Books of Tablig — tabliger proshno uttor
/ ৯২
📝 লেখা 📖 পিডিএফ

১। ঈমান গ্রহণ করতে হয়, তা জন্মগত হোক / অর্জনগত হোক। ২। ঈমানের প্রাকটিজ বা মেহনাত করতে হয়। ঈমানের প্রাকটিজ ৫ ভাবে করা যায় ঃ ১) হিজরত করা। ২) আপ্রাণ সাধনা করা। ৩) আল্লাহর বাস্তায় বের হওয়া। ৪) আগুস্তক জামাতকে আশ্রয় দেয়া। ৫) নৃসরাত /- সাহায্য সহযোগীতা করা। --- এ ৫ ভাবে ঈমানের প্রাক্টিজ/ অনুশীলন / মেহনাত করলে আল্লাহপাক মুসলমানের ঈমানকে খাটি করে দেবেন। সমস্ত নবীগনই এ খাটি ঈমানের জন্যেই তাবলীগ করতেন। তাদের তাবলীগের মূল বৈশিষ্ট ছিল ২ টো ঃ ১। বিনা বিনিময়ে দাওয়াত দেয়া। ২ খোদামুখী দাওয়াত দেয়া। এ দুটো বৈশিষ্ট যে দাওয়াতী প্রগ্রামে থাকবে সেই দাওয়াতী কাজই নবুয়াতী দাওয়াত হবে; অন্যথায়, দাওয়াতী কাজ হতে পারে কিন্তু নবুয়াতী কাজ হতে পারে না। দাওয়াতী পদ্ধতির এ বিভিন্নতাও বিভিন্ন প্রশ্নের উৎস। বলা বাহুল্য, এই মহান দাওয়াত নিয়ে তামাম জাহানে হুজুর (সঃ) -এঁর উম্মতের মধ্যে বিভিন্ন মতবিরোধ। সমাধানের জন্যে কোরআন ও হাদীসের দলীল চেয়ে হন্যে হয়ে পড়েছিলাম বিজ্ঞ ওলামা হযরতগনের কাছে। শেষ পর্যন্ত আমার সেই আশা পূরণ হয় হযরত মাওলানা ছালেহীন সাহেবের মাধ্যমে। কোন দল বা ব্যক্তি বিশেষের সমাচলানার উর্ধে থেকে তিনি কোরআন ও হাদীসের আলোকে সমাধান দিয়েছেন। সম্মানিত পাঠকবর্প একমাত্র জানা ও মানার নিয়তে পড়ে থাকলে খাটি ঈমান গঠনে সহায়তা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সকলকে দ্বীন বুঝে আমল করার তাওফিক দান করেন, সাথে সাথে কিতাবের রচনাকারী হযরত মাওলানা সাহেবকে জাযায়ে খায়ের দান করেন। ্‌ বিনীত জনাব ইঞ্জিনীয়ার) সালাহউদ্দীন, মংলা, বাগেরহাট! ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।