Tafsir Jalalain Bangla — Tafsir Jalalain Bangla (Part 2)
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [ষষ্ঠ পারা] আলোচ্য আয়াতসমূহে আহলে কিতাবদের সম্বোধন করে যেসব নির্দেশ তাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী বংশধরকে দেওয়া হয়েছে, তা ধর্ম ও ধর্ম অনুসরণের ক্ষেত্রে একটি মূল স্তন্ত বিশেষ । এ মূলনীতি থেকে সামান্য এদিক সেদিক হলেই মানুষ পথত্রষ্টতার আবর্তে পতিত হয়ে যায় । এ কারণে এর ব্যাখ্যা প্রয়োজন। আল্লাহ পর্যন্ত পৌছার পথ : এটা বাস্তব সত্য যে, সমগ্র জাহানের স্রষ্টা ও পালনকর্তা একমাত্র আল্লাহ তা'আলা । সমগ্র বিশ্বে তারই রাজত্ব এবং তারই নির্দেশ চালু রয়েছে। তারই আনুগত্য করা প্রতিটি মানবের অপরিহার্য কর্তব্য । কিন্তু বেচারী মাটির মানুষ মৃত্তিকাজনিত তমসা ও অধোগতির দ্বারা পরিবেষ্টিত রয়েছে। সে আল্লাহ তা“আলার পবিত্র সত্তা এবং তার বিধান ও নির্দেশাবলি শত চেষ্টা করেও জানতে পারে না। আল্লাহ তা'আলা স্বীয় কৃপায় তার জন্য দু'টি মাধ্যম নির্ধারণ করে দিয়েছেন। এ মাধ্যমদ্বধয়ের দ্বারা সে আল্লাহ তা'আলার পছন্দ-অপছন্দ এবং আদিষ্ট ও নিষিদ্ধ বিষয়সমূহের জ্ঞান লাভ করতে পারে । তনাধ্যে একটি মাধ্যম হচ্ছে এশীগ্রন্থ, যা মানুষের জন্য আইন ও নির্দেশনামা বিশেষ । দ্বিতীয় মাধ্যম হচ্ছে মানুষের মধ্য থেকেই মনোনীত আল্লাহ তা“আলার প্রিয় বান্দা । আল্লাহ তা'আলা তাদেরকে স্বীয় পছন্দ ও অপছন্দের বাস্তব নমুনা এবং স্বীয় গ্রন্থের বাস্তব ব্যাখ্যাতা রূপে পাঠিয়েছেন। ধর্মীয় পরিভাষায় তাদেরকে রাসূল কিংবা নবী বলা হয়। কেননা অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, কোনো গ্রন্থ তা যতই সর্ববিষয় সম্বলিত ও বিস্তারিত হোক না কেন, মানুষের সংশোধন ও শিক্ষাদীক্ষার জন্য যথেষ্ট হয় না; বরং স্বভাবগতভাবেই মানুষের প্রশিক্ষক ও সংস্কারক একমাত্র মানুষই হতে পারে । তাই আল্লাহ তা'আলা মানুষের সংশোধন ও শিক্ষাদীক্ষার জন্য দুটি উপায় রেখেছেন- আল্লাহর গ্রন্থ এবং আল্লাহর প্রিয় বান্দার জামাত । পয়গাম্বরগণ তাদের উত্তরসূরী আলেম ও মাশায়েখ এরা সবাই এ মানবমগুলীর অন্তর্তুক্ত। আল্লাহর প্রিয় এসব মানুষের সম্মানের-হ্রাস-বৃদ্ধির ব্যাপারে প্রাচীনকাল থেকে বিশ্বাবাসী বাড়াবাড়ির ভুলে লিপ্ত রয়েছে। ধর্মের ক্ষেত্রে যেসব দল-উপদল সৃষ্টি হয়েছে, 85578857577 বযক্তিপূজার স্তরে গৌছিয়ে দেওয়া হয়েছে এবং কোথাও তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে ৯1 ৫ (২ (--: বাক্যটিকে ভুল অর্থে পড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে রাসূলকে বরং পীরদেরকে ও “আলেমুল গায়েব' এবং আল্লাহর বৈশিষ্ট্যের অধিকারী মনে করে