৯৬ বিশ্বব্যাপী একটু ভাবুন! আপনি একটু হোটেলে গিয়ে দশ টাকার খানা খেলেন। কিন্তু আপনি হোটেলে যে ভাত খেলেন- একটু ভাবুন তো, এই ভাত কিভাবে আপনার সামনে এসে হাজির হলো । এক বিশাল ব্যবস্থাপনার মাধ্যমে এই ভাত আপনার সামনে এসেছে। সৃষ্টি, সূর্য, চাঁদ, তারা, আকাশ, মৃত্তিকাসহ কোটি কোটি মানুষের হাজার হাজার বছর সাধনার পথ ধরে ধান থেকে ভাত হয়ে আপনার উদরে স্থান পেয়েছে। আপনি ভেবে দেখুন! আপনার তরকারীর মরিচ কোথেকে এসেছে? লবণ কোথেকে এলো? তৈল কোথেকে এলো? যে প্রাণীর গোশত আপনি স্বচ্ছন্দ খাচ্ছেন সেও তো হাজার বছরের বংশ পরম্পরায় আপনার খেদমতে পৌছেছে । গরু-গাভীর মিলনে বাছুর হয়েছে। বাছুর বড় হয়ে তার থেকে জনম পেয়ে আরও বাছুর। বংশ পরম্পরায় সেই বাছুর থেকে গোশ্ত হয়েছে । আপনি সেই গোশত এখন হোটেলে বসে খাচ্ছেন । ঝোল খাচ্ছেন। রুটি খাচ্ছেন। অথচ দশ টাকায় এই বিশাল এন্তেজাম কি কখনো সম্ভব হতো? ৫৫ ৭:৬০ ৩৫ 4৮৮০ এ 5০ 1) সমস্ত প্রয়োজন পূরণ কর্তা সে তো কেবলই আল্লাহ । আমাদের পরিধেয় এই কাপড়, কাপড় তৈরির সুতা, সূতা তৈরির পাট, তুলা এও হাজার বছর পরিশ্রমের ফসল । আমরা যদি এভাবে ভাবতে থাকি তাহলে আমাদের সামনে প্রকৃত সত্য উদ্ভাসিত হয়ে ওঠবে যে প্রকৃত প্রয়োজন পূরণকারী আল্লাহ! দশ টাকায় অনুগ্রহ করেছেন । দশ টাকায় প্রয়োজন পূরণের ব্যবস্থা করেছেন । প্রকৃত করনেওয়ালা আল্লাহ । শরীরের একটি অঙ্গের গুরুত্ব তারপর লক্ষ্য করুন ! আল্লাহ তায়ালা আমাদের কত বড় বড় প্রয়োজন পূরণ করেছেন। চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বিবেক দিয়েছেন, মেধা দিয়েছেন এগুলো সবই আমাদের একান্ত প্রয়োজনীয় । এগুলোর মধ্যে একটি অঙ্গও যদি বেকার - অকার্যকর হয়ে যায় তাহলে মানুষ কত অস্থির হয়ে পড়ে। যদি চক্ষু অকেজো হয়ে পড়ে তাহলে আমরা কিছুই দেখতে পাব না। তারপর অপারেশনে ঠিক হলে আমরা একথাই বলি, হে আল্লাহ! তোমার কত বড় মেহেরবানী, তুমি ছয় মাসের মধ্যে আমার দু'টি চোখই ভাল করে দিয়েছ। ড/%/ড/.2117090119.0010
— صفحة ٩٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.