১৪২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, দ্বিতীয় খু [ষ্ঠ পারা] 75৪৪৪৪৪6655 8ক8828868957888888 8 78788 8িজনীক রক কাররর ৪৪৬৮৮৮৮৪৪৮৪ ডর মমামাররডরিরিরিউিততর রর চিতকার উিচউর্ুররিওচরবতর83৫8ররিররররডডররিরররভড 88৪085৪8508 ডডড৪তযাররান 5 রপ্িতওতরাওরারারযয করার িরিরিরররন8 রিভিউ রাররা। ছিল না'। কিন্তু আল্লাহ তা পছন্দ করেননি । কারণ, তার উদ্দেশ্য ছিল মানুষকে পরীক্ষা করা । তিনি যাচাই করতে চান যে, কারা ইবাদতের স্বরূপ অবগত হয়ে নির্দেশ এলেই তা পালন করার জন্য সর্বদা কান পেতে রাখে, নতুন নতুন গ্রন্থ ও শরিয়ত এলে তার অনুসরণে লেগে যায়, পূর্ববর্তী গ্রন্থ ও শরিয়ত প্রিয় হলেও এবং পৈতৃক ধর্ম হওয়ার কারণে তা বর্জন করা কঠিন হলেও কারা সর্বদা উন্মুখভাবে আনুগত্যের জন্য প্রস্তুত থাকে । পক্ষান্তরে কারা এ সত্য বিস্থৃত হয়ে বিশেষ শরিয়ত ও বিশেষ গ্রন্থকেই সম্বল করে নেয় এবং পৈতৃক ধর্ম হিসেবে আঁকড়ে থাকে, এর বিপক্ষে আল্লাহর নির্দেশের প্রতিও কর্ণপাত করে না। শরিয়তসমূহের বিভিন্ুতার ক্ষেত্রে এটি একটি বিরাট তাৎপর্য । এর মাধ্যমে প্রত্যেক যুগের ও প্রত্যেক স্তরের মানুষকে ইবাদত ও দাসত্বের এরূপ সম্পর্কে অবহিত করা হয় যে, প্রকৃতপক্ষে দাসত্ব, আনুগত্য-অনুসরণকেই ইবাদত বলা হয় । এ দাসত্ব ও আনুগত্য নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির ও তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় এবং স্বতন্ত্র দৃষ্টিতে এগুলো উদ্দেশ্যেও নয়; বরং এগুলোর লক্ষ্য হচ্ছে- আল্লাহর নির্দেশের আনুগত্য । এ কারণেই সে সময়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, যে সময়ে নামাজ পড়লে ছওয়াব তো দূরের কথা, উল্টা পাপের বোঝাই ভারি হয়। দুই ঈদসহ বছরে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ । এ সময়ে রোজা রাখা নিশ্চিত গুনাহ। ৯ জিলহজ ছাড়া অন্য কোনোদিন কোনো মাসে আরাফাতের ময়দানে একত্র হয়ে দোয়া ও ইবাদত করা বিশেষভাবে কোনো ছওয়াবের কাজ নয় । অথচ ৯ জিলহজ তারিখে এটি সর্ববৃহৎ ইবাদত । অন্যান্য ইবাদতের অবস্থাও তাই । যতক্ষণ তা করার নির্দেশ ততক্ষণই তা ইবাদত এবং যখন ও যেখানে নিষেধ করা হয় তখন সেখানে তাই হারাম ও নাজায়েজ হয়ে যায়। অজ্ঞ জনসাধারণ এ সত্য সম্পর্কে অবহিত নয়। যেসব ইবাদত তাদের অভ্যাসে পরিণত হয়; বরং যেসব জাতীয় প্রথাকে তারা ইবাদত মনে করে পালন করতে থাকে, সেগুলোর বিরুদ্ধে আল্লাহ্ ও রাসূলের প্রকাশ্য নির্দেশের প্রতি তারা কর্ণপাত করে না । এ ছিদ্রপথেই বিদআত ও মনগড়া আচার-অনুষ্ঠান ধর্মের অঙ্গীভূত হয়ে যায় । পূর্ববর্তী গ্রন্থ ও শরিয়তে পরিবর্তন হওয়ার কারণও ছিল তা-ই । আল্লাহ তা“আলা বিভিন্ন পয়গাম্বরের প্রতি বিভিন্ন গ্রন্থ ও শরিয়ত অবতরণ করে মানব জাতিকে শিক্ষা দিয়েছেন যে, কোনো একটি কাজ অথবা এক প্রকার ইবাদতকে