই হোক এটা কখনই জায়েজ নয় । -[তাফসীরে উসমানী : টাকা- ২৪৫] টি ২৫১১1 5:751555 2১1 (১ 4৮৪ : অর্থাৎ এত কিছু উপদেশ আদেশ সত্বেও কাফেররা যদি অংশিবাদীমূলক রুসম-রেওয়াজ এবং বাপ-দাদাদের অন্ধ অনুকরণ হতে নিবৃত্ত না হয়, তবে তোমরা বেশি দুঃখ করো না। কারো পথভ্রষ্টতা দ্বারা তোমাদের কিছু ক্ষতি হবে না, যদি তোমরা সরল পথে থাক । সরল পথ তো এটাই যে, মানুষ ঈমান ও তাকওয়া অবলম্বন করবে, নিজে মন্দ কাজ হতে বিরত থাকবে অন্যকেও বিরত রাখার যথাসাধ্য চেষ্টা করবে। তবু যদি তারা বিরত না হয় তাতে কোনো ক্ষতি নেই । আলোচ্য আয়াত দ্বারা একথা বোঝা নিতান্তই ভুল যে, এক ব্যক্তি যদি নিজের নামাজ-রোজা ঠিক রাখে, তবে আমর বিল মারূফ না করলেও কোনো ক্ষতি নেই । *1,.»|[সরল পথে থাকা] শব্দের মাঝে সৎকাজের আদেশসহ যাবতীয় দায়িত্ কর্তব্য শামিল । এ আয়াতে বক্তব্যের লক্ষ্য যদিও বাহ্যত মুসলিমগণের দিকে, কিন্তু এর দ্বারা সেসব কাফেরদেরও সতর্ক করা উদ্দেশ্য যারা বাপ-দাদার অন্ধ অনুকরণে বদ্ধপরিকর । অর্থাৎ তোমাদের বাপ-দাদা যদি সরল পথ হতে বিচ্যুত হয়ে থাকে, তবে জেনেশুনে তাদের অনুসরণে তোমরা কেন নিজেদের ধ্বংস করছ? তাদের ছেড়ে দিয়ে তোমরা নিজেদের পরিণাম চিন্তা কর। লাভ-লোকসান বুঝতে চেষ্টা কর। বাপ-দাদা যদি পথভ্রষ্ট হয় এবং তাদের সন্তানবর্গ তাদের বিপরীতে সৎপথপ্রাপ্ত হয় তবে পূর্বপুরুষের এ বিরোধিতা তাদের জন্য মোটেই ক্ষতিকারক হবে না। কোনো অবস্থাতেই বাপ-দাদার পথের বাইরে পা রাখা যাবে না, রাখলে নাক কাটা যাবে এটা একটা অজ্ঞতাপ্রসূত ধারণা । বুদ্ধিমানের উচিত নিজ পরিণাম চিন্তা করা। পূর্বাপরের সকলেই যখন মহান আল্লাহর সামনে একত্র হবে তখন প্রত্যেকেই নিজ কর্ম ও পরিণতি দেখতে পাবে । তাফসীরে উসমানী : টীকা- ২৪৬] এ আয়াতের বাহ্যিক শব্দের দ্বারা বোঝা যায় যে, প্রতিটি মানুষের পক্ষে নিজের ও নিজের কর্ম সংশোধনের চিন্তা করাই যথেষ্ট; অন্যরা ইচ্ছা করুক, সেদিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই । অথচ এ বিষয়টি কুরআন পাকের বহু আয়াতের পরিপন্থি । সেসব আয়াত সৎকাজে আদেশ ও অসৎকাজে বারণ করাকে ইসলামের একটি গুরুতৃপূর্ণ কর্তব্য এবং মুসলিম সম্প্রদায়ের একটি স্বাতন্ত্যমূলক বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়েছে। এ কারণেই আয়াতটি অবতীর্ণ হলে কিছু লোকের মনে প্রশ্ন দেখা দেয়৷ তারা রাসূলুল্লাহ 2258 -এর সামনে প্রশ্ন রাখেন এবং তিনি উত্তরে বলেন যে, আয়াতটি সৎকাজে আদেশ দান -এর পরিপন্থি নয় । তোমরা যদি
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।