১৬৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খণ্ড [ষষ্ঠ পারা] ভি ৯5419 2,99301155051 ৮৫8 555 4%ি$ : আল্লাহর নির্দেশাবলি পুরোপুরি পালন করার উপাক্স : 0 ম,৯-০ [1৮451 1১ আয়াতে এ বিশ্বাস ও আল্লাহভীতির কিছু বিবরণ উল্লিখিত হয়েছে, যা দ্বারা জাগতিক কল্যাণ ও সুখ-স্বাচ্ছন্দ্য দানের ওয়াদা পূর্ববর্তী আয়াতে করা হয়েছিল। বিবরণ এই যে, ইহুদিরা তাওরাত, ইঞ্জীল এবং পরবর্তী সর্বশেষ গ্রন্থ কুরআনকে প্রতিষ্ঠিত করুক । এখানে এ--০ তথা পালন করার পরিবর্তে 401 তথা প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। উদ্দেশ্যে এই যে, এসব গ্রন্থের আমল পুরোপুরি ও বিশুদ্ধ তখনই হবে, যখন তাতে কোনো রকম ত্রুটি ও বাড়াবাড়ি না থাকে । যেমন কোনো স্তন্তকে তখনই প্রতিষ্ঠিত বলা যায়, যখন তা কোনো দিকে ঝুঁকে থাকবে না; বরং সোজা দীড়ানো থাকবে । এর সারমর্ম এই যে, যদি ইহুদিরা আজও তাওরাত, ইঞ্জীল ও কুরআন পাকের নির্দেশাবলির প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সেগুলো পুরোপুরি পালন করে ক্রুটিপূর্ণ এবং মনগড়া বিষয়াদিকে ধর্মরূপে আখ্যা দিয়ে বাড়াবাড়ি না করে, তবে তারা পরকালের প্রতিশ্রুত নিয়ামতরাজির যোগ্য হবে এবং ইহকালেও তাদের সামনে রিজিকের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে । ফলে উপর নিচ সবদিক থেকে তাদের উপর রিজিক বর্ষিত হবে । উপর নিচের বাহ্যিক অর্থ হচ্ছে তারা অনায়াসে ও অব্যাহতভাবে রিজিকপ্রাপ্ত হবে । পূর্ববতী আয়াতে শুধু পরকালের নিয়ামতের ওয়াদা ছিল। আলোচ্য আয়াতে পার্থিক সুখ-স্বাচ্ছন্দ্যের ওয়াদাও বিস্তারিতভাবে করা হয়েছে। এর কারণ সম্ভবত এই যে, ইহুদিদের কুকর্ম এবং তাওরাত ও ইঞ্জীলের নির্দেশাবলির পরিবর্তনের বড় কারণ ছিল তাদের সংসারগ্রীতি ও অর্থলিন্সা। এ মোহই তাদেরকে কুরআনও রাসূলুল্লাহ গর: -এর প্রকাশ্য নির্দেশাবলি দেখা সর্তেও সেগুলো মেনে নিতে বাধা প্রদান করেছিল। তাদের আশঙ্কা ছিল যে, তারা মুসলমান হয়ে গেলে তাদের মোড়লি শেষ হয়ে যাবে এবং ধর্মীয় নেতা হওয়ার কারণে যেসব হাদিয়া ও উপটোকন পাওয়া যায়, তা বন্ধ হয়ে যাবে । আল্লাহ তা'আলা তাদের এ আশঙ্কা দূর করার জন্য এ ওয়াদাও করেছেন যে, তারা সাচ্চা ঈমানদার ও সতকর্মশীল হয়ে গেলে তাদের জাগতিক অর্থ-সম্পদও আরাম আয়েশ হ্রাস পাবে না. বরং আরো বেড়ে যাবে। একটি সন্দেহ নিরসন £ এ বিবরণ থেকে একথাও জানা গেল যে, এই বিশেষ ওয়াদাটি এসব ইহুদির জন্য করা হয়েছে, যারা মহানবী 33 -এর আমলে বিদ্যমান ছিল । তারা এসব নির্দেশ মেনে নিলে ইহকালেও তাদেরকে সব রকম নিয়ামত ও শাস্তি প্রদান করা হতো । সেমতে তখন যারা ঈমান ও সৎকর্ম অবলম্বন করেছে তারা এসব নিয়ামত পুরোপুরিভাবেই লাভ করেছে । যেমন- আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী ও আব্দুল্লাহ ইবনে সালাম প্রমুখ । এর অর্থ এই নয় যে, যে কেউ বিশ্বাস ও সৎকর্ম অবলম্বন করবে সেই ইহকালে অবশ্যন্তাবীরূপে অগাধ ধন-দৌলতের অধিকারী হবে এবং যে এরূপ না করবে, সে অবশ্যই অভাব-অনটনে পতিত হবে । কারণ এখানে কোনো সামগ্রিক নীতি বর্ণনা করা উদ্দেশ্য নয়; বরং একটি বিশেষ দলের সাথে বিশেষ অবস্থায় ওয়াদা করা হয়েছে। তবে সাধারণ নীতি হিসেবে ঈমান ও সৎকর্মের ফলস্বরূপ পবিত্র জীবন প্রাপ্ত হওয়ার ওয়াদা রয়েছে। এটি অগাধ ধন-দৌলতের আকারেও হতে পারে কিংবা বাহ্যিক অভাব-অটনের আকারেও । পয়গান্বর ও ওলীদের অবস্থাই এর প্রমাণ । তারা সবাই অগাধ ধন-দৌলত প্রাপ্ত হননি, তবে পবিত্র জীবন অবশ্যই প্রাপ্ত হয়েছে। | আয়াতের শেষাংশে ইনসাফ প্রদর্শনার্থে এ কথাও বলা হয়েছে যে, ইহুদিদের যেসব বক্রতা ও কুকর্ম বর্ণনা করা হয়েছে, তা সব ইহুদির অবস্থা নয়; বরং 524 221 -4: অর্থাৎ তাদের মধ্যে ক্ষুদ্র একটি দল সৎপথের অনুসারীও রয়েছেন। তবে তাদের অধিকাংশই দু্কৃতিকারী । সৎপথের অনুসারী বলে তাদেরকে বোঝানো হয়েছে, যারা পূর্বে ইহুদি অথবা খ্রিস্টান ছিল, এরপর কুরআন ও রাসূলুল্লাহ প্রহ্রং -এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। -মা'আরিফুল কুরআন : ৩/১৭৩, ১৭৪]
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।