১৮৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [সপ্তম পাবা] করে উঠলেন, ৮১41 ---৫71 আমরা নিবৃত্ত হলাম, নিবৃত্ত হলাম]। তখন প্রত্যেকে মদের মটকা ভেঙ্গে ফেলল। শুড়িখানা ধ্বংস করে দিল। মদিনার অলিগলিতে পানির মতো মদের ঢল বয়ে গেল। সমগ্র আরব এ ঘৃণ্য পানীয় পরিত্যাগ করে মহান আল্লাহর মারেফাত এবং নববী আনুগত্য ও মহব্বতের শারাবান তাহুরা পানে আচ্ছন্ন হয়ে গেল। সমস্ত অনিষ্টের উৎসমূল ও তা'আলার কুদরত দেখুন আল কুরআন এতদিন পূর্বে এত কঠোরভাবে যে বস্তু নিষিদ্ধ করেছিল, এতদিন পর সবচেয়ে বড় মদ্যপ দেশ আমেরিকা ইত্যাদি বৃহৎ শক্তিবর্গ তার ক্ষতি ও অনিষ্ট উপলব্ধি করতে পেরেছে । আল্লাহ তা'আলারই সকল প্রশংসা । _তাফসীরে উসমানী : টীকা ২২৪] মদ ও জুয়া হারাম হওয়ার কারণ : মদ পানের কারণে বুদ্ধি-বিবেক আচ্ছন্ন হয়ে গিয়ে অনেক সময় মদখোর উন্মাদ হয়ে যায় এবং তখন নিজেরাই বিবাদ-কলহ শুরু করে দেয়। এমনকি কখনো নেশার ঘোর কেটে যাওয়ার পরও সে দ্বন্দের রেশ বাকি থেকে যায় । পরিণামে স্থায়ী শত্রুতার সুত্রপাত ঘটে । জুয়ারও এ একই অবস্থা বরং কিছু বেশিই । হারজিতের কারণে তাতে প্রচণ্ড মারামারি ও অনর্থের সৃষ্টি হয়ে যায় । এভাবে শয়তান তার দুরভিসন্ধি চরিতার্থ করার দরুন সুযোগ পেয়ে যায় । এ তো ছিল বাহ্য ক্ষতির দিক। আর এর অভ্যন্তরীণ ক্ষতি এই যে, মানুষ এসবে লিপ্ত হয়ে মহান. আল্লাহর স্বরণ ও ইবাদত-বন্দেগি হতে সম্পূর্ণরূপে গাফেল হয়ে পড়ে । চাক্ষুস দর্শন ও অভিজ্ঞতা এর সাক্ষী । দাবা খেলোয়াড়দেরকেই দেখুন না, সালাত আদায় আর কি, পানাহার ও ঘরবাড়ির কোনো খবর থাকে না। এসব বস্তু যখন এত কিছু বাহ্য ও অভ্যন্তরীণ ক্ষতির উত্স তখন একজন মুসলিম কি এসব পরিহার না করে পারে? -তাফসীরে উসমানী : টীকা- ২২৫] 8/13:51845254192245 249 ৮5-25 288 : কোনো জিনিসের উপকার ক্ষতি যদি পুরোপুরি উপলব্ধি করতে নাও পার তবুও মহান আল্লাহ ও তার রাসূলের আদেশ অবশ্যই তামিল কর । আইন অমান্য কখনোই করো না। অন্যথায় আমার নবী তো মহান আল্লাহর বিধানাবলি স্পষ্টভাবে তোমাদের কাছে পৌছে দিয়েছেনই, অমান্য করার পরিণাম কি হবে তা নিজেরাই চিন্তা করে দেখ। -তাফসীরে উসমানী : টীকা ২২৬] ৯/১১-১/॥০] [ইউ 18/৮১/৮১15 22৬5৭৯1০ 08) ইৎ
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।