নেওয়া হয়েছে এবং পীরপুজা ও কবরপূজা আরন্ত করেছে, অপরদিকে আল্লাহর রাসূলকে শুধু একজন পত্র বাহককে মর্যাদা দেওয়া হয়েছে। আলোচ্য আয়াতসমূহে পয়গাম্বরদের অবমাননাকারীদেরকে যেমন কাফের বলা হয়েছে তেমনি তাদেরকে সীমা ছাড়িয়ে আল্লাহর সমতুল্য আখ্যাদানকারীদেরকেও কাফের সাব্যস্ত করা হয়েছে- ৫2১ ১115 4 আয়াতটি এ বিষয়বস্তুর ভূমিকা । এতে ফুঠে উঠেছে যে, ধর্ম প্রকৃতপক্ষে কতগুলো সীমা ও প্রতিবন্ধককেই বলা হয় । এ সীমার ভিতরে ত্রুটি করা যেমন অপরাধ, তেমনি এ সীমাকে ডিঙিয়ে যাওয়াও অন্যায় । রাসূল ও তাদের উত্তরসূরীদের কথা অমান্য করা এবং তাদের অবমাননা করা যেমন মহাপাপ, তেমনি তাদেরকে আল্লাহ তা'আলার বিশেষ গুণাবলির অধিকারী মনে করা আরো গুরুতর অপরাধ । শিক্ষাগত তথ্যানুসন্ধান ও চুলচেরা বিশ্লেষণ বাড়াবাড়ি নয় : আলোচ্য আয়াতে ০4:১১ 43 1৬0-25 য বলার সাথে সাথে ০ 5:£ বলা হয়েছে। এর অর্থ এই যে, অন্যায় বাড়াবাড়ি করো না । সূক্ক্সদর্শী তাফসীরবিদদের মতে এ শব্দটি তাকিদ অর্থাৎ বিষয়বস্তুকে জোরদার করার জন্য ব্যবহৃত হয়েছে। কেননা ধর্মের মাঝে বাড়াবাড়ি সর্বাবস্থায়ই অন্যায় । এটা ন্যায় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আল্লামা যাম।খশারী (র.) প্রমুখ তাফসীরবিদ এখানে বাড়াবাড়িকে দুই ভাগে ভিক্ত করেছেন। একটি অন্যায় ও অসত্য, যা আলোচ্য আয়াতে নিষিদ্ধ করা হয়েছে এবং অপরটি ন্যায় ও বৈধ । এর দৃষ্টান্ত হিসেবে তারা শিক্ষাগত তথ্যানুসন্ধান ও চুলচেরা বিচার-বিশ্রেষণকে উপস্থিত করেছেন। ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত মাসআলায় মুসলিম দার্শনিকরা এবং ফিকহ সংক্রান্ত মাসআলায় ফিকহবিদরা এরূপ তথ্যানুসন্ধান করেছেন । উপরিউক্ত তাফসীরবিদের মতে এগুলোও বাড়াবাড়ি, তবে ন্যায় ও বৈধ । সাধারণ তাফসীরবিদরা বলেন, এগুলো আদৌ বাড়াবাড়ি নয় । কুরআন ও সুন্নাহর মাসআলার যতটুকু তথ্যানুসন্ধান ও চুলচেরা বিচার-বিশ্রেষণ রাসূলে কারীম এ্্রশঃ সাহাবী এবং তাবেয়ীদের থেকে প্রমাণিত হয়েছে, ততটুকু বাড়াবাড়ি নয় এবং যা বাড়াবাড়ির সীমা পর্যন্ত যায়, তা এ ক্ষেত্রেও নিন্দনীয়। বনী ইসরাঈলকে মধ্যবর্তী লিয়ে রা ০7277767858 উর ররান যার তোমাদের পূর্বে নে পতন এব তকে রে অতপর তাদের গতর স্বরূপ ও কারণ বর্ণনা করে বলা হয়েছে /---)|- (5 ১৫12 অর্থাৎ তারা সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল, যা ছিল বাড়াবাড়ি ও ক্রটির মাঝখানে মধ্যবর্তী পথ । এভাবে এ আয়াতে বাড়াবাড়ি ও ক্রটি যে একটি মারাত্মক ভ্রান্তি, তা এবং সরল পথে কায়েম থাকার কথাও বর্ণিত হয়েছে -মা'আরিফুল কুরআন ৩/১৯০-১৯৩]

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।