উদ্দেশ্য করে নেওয়া ঠিক নয়, বরং বিশুদ্ধ অর্থে আল্লাহর অনুগত বান্দা হওয়া উচিত । আল্লাহ যখনই আগের কাজ বর্জন করার আদেশ দেন, তখনই তা বর্জন করা দরকার এবং যে কাজের নির্দেশ দেন, বিনা দ্বিধায় তা পালন করা কর্তব্য । এ ছাড়া শরিয়তসমূহের পার্থক্যের আর একটি বড় তাৎপর্য এই যে, জগতের প্রত্যেক যুগের, প্রত্যেক স্তরের মানুষের মন-মেজাজ ও স্বভাব-প্রকৃতি বিভিন্ন । আর কালের পরিবর্তন মানব স্বতাবের উপর প্রভাব বিস্তার করে । যদি সবার জন্য শাখাগত বিধান এক করে দেওয়া হয়, তবে মানুষ গুরুতর পরিস্থৃতির সম্মুখীন হবে । তাই আল্লাহর রহস্যের তাগিদে প্রত্যেক যুগ ও প্রত্যেক মানুষের ভাবাবেগের প্রতি লক্ষ্য রেখে শাখাগত বিধিবিধান পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখানে “নাসিখ' [রদকারী আদেশ] ও “মনসুখ' [রদকৃত আদেশ] -এর অর্থ এরূপ নয় যে, আদেশদাতা পূর্বের পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত ছিলেন না বলে একটি আদেশ জারি করার ফলে যখন নতুন পরিস্থিতি সামনে এলো, তখন অপর একটি আদেশ জারি করে একে রহিত করে দিলেন অথবা পূর্বে অসাবধানতা ও ভ্রান্তিবশত কোনো নির্দেশ জারি করেছিলেন, পরে হুশিয়ার হয়ে তা পরিবর্তন-ক্রুরে দিলেন; বরং শরিয়তসমূহে নাসিখ ও মনসুখের অবস্থা একজন বিজ্ঞ হাকীম ও ডাক্তারের ব্যবস্থাপত্রের মতো । ডাক্তার ব্যবস্থাপত্রে পর্যায়ক্রমে ওষধ পরিবর্তন করেন। তিনি পূর্ব থেকেই জানেন যে, তিনদিন এ ওঁষধ প্রয়োগ করার পর রোগীর মধ্যে এরূপ অবস্থা দেখে দেবে, তখন অমুক ওষধ সেবন করানো হবে । সুতরাং ডাক্তার যখন পূর্ববর্তী ব্যবস্থাপত্র রহিত করে নতুন ব্যবস্থাপত্র দেন তখন এরূপ বলা ঠিক নয় যে, পূর্বের ব্যবস্থাপত্রটি ভুল ছিল বলেই রহিত করা হয়েছে; বরং আসল সত্য হচ্ছে এই যে, বিগত দিনগুলোতে সে ব্যবস্থাপত্রটিই নির্ভুল ও জরুরি ছিল এবং পরবর্তী অবস্থায় পরিবর্তিত এ ব্যবস্থাপত্রই নির্ভুল ও জরুরি । আলোচ্য আয়াতসমূহে বর্ণিত স্পষ্ট ও প্রাসঙ্গিক বিধানসমূহের সারসংক্ষেপ £ ১. প্রাথমিক আয়াতসমূহের ছারা জানা যায় যে, ইহুদিদের দায়েরকৃত মকদ্দমায় মহানবী এ্হ্ঃ ফয়সালা দিয়েছিলেন, তা তাওরাতের শরিয়তানুযায়ী ছিল৷ এতে প্রমাণিত হয় যে, শরিয়তসমূহের বিধিবিধানকে যদি কুরআন অথবা ওহী রহিত না রুরে, তবে তা যথারীতি বহাল থাকে । যেমন, ইহুদিদের মকদ্দমায় কিসাসের সমতা এবং ব্যভিচারের শাস্তিতে প্রস্তর বর্ষণে হত্যার নির্দেশ তাওরাতেও ছিল এবং অতঃপর কুরআনও তা হুবহু বহাল রেখেছে। ২. দ্বিতীয় আয়াতে জখমের কিসাস সম্পর্কিত বিধান তাওরাতের বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে । ইসলামেও এ বিধান রাসলুল্লাহ ওঃ জারি করেছেন। এ কারণেই আলেমদের মতে বিগত শরিয়তসমূহের যেসব বিধান কুরআন রহিত করেনি, সেগুলো
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।